হঠাৎ বাবুর অসুস্থতা

in আমার বাংলা ব্লগ2 years ago

1000026520.jpg

সম্ভবত বিকেল থেকেই বাবুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, মূলত আমি সেটা বুঝতে পেরেছিলাম যখন ও আমার পাশে ঘুমিয়ে ছিল ঠিক তখনই। দেখলাম ওর শরীরটা বড্ড গরম। বুঝতে পারলাম ওর শরীরের তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে।

যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির পানি ওর শরীরে পড়েছিল, তাই কোন না কোন ভাবে এই সমস্যাটা ও সঙ্গে বেঁধে গিয়েছে । তাছাড়া, ও তো সারাদিন আমার ভাতিজাদের সঙ্গে ধুলোবালির ভিতরে খেলাধুলা করে, গ্রামে আসলে মূলত ওকে এক মুহূর্ত বাড়িতে রাখা যায় না। শুধু ছোটাছুটি এদিক সেদিক।

সন্ধ্যের দিকে যখন হ্যাংআউট করতে বসবো, ঠিক তখনই ওর আম্মু আমাকে ডেকে বললো, দেখতো বাবুর শরীরটা কেমন জানি করছে, কোন কিছুই খেতে চাচ্ছে না আর ভীষণ কান্নাকাটি করছে। একবার তো শো-র মাঝ থেকে উঠে গিয়েই ওকে দেখে আসার চেষ্টা করলাম, বড্ড নেতিয়ে গিয়েছে ওর শরীরটা। জ্বর বেশ ভালই এসেছে, ওর আম্মুকে দ্রুত প্যারাসিটামল সাপোজিটরি দিতে বললাম।

কেননা ওর জ্বরে হালকা খিঁচুনি হচ্ছিল, অবশেষে আবারও এসে শো করতে বসে গেলাম। কাজের সঙ্গে আর যাইহোক, কোন অবস্থাতেই অজুহাত দেওয়া চলে না। তবে তারপরেও যেহেতু আমি বাবা, মনটা তো কিছুটা ছটফট করেই। বারবার ভাবছিলাম কখন শো শেষ হবে আবার কখন ওকে দেখতে যাবো।

সময়গুলো যেন কোনোভাবেই কাটতে চাচ্ছিল না। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আপনি কোন বিষয় নিয়ে অধিক চিন্তার ভিতরে থাকবেন, তখন অন্য কাজগুলোতে ঠিকমতো মন বসানো বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এদিকে, না পারছিলাম দ্রুত শো শেষ করতে, না পারছিলাম ওকে কাছে গিয়ে কোলে তুলে নিতে।

যাইহোক বড্ড জটিল অবস্থার ভিতরে পড়ে গিয়েছিলাম শো চলাকালীন সময়টাতে। একটা দুরন্ত-চঞ্চল বাচ্চা যখন হুট করে মুহূর্তেই নেতিয়ে যায়, তখন মনের ভিতরে যেন কালো মেঘ অন্ধকারে ঢেকে ফেলে পুরো অন্তরটাকে।

ল্যাপটপের স্ক্রিনের দিকে বারবার তাকাচ্ছিলাম আর খেয়াল করছিলাম, শো শেষ হতে আর কতটা সময় বাকি। যাক অবশেষে যখন শো শেষ হয়ে গেল, তখন ছুটে গেলাম ওর কাছে। গিয়ে দেখি, ইতিমধ্যেই ও ঘুমিয়ে গিয়েছে । ওর শরীরটাতে হাত বুলিয়ে দেখার চেষ্টা করলাম, যাক কিছুটা জ্বর কমেছে আগের থেকে, তবে কিছু না খেয়েই ঘুমিয়ে গিয়েছে।

কাল আবার ফিরতে হবে, সেই শহুরে জীবনে। যাইহোক দীর্ঘদিন গ্রামে থেকে সময় গুলো বেশ ভালই যাচ্ছিল, তবে শেষ সময়ে এসে বাবুর অসুস্থ হওয়ার ব্যাপারটা, আমাকে কিছুটা মানসিকভাবে আঘাত করেছে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আসলে ভাইয়া বাড়িতে পিতা-মাতা এবং বাচ্চারা অসুস্থ থাকলে নিজের মন-মানসিকতা ভালো থাকেনা কোন কাজে মন বসে না। আমি কালকে আপনার অনুভূতি বুঝতে পেরেছি যখনই হ্যাংআউট এ পরিচালনা করেছিলেন তখনই বাবুর অসুস্থতা জানতে পেরেছি। বাচ্চাদের চঞ্চলতা ভালো লাগে, তারা হাসি খুশি থাকলে মনে শান্তি থাকে। আর খারাপ লাগার মুহূর্তগুলো এতটাই কঠিন হয় যেন যেতে চায় না। বাবুর জন্য দোয়া করি আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আপনারা সর্বদা বাবুর প্রতি খেয়াল রাখবেন।

 2 years ago 

আসলে ভাইয়া বাড়িতে পিতা-মাতা এবং বাচ্চারা অসুস্থ থাকলে নিজের মন-মানসিকতা ভালো থাকেনা কোন কাজে মন বসে না।

একদম যথার্থ বলেছেন ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাংআউট এর মাধ্যমে জানতে পারলাম শায়ান বাবু অনেক অসুস্থ। আসলে বাবুরা অসুস্থ হলে বাবা-মার অনেক খারাপ লাগে। আপনারাও তাই হয়েছিল, ওর অনেক জ্বর ছিল আর খিচুনিও হচ্ছিল এটা জানতে পেরে খারাপ লাগলো। আল্লাহতালার কাছে দোয়া করি বাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

 2 years ago 

এটা সত্য, আমি গতকাল বেশ ভালই অস্থির ছিলাম, তবে এখন কিছুটা শান্তিতে আছি, কেননা বাবু এখন আগের থেকে অনেকটাই সুস্থ।

 2 years ago 

ছোট্ট বাচ্চারা সব সময় ছোটাছুটি করতে বেশি পছন্দ করে। বিশেষ করে ধুলাবালির মধ্যে তারা খেলাধুলা করতে বেশি মজা পায় । বর্তমান সব জায়গা কম বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে ভিজায় সেজন্য জ্বর এসেছে। কারণ এই বৃষ্টির পানির মধ্যে এসিডিটি থাকে। যেটা শরীরের জন্য ক্ষতিকর। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় । বাবা মায়ের মন অশান্ত থাকবে তখন যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এটাই কামনা করি।

 2 years ago 

মূলত গ্রামের বাড়িতে ছিলাম তো, সেখানে আসলে প্রচুর ফাঁকা জায়গা আর ওকে কোনোভাবেই সর্বদা আটকে রাখতে পারিনি, যার কারণেই এই অসুখটা ও বাঁধিয়ে ফেলেছিল।

 2 years ago 

আপনার বাবুর জন্য সুস্থতা কামনা করছি।যথার্থ বলেছেন ভাইয়া যখন আমরা কোন একটা বিষয়কে নিয়ে সর্বদা চিন্তা করি সেই জিনিসটাই আমাদেরকে অন্য সকল বিষয় থেকে বিরত রেখে দেয়। অন্য কোন জিনিসকে নিয়ে ভাবতে পারিনা আমরা। এখন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম গতকালকের হ্যাংআউটে আপনার কথা বলার স্পিড কেন ব্যাহত ছিল। যাইহোক ভাইয়া সর্বদা আপনি সুস্থ থাকুন আপনার পরিবার সুস্থ থাকুক এটাই কামনা করছি।

 2 years ago 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

জি ভাইয়া গতকার হ্যাং আউটের সময় শুনেছিলাম। আর আপনাকেও বেশ বিচলিত দেখেছিলাম। অবশ্য সন্তানের এমন অবস্থায় যে কোন বাবা মায়েরই বিচলিত হওয়ার কথা। যাই হোক অবশেষে যে বাবুর জ্বার কিছুটা কমেছে সেটাই কিন্তু অনেক। দোয়া রইল আমাদের প্রিয় শায়ান বাবুর জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, এখন বেশ মেজাজটা ঠিক আছে, কেননা আগের থেকে বাবু অনেকটাই এখন সুস্থ।

 2 years ago 

কাল হ্যাং আউটে শুনেছিলাম শায়ান অসুস্থ। শায়ান বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি।জ্বর বেশী হলে মাথায় পানি আর শরীর মুছে দেয়া খুব ই দরকার।আমার ছেলের জ্বর এলে মনে হয় আমার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে। কোন কাজে মন বসানো সত্যি দায় হয়ে পরে।আপনার অনুভূতি গুলো আমি ভীষন ভাবে অনুভব করতে পেরেছি।বৃষ্টিতে ভেজার জন্য এমনটা হয়েছে। আশাকরি আল্লাহ রাব্বুল আলামীন দ্রুত সুস্থতা দান করবেন,আমিন।

 2 years ago 

আজ অবশ্য আমরা শহরে ফিরেছি এবং শিশু ডাক্তার দেখিয়েছিলাম, এখন বাবু অনেকটাই সুস্থ, আপু।

 2 years ago 

গ্রামে বেশ ভালো সময় কাটিয়েছেন তবে শেষে বাবু অসুস্থ হয়ে পড়েছে জেনে খুবই খারাপ লাগলো। গতকাল হ্যাংআউটে শুনেছিলাম বাবুর খুব জ্বর। তার সুস্থতা কামনা করছি। আসলে জ্বরের সাথে খিচুনি সমস্যাটা থাকলে একটু ভয়র ব্যাপার। আমার ছোট ভাইয়ের ও আগে এই সমস্যাটা ছিল তাই বুঝি। বাবুর জন্য দোয়া রইল।

 2 years ago 

মূলত খিঁচুনির বিষয়টার জন্যই, আমি একটু কিছুটা ভয়ে ছিলাম আপু। তবে বাবু এখন অনেকটাই সুস্থ।

 2 years ago 

যখন আমাদের মন অস্থির থাকে বা কোন কিছু নিয়ে চিন্তা করে তখন সত্যিই আমরা কোন কাজে মন বসাতে পারি না। আর নিজের বাচ্চা যদি অসুস্থ হয় সেটা তো আরও বড় সমস্যা তৈরি করে। আপনার অনূভুতি টা আমি বুঝতে পারছি ভাই। এতোকিছুর পরেও আপনি আপনার কাজের প্রতি বিন্দুমাত্র অবহেলা করেননি।

 2 years ago 

এটা সত্য যে, গতকাল ঠিকমতো আমি কাজই করতে পারিনি। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছি।

 2 years ago 

নিজের সন্তান অসুস্থ থাকলে কতটা খারাপ অবস্থার মধ্যে যায় সেটা শুধু বাবা-মাই জানে। হ্যাংআউটে আপনার কাছ থেকে জানতে পেরেছিলাম ভাই আপনার ছেলে অসুস্থ। ঐদিন আপনি কতটা অস্বস্তির মধ্যে ছিলেন সেটা আমি অনুভব করতে পেরেছিলাম। যাইহোক সর্বশেষে আপনার সন্তানের জন্য দোয়া রইল যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।

 2 years ago 

আপনাদের আশীর্বাদে বাবু এখন মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ আছে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63260.94
ETH 1791.75
USDT 1.00
SBD 0.39