গিন্নির মাথা ঠান্ডা রাখার ক্ষুদ্র প্রচেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

যত যাই বলুন না কেন ভাই, গিন্নির মাথা ঠিক না রাখতে পারলে, আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না। বিবাহ পরবর্তী জীবনে, গিন্নির মাথা ঠিক রাখা সর্ব প্রধান দায়িত্বের ভিতরে পড়ে, যেটা কোন অবস্থাতেই এড়িয়ে যাওয়া যাবে না।

1000021381.jpg

1000021382.jpg

1000021384.jpg

1000021386.jpg

1000021387.jpg

যদি এক কথায় বলতে চাই, তাহলে বাড়ির গিন্নি ঠান্ডা তো সবকিছু ঠান্ডা। আর যদি গিন্নি কোন কারণে গরম হয়ে যায়, তাইলে কপালে নির্ঘাত শনি আছে।

কয়েকদিন ধরে এতই ব্যস্ততাপূর্ণ সময় যাচ্ছিল যে, পরিবারকে ঠিকমত মতো করে একটু সময় দেবো, তেমনটা হয়ে উঠছিল না। বোঝার আর বাকি নেই, গিন্নি যে রেগে আগুন তা আমার আন্দাজ করা আগেই হয়ে গিয়েছে। প্রায় এক সপ্তাহ আগেই বলে রেখেছিল, তার পুরনো রূপার নূপুর গুলো ছিঁড়ে গিয়েছে এবং সেগুলোর অবস্থা অনেকটাই ভঙ্গুর।

তবে আমি সময় করেই উঠতে পারছিলাম না, তার ভিতরে এই কাজগুলো আরো সময় সাপেক্ষ। কেননা জুয়েলারির দোকানে যাওয়া, সেখানে গিয়ে পুরনো গুলো ভাঙ্গিয়ে, তার ভিতরে আবার নতুন রূপা যুক্ত করে অবশেষে নতুন জিনিস হাতে পাওয়া। বলতে গেলে, কমপক্ষে দীর্ঘ সময়ের দরকার।

নিজের ব্যক্তিগত কাজের ফাঁকেই গত সপ্তাহে একদিন সময় বের করেছিলাম, সেদিন গিয়ে জুয়েলারির দোকানদার কে নূপুর গুলো দিয়ে সব বুঝিয়ে বলে এসেছিলাম। আজ সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন পুনরায় আবার নতুন করে রূপার নূপুরগুলো হাতে পাব।

এখনো গিন্নিকে বলিনি, কেননা আমি চাই ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে কি, ও অল্পতেই সন্তুষ্ট মানুষ । তবে রাগের মাত্রা একটু বেশি।

অতঃপর সন্ধ্যাবেলা আজ হাঁটতে যাওয়ার সময় একাই গিয়েছিলাম বাহিরে, মূলত উদ্দেশ্য ছিল জুয়েলারির দোকানে যাওয়ার। সন্ধ্যাবেলা যখন জুয়েলারির দোকানে গিয়ে পৌঁছালাম, তখন মোটামুটি দোকানদার লোকটার সঙ্গে কথা হলো, অবশেষে তিনি নূপুর গুলো আমাকে দেওয়ার চেষ্টা করলেন । সত্যিই দোকানদার এবার বেশ দারুণ বানিয়েছে নূপুর গুলো।

আমি স্বল্প আয়ের মানুষ, আমার সামর্থ্য এতোটুকুই। নিজের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে, এভাবেই পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করছি।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাবিকে খুবই সুন্দর একটি নুপুর কিনে দিয়েছেন। আসলে নুপুর মেয়েরা খুবই পছন্দ করে। আর মেয়েদের এই পছন্দের জিনিসগুলো না পেলে তাদের মেজাজ খারাপ থাকে। যাই হোক আপনি ভাবীর রাগ কমানোর জন্য খুবই সুন্দর এই পরিকল্পনা করেছেন। আর ভাবির নুপুরটা অনেক ভালো লাগছে। আশা করছি নুপুরটা পড়ে ভাবি আরো অনেক আনন্দিত হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নিজের সাধ‍্যের মধ্যে নিজের পরিবারকে খুশি রাখার যে চেষ্টা এটার চেয়ে ভালো কিছু আর হয় না। এটা দেখে ভালো লাগল আপুর চাহিদাও খুব সীমিত। যদিও আমি এখনো বিয়ে করিনি কিন্তু কিছুটা ধারণা আছে ঘরের গিন্নি ঠান্ডা তো সব ঠান্ডা হা হা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উপহার আমাকে দেওয়ার জন্য। আপনার দেওয়া প্রত্যেকটা ছোট ছোট উপহার আমার কাছে অমূল্য। তবে মাঝে মাঝে রাগ করে যদি এমন ভালো ভালো কিছু উপহার পাওয়া যায় তাহলে আমার মনে হয় মাঝে মাঝে একটু রাগ দেখানো দরকার। কি বলেন?😜

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাই গিন্নির মাথা গরম থাকলে সত্যিই মুশকিল, খাওয়া দাওয়া সব বন্ধ 😂
যাইহোক উনার মাথা ঠান্ডা রাখার জন্য দারুন পরিকল্পনা করেছেন এবং নুপুর উপহার দিলেন। সত্যিই পরিবারের এই মিলমিশ আর ভালোবাসা ভীষণ প্রয়োজন। অনেক ধন্যবাদ ভাই আবেগ অনুভূতি মেশানো পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হেড অফিস গরম থাকলে, সব পুরুষের অবস্থাই বেশ করুন।

 2 years ago 

খুব ভালো লাগলো ভাবির জন্য নুপুর কিনেছেন জেনে।আসলে পুরুষ মানুষকে রাগ না দেখালে কিচ্ছু পাওয়া যায় না😊😊এটা ভাবি বুঝে গেছে তাই রাগ দেখায় আর রাগ কমানোর জন্য আপনি আপনার সাধ্য মত উপহার দেন।অল্পতে সন্তুষ্ট শুনে বেশ ভালো লাগলো আসলে এটাই ভালোবাসা।আপনি ভালোবেসে যা দেবেন তাতেই সন্তুষ্ট থাকবে।নুপুরের ডিজাইন টা বেশ ভালোই লাগছে।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য। এভাবে ভালো থাকুন সারাটি জিবন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

বিবাহের পরে গিন্নির মাথা ঠিক রাখা মনে হয় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছেলেদের জন্য ভাইয়া 🙆‍♂️। আমরা তো এখনও বিয়ে করেনি। তবে কিছু অভিজ্ঞতা আপনাদের কাছ থেকেও নিচ্ছি প্রতিনিয়ত। যাক, আপুকে কি পরে দিয়েছেন নুপুরগুলো? নিশ্চয় আপু অনেক খুশি হয়েছে। নুপুর গুলো দেখতেও চমৎকার লাগছে। 🌼

 2 years ago 

অভিজ্ঞতা বাড়াতে থাকুন, ভবিষ্যতে কাজে দেবে।

 2 years ago 

হাহাহা গিন্নি বলে কথা ৷ আসলে প্রতিটি পরিবারে মন হয় গিন্নি গুলো একটু বেশি রাগী যেমন আবদার পূর্নতা দিতে না পারলে আগুন ৷ যা হোক ভাবি কে কিন্তু তেমন লাগে না ৷ ঈদের জন্য বেশ চমৎকার করে পুরনো নুপুর গুলো পুনরায় নতুন রুপ দিয়েছেন ৷ আশা করি নুপুর গুলো দেখে ভাবি মহা খুশি হবে ৷

 2 years ago 

এটা সত্য আপনার ভাবি বেশ ভালই খুশি হয়েছে, উপহার পেয়ে।

 2 years ago 

ছোট ছোট উপহার দেওয়ার মাধ্যমে কিন্তু গিন্নির মাথা আসলেই ঠান্ডা রাখা যায়। এই থিউরিটা বেশ কাজের। আমিও অনেক সময় এমন থিউরি এপ্লাই করে থাকি। যাইহোক নূপুর গুলো কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। হীরা আপু অবশ্যই পছন্দ করবে। তাছাড়া সারপ্রাইজ দিলে তো আরও বেশি খুশি হবে। যাইহোক আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন, সেই কামনা করছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্যের কাছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

ভাই এই জন্যই তো বউরা রাগ করে। রাগ করলে তো ভালো গিফট পাওয়া যায় মযাই হোক ভাবীর রাগ দূর করতে আপনি খুবই সুন্দর একটি উপহার নিয়ে এসেছেন। মেয়েরা নুপুর আসলেই খুবই পছন্দ করে। আর নুপুর পায়ে মেয়েদের দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে ভাবিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আশা করছি। তবে নুপুরটা কিন্তু অনেক ভালো লেগেছে, আপনার পছন্দ হয়েছে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই বিষয়টি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38