ভ্রমণ-নদীর পাড়ে ভ্রমণ (পর্ব ৫)||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। কাছে কিংবা দূরে যেকোন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। আর উৎসবমুখর দিনগুলোতে ভ্রমণ করতে বেশি ভালো লাগে। ঈদের দিন বিকেল বেলায় আমরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক সুন্দর সময় কাটানো হয়েছিলো। আর সেই মুহূর্তগুলোই পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করছি। আজকের নতুন একটি পর্ব শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।
নদীর পাড়ে ভ্রমণ (পর্ব ৫):
Location
Location
নদীর পাড়ে ভ্রমণ করতে খুবই ভালো লেগেছে। ঈদের দিন বিকেল বেলায় সময়টা দারুন ভাবে কাটানোর চেষ্টা করেছি। আসলে পড়ন্ত বিকেলে নদীর পাড়ে সময় কাটানোর আনন্দ অনেক বেশি। পড়ন্ত বিকেলের আবহাওয়াটা যেমন ভালো লাগে তেমনি নদীর পাড়ের আবহাওয়া দেখে আরো বেশি ভালো লাগে। বিশেষ করে নদীতে ভাসমান ছোট ছোট নৌকাগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আমিও অনেক সুন্দর সময় কাটিয়েছি।
Location
Location
নদীর পাড়ের সুন্দর আবহাওয়া যেমন ভালো লাগে তেমনি নদীর পাড়ে বসে বসে সবার সাথে গল্প করতেও ভালো লেগেছিল। সবাই মিলে যেহেতু অনেকটা সময় সেখানে ছিলাম তাই অনেক আনন্দ করা হয়েছিল। ছবি তুলছিলাম আর চারপাশের প্রকৃতি দেখছিলাম। ঈদের দিন এমনিতেই অনেক লোকের চলাচল ছিল। আর আমরা যেহেতু অনেকজন সেখানে গিয়েছিলাম তাই আমরাও অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। সবাই তো বেশ খুশি হয়েছিলো।
Location
সময়ের সাথে সাথে আনন্দগুলো হারিয়ে যায়। তবে স্মৃতিগুলো থেকে যায়। ঈদের দিনের এই সুন্দর জায়গাটিতে ভ্রমন করেছিলাম বলেই এই সুন্দর স্মৃতি গুলো রয়ে গেছে। আর সুন্দর দৃশ্য গুলো এখনো চোখে পরছে। প্রকৃতির সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর নদীর পাড়ের সৌন্দর্য আমার বেশি পছন্দের। তাই আমি বেশিরভাগ সময় উৎসবের দিনগুলোতে নদীর পাড়ে ঘুরতে যাই। আর আমার সাথে সবাই ঘুরতে যেতে অনেক পছন্দ করে
Location
ঈদের দিন যখন আমরা সবাই মিলে একসাথে ছিলাম তখন সবাই প্লান করেই নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আর আমি যখন এই সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন আবহাওয়াটা বেশ শীতল ছিল। আবহাওয়া টা যেমন দারুন লেগেছিল তেমনি ছিল নদীর পাড়ের সুন্দর পরিবেশ। নদীর পাড়ের সুন্দর পরিবেশ দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় যখন এই নদীর পাড়ে যেতাম তখন আরও বেশি ভালো লাগতো।
Location
সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। নদীর সেই নতুন রূপ এখন অন্য রকমের লাগে। তবে ছোটবেলায় যখন নদীর পাড়ে যেতাম তখন অনেক বেশি ভালোলাগতো। এখনো সেই ভালোলাগা খুঁজে বেড়াই। সেই ভালোলাগার টানে নদীর পাড়ে ঘুরতে যাই। আর আমার সাথে আমার ভাই বোনরা তো আছেই। তারাও সেখানে গিয়ে সুন্দর সময় কাটিয়েছিল। হয়তো ব্যস্ততার কারণে যে যার মত বিভিন্ন জায়গায় থাকা হয়। কিন্তু উৎসবের দিনগুলোতে সবাই একসাথে ঘুরতে যেতে খুবই ভালো লাগে।
নদীর পাড়ে ভ্রমণের মুহূর্তগুলো পর্ব আকারে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আর এই সুন্দর মুহূর্ত গুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1830637050137370928?t=NmFUUZAq9YFyWzgtLjTBqw&s=19
সময় পরিবর্তনশীল,সত্যি আপু ছোট বেলা নদীর পাড়ে সময় কাটানোর কথা কখনো ভুলা যায় না। আসলে সবাই মিলে ঘুরার মজাই আলাদা। আর যদি বিশেষ দিন বিশেষ জায়গা হয় তাহলে কথায় নেই। আপনারা প্রকৃতির সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নদীর পাড়ে সুন্দর সময় কাটিয়েছি আর এই সুন্দর সময় কাটাতে সত্যি অনেক ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ইস্ এখন যদি আপনাদের সাথে যেতে পারতাম তাহলে মনের দুঃখ সব ভুলে যেতাম। সবাই কে নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন মনে হয়। সত্যি বলতে এমন সুন্দর প্রকৃতি দেখে আমি ঠিক থাকতে পারি না। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
নদীর পাড় ভ্রমনের সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এভাবে প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে আমারও খুবই ভালো লাগে। বাইরের পরিবেশে এভাবে ঘোরাঘুরি করলে মন ভালো থাকে এবং অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।
নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন হয়ে থাকে। এমন প্রাকৃতিক জায়গায় ঘুরতে গেলে বেশ ভালো লাগে। আপনার নদীর পাড়ে ভ্রমণের অনুভূতি পড়ে ভালো লাগলো। খুবই দুর্দান্ত মুহূর্ত অতিবাহিত করেছেন নদীর পাড়ে। ধন্যবাদ আপনাকে আপু।
সবসময়ই ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে।তবে বিশেষ করে ঈদের সময় ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে। কারণ এই সময় সবাই একসাথে একত্রি হওয়া যায় আর সবাই একসাথে ঘোরাঘুরির মজা আলাদা। তাছাড়া এমন নদীর পাড় ঘুরতে গেলে মন আরও ভালো হয়ে যায়। ঠিক বলেছেন আপু সময়ের সাথে সাথে আনন্দ গুলো হারিয়ে যায় কিন্তু স্মৃতি থেকে যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে আপনি সেদিন অনেক আনন্দ করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
মাঝে মাঝে ঘুরতে যেতে সত্যি অনেক ভালো লাগে। আর সবার সাথে ঘুরতে যেতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
নদী পাড়ের ভ্রমণের চতুর্থ পর্বটি আমি পড়েছিলাম। আজ আপনি পঞ্চম পর্ব শেয়ার করেছেন। সবাইকে অনেক কিউট লাগছে আপু সাথে ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু নদী পাড়ের ভ্রমণের পঞ্চম পর্ব শেয়ার করার জন্য।
নদীর পাড়ে ভ্রমনের এই পর্বটি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো আপু। মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপু।
আসলেই উৎসবমুখর দিনগুলোতে সবাই মিলে ঘুরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। তাছাড়া এমন জায়গায় ঘুরতে গেলে তো আর কোনো কথাই নেই। নদীর পাড়ে ঘুরাঘুরি করতে আমারও খুব ভালো লাগে। এর আগেও এই ব্লগের ২/১ টা পর্ব আমার পড়া হয়েছিল। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
***নদীর পাড়ে ভ্রমণের স্মৃতিকে অংশগ্রহণ করা
শুরু{tabular}