প্রকৃতির প্রতিশোধ
এই নশ্বর পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী না, সবকিছুই শেষ হয়ে যাবে, তবে তারপরেও এ কথাটা আমরা অনেকেই মানতে চাই না। আমরা ভুলে যাই আমাদের অস্তিত্বকে, ক্রমে ক্রমে আমাদের চিন্তাধারায় লাগাতার পরিবর্তন চলে আসে, যার কারণে একটা সময়ের পরে গিয়ে উচিৎ কথাগুলোকে বড্ড তিতা লাগতে শুরু করে।
ভিডিও লিংক
শহরের যে বাসাটাতে থাকতাম, তার সামনের ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে ছিল, স্থানীয় পৌরসভার মেয়রের সঙ্গে বহুবার কথা বলেছিলাম, তবে যতবারই আমার সমস্যার কথা তাকে বলতে গিয়েছিলাম, ততবারই ভদ্রলোক আমাকে ভীষণভাবে অপমানিত করেছিল।
এমনকি আমার ব্যক্তি আচার-আচরণ নিয়েও অনেক আজেবাজে মন্তব্য করেছিল। আমি নিজেকে মুক্তমনা ব্লগার পরিচয় দেওয়ার পরেও, আমাকে এত জঘন্যভাবে হেয় প্রতিপন্ন করেছিল, যা বলার বাইরে।
এই কথাগুলো খুব যে বেশি দিন আগের তা কিন্তু না, খুবই সাম্প্রতিক সময়ের। বহুবার অপমানিত হয়েছিলাম আর নিজের থেকেই কষ্ট সহ্য করে গিয়েছিলাম। কেননা অতিরিক্ত বৃষ্টি হলেই রাস্তার পানি চুঁইয়ে চুঁইয়ে ঘরের ভিতরে চলে আসতো। তাই বৃষ্টির দিনগুলোতে বাসার ভিতরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যেত। সবচেয়ে বেশি কষ্ট হতো বাবুর জন্য।
গতকাল সংবাদ মাধ্যমে জানতে পারলাম, অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের সকল পৌরসভার মেয়র, চেয়ারম্যান ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ সম্পূর্ণ বাতিল করেছে।
ব্যাপারটা শুনে কিছুটা হলেও যেন মনের ভিতরে প্রশান্তির বাতাস স্পর্শ করে গিয়েছে। আমাদের মেয়র ভদ্রলোকের জন্য কিছুটা হলেও যেন গায়েবী মায়া কাজ করছিল, মনে হচ্ছিল যেন ভদ্রলোকের সঙ্গে সম্মুখে দেখা করে, ওর গালে একটা ঠাসিয়ে চড় মেরে আসি।
তবে অনেকটা সময় পর নিজেকে স্থির করার চেষ্টা করলাম। মেয়র হয়তো নিজেকে এখনো সভ্য করে তুলতে পারেনি, তাই বলে তো আমি আর অসভ্য হতে পারিনা।
দেখুন আপনি যতই ক্ষমতাধর হন না কেন, যতই অর্থবিত্ত কিংবা প্রতিপত্তি থাকুক না কেন, দিনশেষে যদি প্রকৃত মানুষ না হতে পারেন, তাহলে এসবের কোন মূল্য নেই। তাছাড়া প্রকৃতির প্রতিশোধ, বড্ড নিষ্ঠুর।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সমাজের ক্ষমতাবান ব্যক্তি গুলো নিজেদেরকে এতটাই প্রভাবশালী মনে করে যে সাধারণ মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না ।একটা সময় পৃথিবীতে কিন্তু এই মানুষগুলোর ঠিকই শাস্তি হয়ে যায় যা আমরা সবাই বুঝতেও পারি না। যাক ভাইয়া আপনি চড় মারতে না পারলেও মানসিক প্রশান্তি তো পেয়েছেন এটাই অনেক।ভালো লাগলো ধন্যবাদ।
প্রচুর ভাবে মানসিক প্রশান্তি পেয়েছি আপু, যা আসলে বলার বাইরে।
আসলে প্রকৃতি আমাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তাই ক্ষমতা থাকলেও, ক্ষমতার অপব্যবহার করা কখনোই উচিত না। আসলে আমাদের দেশের জনপ্রতিনিধিদের কাছে কোনো কাজে গেলে, কোনো সমাধান তো করেই না,উল্টো কথা শুনিয়ে দেয়। এখন তাদের ক্ষমতা দেখাক ঘরের ভিতরে 😂। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম রাতারাতি পথে বসে গিয়েছে সবাই, সবার ঠিকানা এখন জেলখানায়।
এতে করে কতো মানুষ যে খুশি হয়েছে,তার কোনো হিসাব নেই। অত্যাচারীর ধ্বংস অনিবার্য এবং এটা আবারও প্রমাণিত।