ভ্রমণঃ ছোট ভাইয়ের মাদ্রাসা ভ্রমণ

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240608_214838.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এইতো কিছুদিন আগের কথা গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের মাদ্রাসা ভ্রমন করতে। সেখানে যাবার পরে সেখানকার পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছে। আসলে একটা শিক্ষাপ্রতিষ্ঠান যদি এতটা সুন্দরভাবে সাজানো গোছানো হয় তাহলে যে কোন মানুষের এটা ভালো লাগবে সেটাই স্বাভাবিক। জায়গাটা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম তাই তো সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আশা করি এই মাদ্রাসাটা দেখার পরে আপনাদের কাছে ও অনেক ভালো লাগবে।

IMG_20240608_214853.jpg

সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাদ্রাসা এর মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। আর এই ফুল গাছগুলোর কারণেই মাদ্রাসার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে গিয়েছে। প্রথমেই মাদ্রাসার মধ্যে প্রবেশ করার পরে চোখে পড়বে খুবই বড় এবং খুবই সুন্দর আকৃতির একটা রঙ্গন ফুলের গাছ। এর আগে আমি এত বড় রঙ্গন ফুলের গাছ কোনদিন দেখেছিলাম না।

IMG_20240608_214906.jpg

এরপরেই প্রাচীরের পাশে লক্ষ্য করলাম খুবই বড় আকৃতির দুইটি জবা ফুলের গাছ। মাদ্রাসার মধ্যে লাল রঙের জবা ফুলের গাছ লাগানো হয়েছিল। টকটকে লাল রঙের এই জবা ফুল দেখতে খুবই ভালো লাগছিল। এই ফুল আমার কাছে ভালো লেগেছিল তাই আমি সেটার একটা ফটোগ্রাফি ধারণ করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG_20240608_214927.jpg

IMG_20240608_214947.jpg

ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম খুবই সুন্দর একটা ফুলের বাগান ও রয়েছে সেখানে। সেই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। সেখানে লক্ষ্য করে দেখলাম অনেক সুন্দর সুন্দর আকৃতির টকটকে লাল রঙের কিছু গোলাপ ফুল গাছ লাগানো হয়েছে। সেখানে লক্ষ্য করে দেখলাম অনেক সুন্দর কিছু নয়ন তারা ফুল গাছও লাগানো রয়েছে। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চারদিকে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো পাতাবাহার গাছ লাগানো হয়েছে।

আমার ছোট ভাইয়ের এই মাদ্রাসার পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্টের মধ্যে দিয়ে।

পোস্ট বিবরণ
শ্রেণীদারুল ইয়াতিম মাদ্রাসা ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশনগাংনী
W3Whttps://w3w.co/terraced.precollege.wiggly

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি ভ্রমণ পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে আমিও বেশ কয়েকবার এই মাদ্রাসা দেখেছি আপনার সাথে গিয়েছিলাম। আসলে মাদ্রাসার ভেতরের পরিবেশটা সত্যি বেশ দারুন। অনেক ধরনের ফুলবাগান রয়েছে এবং মাদ্রাসার ছোট্ট ছেলেদের জন্য ছোট্ট একটি খেলার মাঠ রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা মাদ্রাসার ভেতরে পরিবেশটা আসলেই অনেক সুন্দর।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগুলোর মাধ্যমে যতটুকু দেখলাম বেশ ভালই লাগলো। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি পরিষ্কার রাখা যায় এবং বিভিন্ন ফুল গাছের মাধ্যমে পরিবেশটাকে সুন্দর করা যায় তাহলে এমনিতেই ভালো লাগে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে আপনার ছোট ভাইয়ের মাদ্রাসা ভ্রমণ সম্পর্কে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশ সুন্দর থাকলে সেখানে লেখাপড়া ও ভালো হয়।

 2 years ago 

আপনার ছোট ভাইয়ের মাদ্রাসা দেখতে বেশ সুন্দর। অনেক ভালো লাগলো আপনার ছোট ভাইয়ের এই সুন্দর মাদ্রাসাটা দেখতে পেরে। আপনার ছোট ভাই মাদ্রাসায় পড়ে এটা আমি আগে জানতাম। তবে কখনো দেখা হয়নি কোন মাদ্রাসা আর কোথায় সে মাদ্রাসা। তবে বেশ ধারণা পেয়ে গেলাম।

 2 years ago 

মাদ্রাসাটা কোথায় এবং তার লোকেশন আমি পোস্টের মধ্যেই শেয়ার করে দিয়েছি।

 2 years ago 

এটা তো মনে হচ্ছে সেই মাদ্রাসাটা। তুমি আমি দুজনা এক সাথে গেছিলাম তো। যাইহোক বেশ ভালো লাগলো ছোট ভাইয়ের সেই মাদ্রাসাটা দেখতে পেরে। ফেলে আসা সেই দিনের কথা যেন মনে পড়ে গেল আজকের এই পোস্ট দেখে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এটা সেই মাদ্রাসা যেখানে আমরা দুজন গিয়েছিলাম।

 2 years ago 

আজকে আপনি আপনার ছোট ভাইয়ের মাদ্রাসা ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছুই ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে মাদ্রাসার ভ্রমনের মধ্যে একটি আলাদা ভালোভাবে কাজ করতে থাকে৷ আমিও মাঝেমধ্যে মাদ্রাসায় ভ্রমন করে থাকি৷

 2 years ago 

পরিবেশটা যদি সুন্দর থাকে সেখানে যাওয়ার পরে এবং শিক্ষা গ্রহণ করার পদে ভালো লাগা কাজ করে।

 2 years ago 

আমি আপনার সাথে এই মাদ্রাসাতে কয়েকবার গিয়েছি আসলেই মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর। আসলে পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে সেখানে লেখাপড়ার খুব একটা ভালোভাবে মন বসে না।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এখানে পরিবেশটা সুন্দর হওয়ার কারণে লেখাপড়া অনেক ভালো হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38