বড় ভাইদের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
ABB ৩ অক্টোবর ২০২৩
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। বড় ভাইদের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে।
আজ অনেকদিন পর ঘুরাঘুরি করার জন্য চিন্তা করলাম। আসলে বর্তমানে অনেক বেশি ব্যস্ত রয়েছি। এজন্য কোথাও ঘুরতে যাওয়ার সময় পাইনা। হঠাৎ একদিন দুপুরের পরে বের হয়েছিলাম। কোথায় ঘুরতে যাব তা ভেবে পাচ্ছিলাম না। যাওয়ার সময় নিবলু ভাইয়া এবং তাহের ভাইকে নিয়ে গিয়েছিলাম।
তারা সহ ফেনীর ছোট একটি নদী দেখার জন্য গিয়েছিলাম। আসলে আমাদের পাশেই ফেনী ছোট নদী অবস্থিত। এজন্য প্রায় সময় বিভিন্ন নদী দেখতে যাই। এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে চাই। প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে মন প্রাণ অনেক বেশি ভালো হয়।
আসলে আমরা যারা অনেক বেশি পরিশ্রম করে তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খুব প্রয়োজন। কারণ মানসিকতা ফ্রেশ করার জন্য ঘুরা দরকার। ঘুরাঘুরি করলে মানসিকতা খুব ফ্রেশ হয়। যে মানুষগুলো অনেক বেশি পরিশ্রম করে, তারা যদি ঘুরাঘুরি না করে তাহলে তাদের মেজাজ খিটখিটে থাকে।
এজন্য সব সময় পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু মাঝে মাঝে যদি আমরা মন মানসিকতা প্রেস করার জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খুব প্রয়োজন। আমরা তিনজন যখন ফেনী ছোট নদী দেখতে গিয়েছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল।
বর্তমানে সারাক্ষণ কাজের মধ্যে থাকতে থাকতে অনেক ঝামেলা হচ্ছিল নিজের মধ্যে। আর ব্যস্ততার জন্য কোথাও যেতে পারি না। এজন্য চিন্তা করলাম তাদেরকে নিয়ে যাওয়ার কথা।
সবার সাথে ঘুরে অনেক বেশি ভালো লেগেছিল। মন মানসিকতা অনেক ভালো লেগেছিল। কিন্তু দুঃখ লেগেছিল এক জায়গায়। আমরা মূলত ফেনী ছোট নদী দেখতে একটি কাঠের ব্রিজ দেখতে গিয়েছিলাম। কিন্তু নদীতে বৃষ্টি ভেঙ্গে গিয়েছিল।
এটা দেখে অনেক বেশি খারাপ লেগেছে। আসলে নদীতে বাড়িঘর ভেঙে যায়। এ বিষয়গুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে । তেমনি ব্রিজটি যখন ভেঙে গিয়েছে দেখেছি তখন অনেক খারাপ লেগেছিল। অনেক মানুষের চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে মানুষ নৌকা দিয়ে পারাপার হয়।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

বন্ধু বা বড় ভাইয়ের সাথে ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগে না। বিয়ের আগ মুহূর্ত অনেক ঘুরেছি ভাই জীবনে, কিন্তু এখন আর সেই সময়টা পায়না। তবে ফেনীর পাশে যে নদী আছে এটা আমার জানা ছিল না আজকে জানতে পারলাম। নিজের গ্রামের মাঝখান দিয়ে যদি নদী থাকে তাহলে ওই এলাকার দৃশ্যগুলো কিন্তু খুব চমৎকার ভাবে দেখা যায়। এসব দৃশ্য গুলো দেখলে নিজের মন অনেক ভালো থাকে। ধন্যবাদ ভাই এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন এরকম দৃশ্য দেখলে নিজের মন অনেক বেশি ভালো থাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওই নদী ভাঙ্গনের কথা কি বলবো ভাই ছোটবেলা থেকেই দেখে আসছি পদ্মা নদীর ভয়ানক রূপ।
শরৎকাল নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। নদীর পাড় স্নিগ্ধ হাওয়া দারুন একটি পরিবেশে খুব সুন্দর সময় পার করেছেন আপনারা।
ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
হ্যাঁ এই পরিবেশে খুব সুন্দর সময় পার করেছিলাম।
আসলেই ভাই কাজে ব্যস্ত থাকে থাকতে মন যখন মরে যায় তখন একটু ঘোরাঘুরি করে মনকে রিফ্রেশ করা অনেক বেশি জরুরী। আপনি ঘোরাঘুরি মুহূর্তে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যা সত্যি ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য
আমার ঘুরাঘুরি করার মুহূর্ত দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
https://twitter.com/NARocky4/status/1709067758892433800?t=ngm-JDIdwIp-jrgV_TcN0A&s=19
ঠিক বলছেন ভাইয়া কাজের পাশাপাশি ঘোরাঘুরি করা ভালো। তাহলে মন মেজাজ ঠিক থাকে খিটখিটে ভাব চলে যায়। তো সবাই মিলে ঘুরতে গেলেন নদীর পাড়ে দৃশ্য দেখে খুবই ভালো লেগেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে নদীর পাড়ের ঘরবাড়ি গুলো। তাছাড়া ব্রিজ টা ভেঙে গেল শুনে খারাপ লাগলো। তবে দারটণ দারুণ ফটোগ্রাফি শেয়ার করলেন। অসাধারণ একটি মুহূর্ত ছিল আপনাদের।
আসলে আমার এখনো খারাপ লাগছে ব্রিজটা ভেঙে গিয়েছিল এটা ভেবে।
বড় ভাইয়ের সাথে বেশ সুন্দর সুন্দর জায়গা ঘুরেছেন নদীর পাড়ের দৃশ্য গুলো যেন আমার কাছে প্রাণ চেয়ে গেল আমি এমনিতে নদীর পাড়ের ঘোরাঘুরি বেশি পছন্দ করি। চমৎকার এই ফটোগ্রাফি এবং বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাইজান সুন্দরভাবে পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক খুশি হলাম।
ফটোগ্রাফি এবং বর্ণনা সুন্দর করে করার চেষ্টা করেছি। আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।
এটা ঠিক বলেছেন ভাইয়া, যারা বেশি পরিশ্রম করে মাঝে মাঝে কোথাও ঘুরলে মনটাও ভালো হয়। ব্রেইনটা রিফ্রেশ হয় যার জন্য কাজ করতেও ভালো লাগে। আপনারা ঘুরতে গিয়ে ভালো সময় কাটিয়েছেন। তবে ব্রিজটা বৃষ্টিতে ভেঙে গিয়েছে জেনে খারাপ লাগলো।
আসলে আমি বেশিরভাগ সময় ঘুরাঘুরি করার চেষ্টা করি। আর এই জায়গাটা আমার অনেক পছন্দের।
আসলেই অতিরিক্ত কাজের চাপ থাকলে মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই মানসিক প্রশান্তির জন্য সবার উচিত মাঝেমধ্যে একটু ঘুরাঘুরি করা। যাইহোক চমৎকার একটি জায়গায় ঘুরতে গিয়েছেন আপনারা। এমন জায়গায় সময় কাটাতে দারুণ লাগে। তবে ব্রীজটা ভেঙে গিয়েছে, জেনে খুব খারাপ লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে ব্রীজটা আমার কাছে অনেক ভালো লাগতো। তবে ভেঙে যাওয়ার কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম।
আসলে ভালো লাগার জিনিসগুলো নষ্ট বা ক্ষতি হয়ে গেলে খুব খারাপ লাগে। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।