বিরক্তিকর অবস্থা

in আমার বাংলা ব্লগ2 years ago

decadent-829025_1280.jpg
source

আমাদের চারপাশে কিছু মানুষ আছে তারা দেখতে রক্তে মাংসে গড়া মানুষের মতো হলেও, তাদের আচার-আচরণ আমার কাছে অনেকটাই মাঝে মাঝে সুস্থ স্বাভাবিক মনে হয় না। নিতান্তই ব্যক্তিগত জায়গা থেকে এই মতামতটা পোষণ করলাম।

আপনি আপনার ব্যক্তিগত জীবন, সংসার কিংবা কর্মে যতই ব্যস্ত থাকুক না কেন, এই সকল গিরগিটির মতো রূপ পরিবর্তনকারী মানুষগুলো মুহূর্তেই আপনার জীবনের সঙ্গে কোন না কোন ভাবে জড়িয়ে যাবে এবং এমনভাবে লেপ্টে থাকবে, যেন আপনার পিছু কোন ভাবেই ছাড়তে চাবে না। এই মানুষ গুলো বয়সে বড় কিংবা সমবয়সীর ভিতরেও হতে পারে।

আপনার সুস্থ স্বাভাবিক জীবনকে বিষিয়ে তুলতে এ মানুষরূপী কীট গুলোই যথেষ্ট ভূমিকা পালন করবে। আপনি হয়তো সহজেই এই মানুষগুলোর সঙ্গে মিশতে যেতে যাবেন না কিংবা হুটহাট পরিস্থিতি আপনাকে এরকম মানুষগুলোর সঙ্গে মিশতে বাধ্য করবে।

ভিডিও লিংক


এই মানুষগুলো শুধুমাত্র আপনার দুর্বলতার সুযোগ খোঁজে কিংবা আপনার বিনয় কে এরা পুঁজি হিসেবে গ্রহণ করে। যদি এটা কোনরকমে এদের দখলে চলে যায়, তাহলেই আপনি মুশকিলে পড়ে যাবেন। তখন ক্রমাগত মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে আপনাকে প্রতিটা সময় পাড়ি দিতে হবে। না পারবেন, এদেরকে মুখের উপর কিছু সরাসরি বলতে কিংবা নিজেকে আড়াল করে রাখতে।

যদিও বা সরাসরি বলেই ফেলেন, তখন দেখবেন আরো ঝামেলা বৃদ্ধি পাবে হয়তো সেটা আরও আক্রমণাত্মক হতে পারে নতুবা আপনার সঙ্গে আরো বাড়তি কিছু ঝামেলা জড়িয়ে দিতে এরা সদা প্রস্তুত। ঐ যে বললাম, এরা আপনার সুস্থ ধারার জীবনকে অসুস্থ করার জন্য বিন্দুমাত্র ভাববে না বরং এক প্রকার পৈশাচিক আনন্দ পাবে।

তবে তারপরেও এদের থেকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে নিজের অবস্থান বুঝে চলাফেরা করার জন্য। যদিও এদের সংখ্যাই সমাজে বেশি, তারপরেও ভারসাম্য বজায় রেখে, এদেরকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

যে জায়গাটাতে আমি বাস্তবিক ভাবে অবস্থান করছি, কিছুদিন যাবৎ থেকে এমন কিছু কীট আমার আশেপাশে প্রতিনিয়তই ঘুরঘুর করছে, ব্যাপারটা আমি শুরুতেই আন্দাজ করতে পেরেছি, তাই হয়তো কিছু কথা অবলীলায় আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে, কিছুটা হালকা হলাম।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আসলেই কিছু মানুষ আছে এরা বিরক্তিকর।এরা সুযোগ সন্ধানীও হয়ে থাকে। এ ধরনের মানুষ থেকে টেকনিক্যালি চলাই ভাল। আর একটি বিষয় আমার মনে হয়েছে, নিজের দুর্বলতার কথা সবার সাথে শেয়ার না করা। কেউ কেউ এই দুর্বলতাকেই পুজি হিসেবে ব্যবহার করে। ভিডিও টি ভ্লো হুয়েছে। আসলেই অনেক মানুষের মধ্য ভালো মানুষ খুজে পাওয়া মুশকিল। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালো মানুষদের ভিতরে পারস্পরিক সম্পর্ক বাড়ানো খুবই জরুরি আপু।

 2 years ago 

এটা ঠিক বলেছেন যে সবার জীবনেই এমন মানুষ গুলো অক্টোপাসের মতোন জাপটে ধরে থাকে। আমরা চাইলেই এই মানুষ গুলোকে বিভিন্ন কারণেই জীবন থেকে একেবারে বাদ দয়ে দিতে পারি না। আর ভিডিওর কথা গুলোও বেশ ভালো লাগলো! স্যার আবদুল্লাহ আবু সাইদ এর কথা বা লেখা সবসময়ই আমাকে মুগ্ধ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন দারুণ কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা সত্য, অধ্যাপক সাহেবের কথা আমাকে বেশ ভাবিয়েছে।

 2 years ago 

আসলেই আমাদের জীবনের সাথে কিছু কিছু স্বার্থপর মানুষ এমনভাবে জড়িয়ে যায় যে,আমরা টের পর্যন্ত পাই না। এসব মানুষগুলো সুযোগ সন্ধানী বলেই, যেকোনো মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিমিষেই চোখ উল্টে ফেলে। এসব মানুষেরা কারো ক্ষতি করা ছাড়া, কোনো উপকার করে না। তারা পারলে যেকোনো সময় মানুষকে বিপদে ফেলে দিতে পারে। সুতরাং সবসময় সচেতন থাকতে হবে,যাতে করে এসব মানুষ আমাদের জীবনের সাথে জড়াতে না পারে। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমন সুযোগ সন্ধানী মানুষ হতে দূরে থাকুন ভাই, কেননা এরা বড্ড ভয়ানক।

 2 years ago 

সমাজের এমন মানুষ থেকে দূরে থাকাই ভালো। সমাজের এমন কীট থাকবেই আমাদের পাশে। তারা সবসময় ব্যস্ত থাকবে কখন সুযোগ টা আসবে আর তারা কাজে লাগাবে। তাদের মানসিক পরিবর্তন আশা ব্যক্ত করছি

 2 years ago 

এটন সত্য যে, এ সমস্ত মানুষের মানসিক পরিবর্তন হওয়া বড্ড জরুরি।

 2 years ago 

আমাদের আশেপাশে এরকম অনেক স্বার্থপর মানুষ রয়েছে দাদা, যাদের চিনতে অনেকটা সময় লেগে যায়। তবে যেহেতু আপনি শুরুর দিকটাতেই তাদের চিনে ফেলে দিয়েছেন, তাহলে মনে হয় না আর খুব বেশি একটা সমস্যা হবে। আর আমি মনে করি, এই মানুষগুলোকে সবসময় এভয়েড করা উচিত। কারণ এরা কখনো আপনার বিপদে যেমন পাশে আসবে না, তেমনি তারা আপনার বিপদে হাসি ঠাট্টা ছাড়া আর কিছু উপহার দিতে পারবেনা আপনাকে। সব থেকে ভালো হয় কোন কথা না বলে, তাদেরকে এভয়েড করে নিজের মতো থাকা। তাহলে হয়তো আপনার এই কষ্টটা আর থাকবে না ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38