আয়না

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

natural-4013464_1280.jpg
source

আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করেছেন কি? সেসময় হঠাৎই যে মানুষটাকে আমরা দেখতে পাই, তা হয়তো আমাদের অবয়ব। মাঝে মাঝে মাথার ভিতরে নানা রকম প্রশ্ন কিলবিল করে, নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য কত রকমের প্রচেষ্টা চলমান থাকে, সবই কিন্তু বাহ্যিক সৌন্দর্যের জন্য।

আচ্ছা ধরুন তো, যদি আপনার ভিতরের কলুষিত নোংরা মানসিকতা কে টুঁটি চিপে ধরে এক হিঁচকে টানে বের করে আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া যেত, তাহলে কেমন হতো।

নিজের বাহ্যিক সৌন্দর্যের জন্য এত যত্নাদি করছেন, তবে একটা বার ভেবে দেখেছেন কি, নিজের ভিতরের দুর্গন্ধযুক্ত গলিত মানসিকতা পরিবর্তনের জন্য আদৌ আপনি কি কোন প্রস্তুতি গ্রহণ করেছেন ?

আজকাল আয়না দেখলেই ভয়ে কুুঁকড়ে উঠি। কত মানুষই না জানি, ঐ আয়নার সামনে দাঁড়িয়ে রোজ নিজের প্রতিচ্ছবি দেখে , বড্ড সময় দেয় নিজেকে পরিপাটি করে তোলার জন্য।

ইস্ যদি বিবেককে এভাবে পরিমার্জিত করা যেত। ডিটারজেন্ট দিয়ে ধুয়ে, শ্যাম্পু লাগিয়ে, ক্রিম-পাউডার কিংবা সুগন্ধি মাখিয়ে, যদি সেই শুদ্ধ বিবেকের প্রতিচ্ছবি সকলের সামনে দাঁড় করানো যেত তাহলে কেমন হতো ?

সকলেই ফেরেশতা সাজার চেষ্টা করি নিজ নিজ অবস্থান থেকে, তবে যখনই একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে গভীরভাবে পর্যালোচনা করার সময় হয়ে ওঠে, তখন বড্ড ফ্যাকাশে হয়ে যায় মুখটা। সংক্ষিপ্ত জীবনের মুহূর্তগুলো যেন প্রতিনিয়তই আন্দোলন করে, তারা চিৎকার করে জানিয়ে দেয়, এখনো কিন্তু সময় আছে নিজেকে শুধরে নেওয়ার !

হে মনুষ্য জাতি, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি নিজের বিবেকের যত্ন নেওয়ার সময়টা সত্যিই কিন্তু এখন এসে গিয়েছে । একটু বাড়তি সময় খরচ হোক না, বিবেককে পরিমার্জিত করার জন্য।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই ভাই আমরা বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করতে যতোটা সময় নষ্ট করি,তার ১০০ ভাগের এক ভাগ সময় ব্যয় করে যদি বিবেকের একটু যত্ন করতাম, তাহলে দেশটাই পাল্টে যেতো। দিনদিন মানুষজন একেবারে বিবেকহীন হয়ে যাচ্ছে। আর বিবেকহীন মানুষেরা আয়নার সামনে দাঁড়াতে কিন্তু ঠিকই ভয় পায়। যাইহোক দারুণ লিখেছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিনশেষে বিবেক জাগ্রত হওয়াই মুখ্য বিষয় ভাই।

 2 years ago 

সত্যি বলতে আমি নিজে শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়েছি সেটা মনে নেই। এখন আর নিজের বাহ‍্যিক সৌন্দর্য নিয়ে খুব একটা ভাবি না আমি। যে যা বলার বলুক। কিন্তু আমার সাথে যাদের পরিচয় আছে তাদের আমাদের ভেতরের মানসিকতা টা সম্পর্কে বলে দিতে হবে না। মানুষ যখন এটা বুঝতে শিখবে বাইরের সৌন্দর্যের ক্ষণস্থায়ী তখন এই সৌন্দর্যের চর্চা হয়তো কমে আসবে।

 2 years ago 

বিবেক জাগ্রত হোক, পৃথিবীটা শুদ্ধ হোক, এমনটাই চাওয়া।

 2 years ago 

আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোন মানুষ নিজেকে গভীরভাবে পর্যালোচনা করে তাহলে সে কখনোই আর আয়নার সামনে দাঁড়াতে পারবে না দাদা। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা শুধু বাহ্যিক রূপটাই দেখতে পাই আমাদের, ভেতরের রূপটা তো দেখা যায় না। তবে আমরা যদি আমাদের ভেতরের রূপ এবং বাইরের রূপ দুটো একই রকম করতে পারতাম, তাহলে হয়তো সমাজে আর কোন সমস্যা থাকতো না। আপনার লেখাটার অনেক গভীর অর্থ রয়েছে। যারা বুঝবে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে লেখাটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64182.04
ETH 1844.64
USDT 1.00
SBD 0.38