
হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামোটি ভালো আছি, তবে শরীর কিছুটা দুর্বল লাগছে। আসলে গত সপ্তাহ হতে বেশ খারাপ লাগছে বাস জার্নিটা, তাছাড়া বাড়িতে গিয়েও খুব একটা বিশ্রাম নিতে পারছি না, ঘুমাতে ঘুমাতে প্রায় ১ টা বেজে যাচ্ছে। তবুও চেষ্টা করছি ভালো থাকার, সব কিছু আড়ালে রাখার। কারন ভালো কিংবা খারাপ সব ব্যথাই শুধু নিজের, এটা অন্যরা বুঝতে চায় না বা বুঝতে পারবে না। বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের চলতে হয় বা চলার চেষ্টা করতে হয়, যারা এটা ঠিকঠাক মতো পারে কেবলমাত্র তাদের জীবনই গতিশীল থাকে।
যাইহোক, পাওয়ার আপ করার দিন আজকে আমার, যদিও এই সপ্তাহে মোট তিনটি পোষ্ট এর রিওয়াডর্স ১০০% পাওয়ার আপ অপশন দিয়েছি। তারপরও আজ অল্প কিছু পরিমান স্টিম পাওয়ার আপ করবো। কারন পাওয়ার আপ করার বিষয়টি আমি চলমান রাখতে চাই, যতটাই হোক অন্তত প্রতি সপ্তাহে একটা পোষ্ট করতে চাই। আসলে শুধু আমার জন্য না এটা, আমি জানি আমাদের দেখে হয়তো আপনারা অনেকেই অনুপ্রাণীত হবেন। দেখুন এটা দীর্ঘ মেয়াদে সুফল পাওয়ার একটা উপায়, আমরা যতটা সুন্দরভাবে এটাকে গতিশীল করতে পারবো ভবিষ্যৎ সুফলটা ততো বেশী পাবো নিশ্চিতভাবে। আর এই কারনেই আমাদের সকলেরই উচিত কমবেশী কিছু হলেও পাওয়ার আপ করার বিষয়টিকে গতিশীল রাখা। আশা করছি সবাই বুঝতে পারছেন।
যেটা আগেই বলেছি আজকের পাওয়ার আপ করার পরিমানটা একটু কম, আস্তে করে বলি ব্যালেন্স বেশী নেই তো, বেশী পাওয়ার আপ করবো কিভাবে? হি হি হি। মজা করলাম একটু। তবে আজ কম হলেও ৫০ স্টিম পাওয়ার আপ করবো। সাভাবিক দৃষ্টিকোন হতে একটু কম, তবে বর্তমান প্রাইজে আমার সাভাবিক সাপোর্টের দুইদিনের ইনকাম, সে দৃষ্টিকোন হতে কিন্তু কম না, মজা নিলাম আরো একটু হি হি হি। বাদ দেন এসব কথা। চলুন তাহলে আজকের পাওয়ার করার ধাপগুলো দেখি-

পাওয়ার আপ করার পূর্বে আমার মোট পাওয়ার ছিলো- ১৮,২৬৯ স্টিম পাওয়ার
পাওয়ার আপ করার পূর্বে আমার লিকুইড স্টিম ছিলো- ৫৫ স্টিম।
পাওয়ার আপ করার ধাপসমূহঃ



পাওয়ার আপ করাটা খুবই সহজ তবে সেটা আমাদের জন্য যারা ইতিমধ্যে এই বিষয়ে দক্ষতা অর্জন করেছি কিংবা পুরাতন হয়ে গেছি কিন্তু কমিউনিটিতে নতুন তাদের জন্য বিষয়টি সহজ না, আর এই কারনেই আমরা একটু বিস্তারিতভাবে কিংবা ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে নতুনরা সুন্দরভাবে আইডিয়া নিতে পারে।
এই জন্য প্রথমে আমার ওয়ালেট লগ-ইন করতে হয়েছে তারপর লিকুইড স্টিম এর পাশে ক্লিক করে পাওয়ার আপ নির্বাচন করেছি। এরপর নতুন একটা ইউন্ডো আসছে সেখানে ৫০ স্টিম লিখে দিয়েছি এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করেছি। তারপর নিশ্চিত করার জন্য এ্যাকটিভ পাসওর্য়াড দিয়ে সাইন-ইন করেছি। সাথে সাথে পঞ্চাম স্টিম পাওয়ার আপ হয়ে গেছে।

পাওয়ার আপ করার পর আমার মোট পাওয়ার এর পরিমান- ১৮,৩১৯ স্টিম পাওয়ার
পাওয়ার আপ করার পর আমার লিকুইড স্টিম এর পরিমান - ৫ স্টিম।
মোটামোটি অনেকটা পথই পাড়িয়ে আসছি আমার টার্গেট পূরণের ক্ষেত্রে তবুও দেখা যাক কতটা দ্রুত সেটা করতে পারি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

৫০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন।। আপনাদের এরকম বেশি বেশি পাওয়ার বৃদ্ধি দেখলে আমরা অনেক উৎসাহ পায় বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার জন্য।। লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন পূরণ হোক আপনার আশা শুভ হোক আপনার আগামীর পথচলা পাওয়ার বৃদ্ধির মাধ্যমে।।।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
অফিসে যাওয়ার জন্য আপনাকে অনেকটা সময় জার্নি করতে হয়। তাইতো শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। আসলে আমরা কেউ কারো ব্যথা বুঝতে পারি না। কিন্তু হৃদয় দিয়ে যদি অন্যের কষ্টগুলো অনুভব করতে পারি তাহলেই বুঝতে পারি প্রত্যেকটি মানুষ কতটা লড়াই করে বেঁচে আছে। যাই হোক বর্তমানে যেহেতু আমরা কম পরিমাণে রিওয়ার্ডস পাচ্ছি তাই আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টায় স্টিম পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করছি। ভাইয়া আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা সকলে উৎসাহ পেলাম।
ভাইয়া আমার জার্নি করার মধ্যে বাস জার্নি করাটা খুবই খারাপ লাগে আমার কাছে ট্রেন জার্নি ভালো লাগে। যাইহোক আপনাদের এই পাওয়ার আপ পোস্ট আমাদের জন্য অনুপ্রেরণামূলক। আমরাও চেষ্টা করি যথাসাধ্য পরিমান পাওয়ার বৃদ্ধি করার যেটা প্রতি সপ্তাহে তাদের ধারাবাহিকভাবে চলমান রেখেছি । আপনার উদ্যোগের কথা শুনে ভালো লাগলো ভাইয়া এগিয়ে যান।
Upvoted! Thank you for supporting witness @jswit.
৫০ স্টিম কম কিসের 🤔। দুইদিনের ইনকামে পেলেন 🤭। যায়হোক, আমাদের সবারি উচিত পাওয়ার আপ করার। সপ্তাহের একটি পোস্ট অন্ততপক্ষে ১০০% পাওয়ার আপ সেট করা। আপনাদের থেকে আমরা অনুপ্রেরণা পায়।
আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনি এতো পরিশ্রম করেন জেনে খুবই বিস্মিত হলাম। আসলে আপনি অনেক পরিশ্রমী। আজকে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমাদের আরও উৎসাহ বেড়ে গেলো। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অন্তরে অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ভাই ঘুম ঠিকমতো না হলে শরীর ঠিক থাকে না। চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ঘুমানোর জন্য। তবে ভাই বর্তমান সময়ে পঞ্চাশ স্টিম কিন্তু অনেক বড় এমাউন্ট। এটি কিন্তু ছোট এমাউন্ট নয়।