ঘুরতে গিয়ে জমিতে চিংড়ি মাছ পাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
ঘুরতে গিয়ে জমিতে চিংড়ি মাছ পাওয়ার অনুভূতি।

একদিন এক ছোট ভাইয়ের ধানের প্রজেক্ট দেখার জন্য গেলাম চর এলাহি । আমাদের বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে এলাহির চর। সেখানে তাদের ৩০০ ডিসিম জমি রয়েছে যেখানে ধানের চাষ করেছিল। সেই ধানের জমিতে ধানের ফসল কেমন হয়েছে সেটা দেখার জন্য দুজনে বাইক নিয়ে সেখানে গিয়েছিলাম।

IMG_20201115_162339.jpg

Location
#Device:S-G,M32
মোটামুটি সেই চতুর্ভুজ আকৃতির ৩০০ ডিসিম জমি দুজনে হেঁটে হেঁটে ভিজিট করলাম। মোটামুটি ধানের ফসলও খারাপ ছিল না ভালই হয়েছে। পরে জমি থেকে যখন উঠে আসছিলাম তখন হঠাৎ করে জমির পাশে ছোট্ট একটি ড্রেনের মত জায়গা রয়েছে। যেখানে অল্প একটু পানি দেখা যাচ্ছে সেই পানি থেকে আমার সামনে হুট করে লাফিয়ে একটি চিংড়ি মাছ ঘাসের উপরে পড়লো।
IMG_20201115_162455.jpg
Location
#Device:S-G,M32
তখন হঠাৎ করে ঘাস নড়াচড়া করে উঠলো। আর তা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একদিক থেকে আমি জোঁক অনেক বেশি ভয় পাই।আর সাপকে তো আরও বেশি ভয় পাই। তাই ওইরকম কিছু ভেবেছিলাম পরে দেখি না ওইটা একটি চিংড়ি মাছ। তখন সে চিংড়ি মাছটি হাতে নিয়ে নিলাম।সাইজের দিক থেকে তেমন একটা ছোট নয়। এই সাইজের চিংড়ি মাছ বাজার দর প্রতি কেজি ৫০০ টাকা।
IMG_20201115_162505.jpg
IMG_20201115_162855.jpg
Location
#Device:S-G,M32
যাই হোক সে চিংড়ি মাছটি নিলাম এবং এদিক ওদিক তাকিয়ে দেখলাম আর আছে কিনা। যদিও পানিতে একটু হাত দিয়ে দেখলে হয়তো পেলেও পেতে পারতাম। কিন্তু ভয়ের কারণে সেটা আর করিনি। তবে মাছটিকেও সেখানে ছেড়ে দিয়ে আসিনি।সরাসরি বাড়িতে নিয়ে আসার প্ল্যান করলাম। যাইহোক জমি থেকে উঠে এসে একটি পুকুরে হাত পা ধুয়ে নিলাম।
IMG_20201115_162820.jpg
IMG_20201115_162822.jpg
Location
#Device:S-G,M32
তারপর সে মাছটিকে একটি টিস্যু মুড়িয়ে মোটরসাইকেলের হেডলাইটের বক্সের মধ্যে ঢুকিয়ে বাড়িতে নিয়ে গেলাম।পরে সেই মাছটিকে একদম মুচমুচে ভাজা করতে বলেছিলাম আমার ভাগিনার জন্য।বললাম সেই এলাহির চর থেকে একটি চিংড়ি মাছ এনেছি তোমার জন্য।আর আম্মুও সেই চিংড়ি মাছকে মুচমুচে ভাজা করে আমার ভাগিনাকে দিল।

আর আমার ভাগিনা সেও আনন্দের সাথে এই মাছটি খেলো। যাইহোক এটি আসলে ছোট্ট পরিসরে হলেও একটি মজার ঘটনা ছিল।আর তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টভ্রমণ
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

জি ভাইয়া এ ধরনের চিংড়ি মাছ গুলোর মূল্য বাজারে বেশ ভালো। আমাদের এদিকে এ ধরনের চিংড়িগুলো ৪০০ টাকা কেজি দরে বিক্রয় হয়। ভাইয়া আপনি ভয় না করে ওখানে হাত দিয়ে দেখলে আরো বেশ কয়েকটি চিংড়ি মাছ পেলেও পেতে পারতেন। যাহোক ধানের ক্ষেত ঘুরতে গিয়ে চিংড়ি মাছ পাওয়ার দারুন অনুভূতির কথা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক ভাই ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিনিয়ত সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

বাহ্! ঘুরতে গিয়ে তো বেশ ভালোই অনুভূতি হলো আপনার। চিংড়ি মাছটি দেখে খুব ভালো লাগলো। আপনার মতো আমারও জোক এবং সাপ খুব ভয় লাগে। যেহেতু একটি চিংড়ি মাছ পাওয়া গিয়েছে সেখানে, নাড়াচাড়া দিলে আরো কয়েকটি চিংড়ি মাছ অবশ্যই পেতেন। কিন্তু ভয় পান যেহেতু, সেজন্য নাড়াচাড়া দিয়ে দেখেননি। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।।।

 3 years ago 

ভালোই তো ধানের ক্ষেতে ড্রেনের থেকে চিংড়ি মাছ উঠেছে। হয়তোবা ভেতরে আরো থাকতে পারতো আবার দেখা গেল হাত দিয়ে খুঁজতে গেছেন একটা সাপ এসে উঠলো তখন কেমন হতো । আবার একটা চিংড়ি আপনারা বাড়ি এনে ভেজেও খেয়েছেন। আপনার ভাগিনা সেটা খেয়ে খুব খুশি হয়েছে আরও বেশি পেলে মনে হয় ভালো হতো সবাই মিলে খেতে পারতেন।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

বাহ্ ভাই ধান ক্ষেত ভিজিট করতে গিয়ে তো দেখি একটা চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছে। সত্যি পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ হুট করে যদি এরকম ঘাস নাড়াচাড়া করে ওঠে তাহলে কিন্তু এমনিতেই ভয় লাগে কারণ যদি কোন বিষাক্ত পোকা বা সাপ থাকে এই ভেবে। যাই হোক ঘাসের মধ্যে থেকে একটা চিংড়ি মাছ পেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।্

 3 years ago 

বাহ একসাথে দুই কাজ করে ফেলেছেন। ধান ক্ষেতের পাশে ছোট ড্রেন থেকে খুব সুন্দর একটি চিংড়ি মাছ ধরেছেন। এটা ঠিক বলেছেন এই সাইজের চিংড়ি মাছ বাজারে ৫০০ টাকা কেজি করে বিক্রি করা হয়। যাই হোক আপনার পুকুরে নামা দেখে ভেবেছিলাম সেই পুকুরে ছেড়ে দিবেন। কিন্তু না আপনার ভাগিনার জন্য নিয়ে এসেছেন। আপনার এভাবে চিংড়ি মাছ ধরার অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago (edited)

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি দেখছি জমিতে বেড়াতে গিয়ে চিংড়ি মাছ পেয়েছেন।এটা তো দেখছি অবাক করার মতো কাহিনী।আর চিংড়ি মাছটি দেখতেও অনেক বড়। আপনার ভাগিনা মাছটি খেতে নিশ্চয়ই অনেক মজা পেয়েছে।

 3 years ago 

জি ভাই ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

মামা ভাগিনার সম্পর্ক গুলো খুব মধুর হয় আর ভাগনারাও মামাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আপনি এলাহির চর থেকে একটি চিংড়ি নিয়ে এলেন ভাগিনার জন্য বেশ মজার করে মচমচ করে ভেজে দিল। বাহ! লেখা পড়ে তো অনেক ভালো লেগেছে। বেশ মজার একটি ব্লগ পড়লাম আজকে ধান দেখতে গিয়ে একটি চিংড়ি মাছ ধরতে পারলেন মাছটি দেখতে অনেক তরতাজা ছিল এবং পুষ্টি সম্পন্ন ছিল।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বেশ সুন্দর করে আমাদের মাঝে আপনার চিংড়ি ধরার অনুভূতিগুলো শেয়ার করলেন। হ্যাঁ ভাইয়া সত্যি এই সাইজের মাছ বাজারে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। ভালোই করেছেন মাছটি ভাগিনার জন্য এনে ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38