প্রতারক | সচেতনতা

in আমার বাংলা ব্লগ3 years ago

scam-4126798_1280.jpg
source

ঘটনাটা কয়েকদিন আগের, মূলত সন্ধ্যেবেলায় যখন বাসার সামনের চায়ের দোকানটাতে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখন হঠাৎই মাঝবয়সী এক যুবক এসে হাত পেতেছে আমার কাছে। তার শরীরে হাফ হাতা শার্ট এবং ফুলপ্যান্ট পড়া, দেখে মনে হচ্ছে একদম ভদ্র ফ্যামিলির ছেলে এবং এত বিনয়ের সঙ্গে কথা বলছে, যা শুনে যে কোনো স্বাভাবিক মানুষের মুহূর্তেই মন গলে যেতে পারে।

চোখের সামনে দেখছিলাম অনেকেই তার বিনয়ী কথা শুনে, যে যার মত করো সহযোগিতা করছে। সহযোগিতা করা নিতান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে প্রত্যেকটা বিষয় একটু গভীরভাবে চিন্তাভাবনা করে সহযোগিতা করাই শ্রেয়। এটা আমার জায়গা থেকে মনে হয়।

এভাবে যখন ছেলেটা অন্য সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমার সামনে এসে হাত পেতেছে এবং বলছে ভাইয়া, আমি মাদ্রাসাতে পড়ি এবং আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নাজুক এবং এই শীতের মধ্যে আমি গরম কাপড় কিনতে পারছি না, এজন্য যদি একটু কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতেন, তাহলে আমার জন্য বেশ উপকার হত।

ছেলেটা এত বিনয়ের সঙ্গে কথাবার্তা গুলো বলছিল, তাও কেন জানি সেই কথাবার্তা গুলো শুনে আমার মন গলছিল না। তাকে আমি খুব বেশি প্রশ্ন করিনি, শুধু দুটো প্রশ্ন করেছিলাম তাতেই সে মোটামুটি অনেকটাই অপ্রস্তুত হয়ে গিয়েছিল এবং আমার সামনে থেকে সরে দ্রুত অন্যত্র চলে গিয়েছিল ।

আচ্ছা আপনি মাদ্রাসাতেই যদি পড়েন, তাহলে আপনার বেশভূষায় কিছুটা পরিবর্তন দেখা যেত মানে শরীরে পাঞ্জাবি থাকতো নতুবা মুখে দাঁড়ি । আচ্ছা ভাই, এই দুটোর কোন কিছুই তো দেখছি না। খালি শুধুমাত্র মাথায় টুপি পরিধান করে, ঘুরে বেড়াচ্ছেন ঘটনাটা কি। নাকি আপনার শুধুমাত্র মাথার টুপি দেখে বুঝে নেবো,আপনি মাদ্রাসায় অধ্যায়নরত।

মুহূর্তেই ছেলেটার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছে, এই সন্ধ্যেবেলায় বাসস্ট্যান্ডে ভিড়ের মাঝে হঠাৎই ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল তা আর খুঁজেই পেলাম না। আসলে এরা হচ্ছে স্মার্ট প্রতারক। যেহেতু বাসার সামনে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তাই ছেলেটা হয়তো আমাকে ভেবে বসে ছিল, আমিও বাস থেকে নামা যাত্রী।

এই স্মার্ট প্রতারকদের টার্গেট হচ্ছে, ব্যস্ততাপূর্ণ লোকদেরকে দ্রুত মানসিকভাবে ভুলিয়ে-ভালিয়ে কিছু পয়সা কামিয়ে নেওয়া। যদিও এই সব ঘটনা নতুন না, সচেতন হওয়া নিজ নিজ জায়গা থেকে বড্ড জরুরী। তাছাড়াও এর বাহিরে, বহু রকম ভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। সহযোগিতা করুন তাতে কোন সমস্যা নেই, তবে আপনার সহযোগিতার অর্থ যেন সঠিক জায়গায় সঠিক কাজে লাগে, এমনটাই প্রত্যাশা করছি।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ঠিক বলেছেন সহযোগিতা করতে মানা নেই কিন্তুু সঠিক জায়গায় সহযোগিতা করা উচিত। স্মার্ট প্রতারক।আসলেই এরকম প্রতারকের জন্য সত্যি কারের বিপদে পড়া মানুষকেও অনেক সময় আমরা ভুল বুঝি। এসব প্রতারক থেকে সবার সাবধান হওয়া উচিত। ধন্যবাদ জনসচেতনতা মূলক পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, আমিও এধরণের এক ধান্ধাবাজ প্রতারককে দেখেছিলাম দিন কয়েক আগে। আসলে এসব ভন্ড প্রতারকদের জন্য প্রকৃত বিপদ্গ্রস্ত সাহায্য প্রার্থীদেরও আমাদের সন্দেহ হয়। এসব প্রতারক ব্যস্ততম এলাকায় এধরণের কাজ করে থাকে। সচেতনতামূলক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সচেতনতা বৃদ্ধি পাক প্রতিনিয়ত, সবাই সচেতন হোন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 3 years ago 

আমার মধ্যে ও এটা কাজ করে। সাহায্য করবো কিন্তু সত্যিকারের অভাবীদের করবো।মাদ্রাসায় পড়ুয়া ছেলেদের গায়ে পাঞ্জাবি থাকবে এটা স্বাভাবিক।কিন্তু এ তো দেখছি এ কথা শুনে চলে গেলো উধাও হয়ে।দিনে দিনে প্রতারকদের কারনে সত্যিকারের অসহায় মানুষ খুঁজে পাওয়া দায়।

 3 years ago 

সারা বাংলাদেশে এমন প্রতারকেরা ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা নেয়। ইচ্ছে করলেই কিন্তু তারা কাজ করে খেতে পারে। কিন্তু সেটা না করে প্রতিনিয়ত লোক ঠকিয়ে তারা জীবিকা নির্বাহ করে। সেজন্য আমি বৃদ্ধ বা প্রতিবন্ধী ছাড়া অন্য কাউকে সাহায্য সহযোগিতা করি না। আবার অনেক যুবক বা বোরকা পরিহিত মহিলারা রাস্তায় দাঁড় করিয়ে বলে, বাসা অনেক দূরে কিন্তু বাস ভাড়া নেই যাওয়ার জন্য। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে আমার সাথে। সাহায্য করা অবশ্যই ভালো, কিন্তু যারা প্রকৃতপক্ষে অসহায় তাদেরকে সাহায্য করা উচিত। আমাদের সবার উচিত এইসব ব্যাপারে আরো সচেতন হওয়া। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্যের সঙ্গে আমি একদম সহমত পোষণ করছি, বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি ভাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, দান করলেও একটু বুঝে শুনে করা উচিত। কারন ঠক প্রতারকদের হাতে টাকা দিলে দানের মহত্ত্ব নষ্ট হয়ে যায়। আপনি তাকে প্রশ্ন করা মাত্রই সে অপ্রস্তুত হয়ে পরেছে এবং পালিয়ে গেছে তার মানে সে প্রতারক ছিল। আমাদের সচেতন হতে হবে এধরনের লোকজন থেকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাই দান যেন সঠিক জায়গায় হয় এবং সঠিক কাজে লাগে এমনটাই প্রত্যাশা করি।

 3 years ago 

সত্যি বলেছেন ভাইয়া সহযোগিতা করা ভালো তবে সেই সহযোগিতা যেন সঠিক জায়গায় হয়,এই ক্ষেতে আমাদের সচেতন হতে হবে।আপনি ঠিক করেছেন লোকটিকে প্রশ্ন করে। আসলে লোকটা প্রতারক বলেই মুখটা ফ্যাকাসে হয়ে গিয়েছিল। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যিই আপু সহযোগিতা হোক সঠিক জায়গাতে।

 3 years ago 

এমন ঘটনাগুলো ট্রেনে বা বাসস্ট্যান্ডে বেশি দেখা যায় আসলে । বিশেষ করে আমি কয়েকবার এই এমন ঘটনার সম্মুখীন হয়েছি ট্রেনের মধ্যে । আসলে বেশ দেখে মনে হয় হয় যে খুবই ভালো ফ্যামিলি থেকে এসেছে কিন্তু দেখে বুঝার উপায় নেই যে তারা এখানে ভিক্ষাবৃত্তি করতে আসছে । আসলে দান একটি ভাল কাজ তবে এটা অবশ্যই সঠিক জায়গায় দান করা উচিত আমি একমত একদম আপনার সাথে ।

 3 years ago 

স্মার্ট প্রতারক থেকে সবাই সাবধান হোন, নিজ নিজ অবস্থান থেকে।

 3 years ago 

এইরকম প্রতারকের অভাব নেই বর্তমানে পথে ঘাটে। এইরকম ঘটনার সম্মুখীন আমি বেশ কয়েকবার হয়েছি। এটা তাদের কাছে ব‍্যবসা হয়ে দাঁড়িয়েছে। আর মানুষ তো সাহায্য করেই সেজন্য তারা এইরকম বেশ ধরে। আপনার শেষের কথাটা আমার কাছে ভালো লেগেছে মানুষকে সাহায্য করুন ঠিক আছে কিন্তু সেটা কাজে লাগতে হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিজ অবস্থান থেকে সবাই সতর্ক থাকুক এমনটাই প্রত্যাশা করছি ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66707.24
ETH 1937.98
USDT 1.00
SBD 0.38