স্মৃতি ভোলা কঠিন

in আমার বাংলা ব্লগ2 years ago

1000031623.jpg

এই নশ্বর পৃথিবীতে মানুষ যেমন কারণে অকারণে বদলে যায়, ঠিক তেমনটা মানুষ আবার হারিয়েও যায়।

বদলে যাওয়া মানুষগুলো কে টুকটাক তাও চোখের সামনে দেখা যায়, হয়তো সময়ের পরিক্রমায় তাদেরও কিছুটা অভিমানের পাল্লা হালকা হয়ে আসে, তারাও চায় নিজেদের ভিতরে আবারো সম্প্রীতি পুনরুজ্জীবিত হোক। এভাবেই হয়তো বদলে যাওয়া মানুষগুলো কোন না কোন ভাবে নিজেদের কে মানানসই করে নেয় সকলের সঙ্গে।

তবে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যে মানুষটা আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, যার সঙ্গে আপনি একই ছাদের নিচে বহুটা বছর সময় কাটিয়েছেন, হোক সেটা আপনার স্বামী অথবা স্ত্রী, সন্তান কিংবা পরিবারের অন্য যেকোনো সদস্য। তাদের ভিতরের কেউ যদি হঠাৎই হারিয়ে যায়, তখন কেমন হবে।

ব্যাপারটা বড্ড জটিল তাই না, তবে এটাই চিরন্তন সত্য। সবাইকেই তো একটা না একটা সময় হারিয়ে যেতে হবে, দূর থেকে বহুদূরে। ওই যে দূর আকাশের বুকে যেখানে উজ্জ্বল নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে ঠিক ওখানটাতে। সহজ ভাবে এ কথার ব্যাখ্যা দিতে গেলে,

মানুষ হারানো সহজ, তবে স্মৃতি ভোলা কঠিন।

এই স্মৃতিগুলোই আপনাকে জ্বালাময়ী করে তুলবে। কখনো অশ্রুসিক্ত নয়ন, নিজের ভেতরের হাহাকার, মুখে বালিশ চেপে ফুঁপিয়ে কান্না, নিদ্রাহীন জেগে থাকা নতুবা চিৎকার করে হালকা হওয়ার ব্যাপার গুলো কখন যে আপনার সঙ্গে ঘটে যাবে, তা যেন বুঝে উঠতেই পারবেন না।

স্মৃতি অবিনশ্বর, যা আপনাকে কুরে কুরে খাবে অনেকটা ঘুণ পোকার মতো করে। কিভাবে কখন হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিজের ভিতরে জাগ্রত হয়ে উঠবে, তা অন্য কাউকেই বলে বোঝাতে পারবেন না। এ ব্যথা শুধু নিজেকেই ভোগ করতে হবে।

বদলে যাওয়া মানুষগুলো তাও কোন না কোন ভাবে ফেরত আসে। তবে যে হারিয়ে যায়, সে শুধুই শূন্যস্থান রেখে যায়।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপন মানুষগুলো আমাদের জীবন থেকে খুব সহজেই হারিয়ে যায়। তবে স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। এটা একদম ঠিক বলেছেন ভাইয়া মানুষ হারানো সহজ তবে স্মৃতি ভুলা খুবই কঠিন। কোন একদিন সবাইকে আমরা হারিয়ে ফেলবো। সবাই শুধু স্মৃতির পাতায় থেকে যাবে। ভাইয়া আপনি আপনার লেখার মাধ্যমে অনেক সুন্দর ভাবে নিজের অনুভূতি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মানুষ হারানো সহজ তবে স্মৃতি ভুলা খুবই কঠিন।

আমার কাছেও ঠিক এটাই মনে হয় ভাই।

 2 years ago 

ভাইয়া প্রিয়জন হারানোর বেদনা সত্যি ভীষণ কষ্টের। বদলে যাওয়া মানুষের সঙ্গে প্রিয় জন হারানো মানুষগুলোর বিরাট পার্থক্য ।যে একবার হারিয়ে যায় তাকে আর কোনদিন খুঁজে পাওয়া যায় না। তবে তার স্মৃতিটুকু আঁকড়ে সারাটা জীবন বেঁচে থাকতে হয়। ক্ষণে ক্ষণে তার কথা মনে হয় এবং হৃদয়ের ভিতর তীব্র কষ্ট অনুভূত হয়। যা কাউকে বোঝানো যায় না। ভাইয়া আপনার লেখাটা চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যথার্থ বলেছেন আপু।

 2 years ago 

খুব সত্য কথা, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। আসলেই, বদলে যাওয়া মানুষ এর জন্যও খারাপ লাগে। তবে তারা তাও আছেন, থাকেন- এটাও যেন একটা স্বান্তনা! কিন্তু যারা একেবারেই হারিয়ে যান- তাদের তো আর ফিরে পাওয়া যায় না কোন কিছুর বিনিময়েই!

 2 years ago 

আমার কাছেও ঠিক তেমনটাই মনে হয় আপু, বেশ ভালো লাগলো আপনার সাবলীল মন্তব্যটি।

 2 years ago 

চলে যাওয়াই হয়তো জীবনের সার। আর সেটাই একমাত্র সত্য ভাই। এ বড় বেদনাদায়ক হলেও মেনে নিতে হয়। আমরা মায়ার বাঁধনে বেধে থাকি। কিন্তু সেই মায়া ছেড়ে বেরোতে নিজের জীবনে ঝড় সইতে হয় প্রচুর। ভীষণ সুন্দর একটি বিষয় তুলে আনলেন। আর সত্যকে মেনে নেওয়ার থেকে সুন্দর অন্য কিছু নেই জীবনে।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি দাদা।

 2 years ago 

ধীরে ধীরে আমাদের কাছের মানুষ কিংবা আপন মানুষগুলো হারিয়ে যাবে। হয়তো ক্ষনিকের জন্য তাদেরকে ভুলে যাব। কিন্তু প্রতিটা স্মৃতি বারবার তাদের কথা মনে করিয়ে দিবে। এই কথাগুলো ভাবতেই খারাপ লাগে ভাইয়া। মাঝে মাঝে মনে হয় হারানোর কষ্ট সহ্য করার চেয়ে নিজে হারিয়ে যাওয়াই ভালো।

 2 years ago 

মাঝে মাঝে মনে হয় হারানোর কষ্ট সহ্য করার চেয়ে নিজে হারিয়ে যাওয়াই ভালো।

দারুণ বলেছেন আপু।

 2 years ago 

কিছু কিছু স্মৃতি আসলেই ভুলা যায় না। বিশেষ করে আমাদের জীবন থেকে প্রিয়জন হারিয়ে গেলেও, প্রিয়জনের সাথে কাটানো সময় গুলো মৃত্যুর আগ পর্যন্ত ভুলা সম্ভব হয় না। আমরা অনেক সময় যতই আনন্দে থাকি না কেনো, সেই স্মৃতি গুলো মনে পড়লে,সবকিছুই ফিকে মনে হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলেই স্মৃতি অবিনশ্বর। ধন্যবাদ ভাই।

 2 years ago 

যারা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিংবা যাদের সাথে খুব সুন্দর সময় কাটানো হয়েছে, তারা যদি হারিয়ে যায় কখনো জীবন থেকে সেটা অবশ্যই কষ্টকর দাদা। তবে এই কথাটাও ঠিক যে, মানুষকে হারানো সহজ হলেও তার স্মৃতি ভুলে থাকা অনেক কঠিন। আসলে প্রিয় মানুষের স্মৃতি গুলো আমাদের ভেতরে ভেতরে শেষ করে দেয়। যেগুলো হয়তো আমরা কখনো কারো সাথে শেয়ারও করতে পারি না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39