ভ্রমণ পোস্ট // সিলেট ভ্রমণের ২২ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-০৬-২০২৪)

IMG20231024103423.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিলেট ভ্রমণের ২২ তম পর্ব। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই বেশ কিছু সময় লেখাপড়া করেছিলাম। বাড়ির পাশে একটা পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। বাড়িতে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোচিং থেকে বাড়িতে এসে ভাবলাম যেহেতু দাদা এবার কনটেস্টের আয়োজন করেছে তাই নতুন কিছু আমার বাংলা ব্লগ কমিউনিটি ইউজারদের মাঝে উপহার দেব। তাই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাদকদ্রব্য সম্পর্কে আমি আজকে একটি ভিডিও কনটেন্ট তৈরি করেছি। চেষ্টা করব খুব দ্রুত কনটেন্ট এডিট করে ব্যাকগ্রাউন্ড সং সেট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে এটি আমি বেশ কয়েকদিন আগে থেকেই ভেবে খাতায় লেখা শুরু করেছিলাম। তারপরে দুই একবার ছেলেদের সাথে রিয়াচ্ছিল করেছিলাম তারপরে এই ভিডিওটা করতে সক্ষম হয়েছি। আসলে যেকোনো একটা সম্পর্কে যদি ভিডিও বানানো লাগে তাহলে অনেক সময় এবং ছেলেদের এক জায়গায় ম্যানেজ করা বেশ কষ্টসাধ্যের ব্যাপার। তাও নিজের জায়গা থেকে চেষ্টা করব এবার ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এতো ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য চলে আসলাম। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক.........

IMG20231024131936.jpg

IMG20231024131821.jpg

আপনারা প্রথমে এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে আমার বন্ধু পারভেজ এবং আমার একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। সিলেট ভ্রমনে আমরা প্রথমে গিয়েছিলাম জাফলং দেখার উদ্দেশ্যে। সেখানে একটি পাহাড়ের ঝরনা ছিল দেখতে বেশ চমৎকার। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সিলেটে তেমন পানি ছিল না তাই ঝর্ণাতে খুব অল্প পরিমাণ পানি দেখতে পেয়েছিলাম। আমরা দুজন বন্ধু ঝর্না দেখার উদ্দেশ্যে পাহাড়ের উপরে উঠেছিলাম। সেখানে দুজন বেশ চমৎকারভাবে কয়েকটি ছবি তুলেছিলাম তার মধ্য থেকে আপনাদের মাঝে ছবি শেয়ার করেছি। আসলে পাহাড়ের উপরে ওঠা বেশ কঠিন যদি পা পিছলায়ে পড়ে যায় তাহলে বেশ ক্ষতি হবে। যেহেতু অনেক কষ্ট করে সিলেট ভবনে এসেছি তাই চেষ্টা করেছি সব জায়গাগুলো নিজে চোখে দেখার জন্য।

IMG20231025134031.jpg

IMG20231025134008.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে দুটি ছবি শেয়ার করেছি। আমরা যখন ভোলাগঞ্জ সাদা পাথর নৌকা পথে যাত্রা শুরু করেছিলাম তখন বেশ কিছু ছবি তুলেছিলাম। আসলে আমরা যখন ভোলাগঞ্জ সাদা পাথর যেতে ছিলাম তখন বেলা ঠিক মাথার উপরে। নৌকার মাথায় বসে দারুণভাবে বেশ কিছু ছবি তুলেছিলাম। ছবিতে মনে হচ্ছিলো মেঘলা আকাশ আমার মাথার উপরে চলে এসেছে। তবে সিলেট ভ্রমণের বেশ কয়েকদিন আমরা বন্ধুরা মিলে দারুন সময় পার করেছিলাম। চেষ্টা করি প্রত্যেক বছরের প্রথমে বন্ধুরা বা পাড়ার ছেলেদের সাথে একটু ঘোরাঘুরি করার জন্য।

IMG_6464.JPG

IMG_6461.JPG

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরো চমৎকারভাবে দুটি ছবি তুলে শেয়ার করেছি।নৌকা পথ পাড়ি দেওয়া শেষে এসে আমরা এসে ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছে গিয়েছিলাম। ভোলাগঞ্জ সাদা পাথরে শুধু সাদা রঙের পাথর দেখতে পেয়েছিলাম। পাথরগুলো দেখতে আমার কাছে খুবই চমৎকার লেগেছিল। সেখান থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি পাথর আমি বাড়িতে নিয়ে এসেছিলাম আমার ছোট্ট খালামনির জন্য। সেখানে নদীতে গোসল করতে নেমেছিলাম ,বেশ দারুন অনুভূতি ছিল। মাঝে মাঝে কয়েকটা ঢেউ আসছিল মনে হচ্ছে আমাদের অনেক দূরে নিয়ে চলে যাবে। তবে ক্যামেরাম্যান বেশ দারুন ভাবে আমাদের ছবিগুলো ক্যামেরাবন্দি করেছিল। ঢেউ দেখে মনে হচ্ছে আমি প্রায় ডুবে যাব কিন্তু আবার অটোমেটিক উপরের দিকে ঠেলে দিচ্ছে। সব থেকে সিলেট ভ্রমণের ভোলাগঞ্জ সাদা পাথর আমার কাছে দারুন লেগেছিল।

IMG_6591.JPG

IMG_6579.JPG

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল শেষ করে ড্রেস চেঞ্জ করার পরে আমি আবারও বেশ কয়েকটি ছবি তুলেছি। যেহেতু সিলেট ভ্রমণ বেশ কয়েকদিনের ট্যুর ছিল তাই আমরা সকলেই কয়েক সেট জামাকাপড় নিয়ে গিয়েছিলাম। আসলে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত খুবই কাছাকাছি ছিল। আমরা যেখানে গোসল করেছিলাম এখানে প্রায় সবই ভারতের সীমান্ত ছিল। সব মিলিয়ে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম সিলেট ভ্রমণে। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীসিলেট ভ্রমণ
ডিভাইসoppo f21s pro / ডিএসএলআর
লেখক@kibreay001
লোকেশনসিলেট


✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সিলেট ভ্রমণের ২২ তম পর্ব এর মাধ্যমে আমরা বেশ কিছু চমৎকার দৃশ্য দেখতে পেলাম আপনার পোস্ট এর ফটোগ্রাফি থেকে। আর কিছু অজানা তথ্য ও জানতে পারলাম। আপনার জাফলং এর ফটোগ্রাফি এবং ভোলাগঞ্জ সাদা পাথরের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। এরকম চমৎকার ভাবে সিলেট ভ্রমণের ফটোগ্রাফি এবং অজানা তথ্য গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।

 2 years ago 

চেষ্টা করব ভাই পরবর্তী পর্ব আবারও সামনে সপ্তাহ আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা,কালো রঙের পাথর কুড়াতে আমারও খুবই ভালো লাগে।আসলেই পাহাড়ের উপর বড় পাথরের খন্ডগুলি বেশ পিচ্ছিল হয়, সেজন্য ঝুঁকিও থাকে।তাই সাবধানে পা ফেলতে হয়।আপনারা ওখানের নদীতে স্নান করেছিলেন জেনে ভালো লাগলো।দারুণ সময় পার করেছেন, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে জায়গা গুলো সত্যি বেশি ঝুঁকিপূর্ণ ছিল।

 2 years ago 

ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল করতে করতে অনেক সুন্দর ছবি ধারণ করেছেন। পানিটা দেখে তো বেশ পরিষ্কার মনে হচ্ছে। ফটোগ্রাফির মধ্যে পাথরগুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর পাথর। সিলেট ভ্রমণের ২২ তম পর্ব সত্যিই অসাধারণ ছিল। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আসলে সেখানকার পানি এতটাই পরিষ্কার যে মাথায় শ্যাম্পু দেওয়া লাগছিল না। গোসল করার পর চুল একলাই বাতাসে উড়ে বেড়াচ্ছিল।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছ। তোমার এই সিলেট ভ্রমণের অনেকগুলো পর্ব আমি দেখেছি। তাই আজকে এই পর্বটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তুমি দেখছি নৌকায় ভ্রমণ করেছ সেই সাথে যে ঝরনায় পানি পড়ছে সেগুলো হাতে ছুঁয়ে দেখলে বেশি দারুন একটা অনুভূতি তোমার ছিল। সেই সাথে খুবই আনন্দঘন একটা মুহূর্ত বন্ধুদের সাথে পার করেছ। এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে বন্ধুদের সাথে এরকম দারুন কিছু মুহূর্ত উপভোগ করতে সত্যি বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ সিলেট ভ্রমণের দৃশ্য আপনি অনেক পর্ব শেয়ার করলেন ধারাবাহিকভাবে। সাদা পাথরের জায়গাটি খুবই সুন্দর আর পানির কালার গুলো একদম নীল বর্ণের। নৌকাতে করা ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডে আকাশটা অসাধারণ ছিলো। সবাই মিলে অনেক আনন্দ করলেন। আপনারা সব বন্ধুরা মিলে সুন্দর মুহূর্ত কাটালেন। আপনি ধারাবাহিকভাবে শেয়ার করে যাচ্ছেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে সেখানকার ফটোগ্রাফি গুলো সত্যি দেখার পর আমিও বেশ মুগ্ধ হয়েছিলাম। আসলে পানি এতোটাই পরিষ্কার যে নীল বর্ণ ধারণ করেছিল।

 2 years ago 

সিলেট ভ্রমণের একের পর এক খুব সুন্দর সুন্দর কিছু পর্ব আপনি শেয়ার করে আসছেন৷ আজকেও খুবই সুন্দর একটি পর্ব শেয়ার করেছেন এবং এখানে আপনি যেভাবে মজা করেছেন এবং সকলে মিলে যেভাবে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ এই স্থানে যাওয়ার প্রতি আগ্রহ যেন প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে বন্ধুরা মিলে সেখানে সত্যি বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম। ধন্যবাদ মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36