স্বরচিত কবিতা "ছাত্রদের স্বপ্ন" ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। বেশ কয়েকদিন থেকে তেমন কবিতা লেখা হচ্ছেনা তাই আজকে ভাবলাম একটি কবিতা লেখা যাক। তাই আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "ছাত্রদের স্বপ্ন"।
বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটি মানুষের জীবনেই ছাত্রজীবন আসে, আমিও বর্তমানে ছাত্রজীবনেই রয়েছি। ছাত্রজীবনে আমাদের কিছু স্বপ্ন থাকে সেখান থেকেই কবিতাটির নাম দিয়েছি " ছাত্রদের স্বপ্ন"। বড় হয়ে মানুষের মতো মানুষ হতে হবে, জ্ঞান অর্জনের মাধ্যমে বড় মানুষ হিয়ে উঠতে হবে। ছাত্রজীবনের স্বপ্নগুলোর মাধ্যমেই আমরা ভবিষ্যতে সফলভাবে নিজেদের জীবন কাটাতে পারি।

IMG_20240627_150608.jpg

💖"ছাত্রদের স্বপ্ন" 💖
💖আল হিদায়াতুল শিপু💖

যেখানে স্বপ্নের পাখি উড়ায়
মনের মধ্যে সবুজ বাতাসে,
ছাত্রদের মধ্যে জ্বলে উঠে
স্বপ্নগুলি আলোর অন্ধকারে।

বড় হওয়ার স্বপ্নে ভরা
পথ চলার পুরনো অধিকারে,
শিখতে আসা নতুন জ্ঞানে,
ছাত্রদের চোখে স্বপ্ন জ্বলে।

স্বপ্নের পাখি আবার উড়ে,
আগামীর আকাশে পূর্ণিমার আলো,
ছাত্রদের হৃদয়ে ভরা জ্বালা,
স্বপ্নের আদর্শ সৃজনশীল পথে।

পূর্বের আকাশে পূর্ণিমার আলো,
একটি নতুন শিখনের দিনে,
ছাত্রদের স্বপ্ন চলে সাথে,
আলোর পথে পূর্ণিমার দিনে।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আপনার আম্মুর থেকে ও একটি দারুন কবিতা লিখেছেন। আসলে ছাত্র জীবন হচ্ছে স্বপ্ন তৈরি করার একটি ধাপ। একজন ছাত্র তার ছাত্র জীবনে যত বেশি পরিশ্রম করবে, সে বাস্তব জীবনে তত বেশি উন্নতি সাধন করতে পারবে।আর ছাত্র জীবন হচ্ছে কষ্টের জীবন। ছাত্র জীবনে কষ্ট না করলে পরবর্তী জীবনে অনেক কষ্ট করতে হবে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ! ছাত্রদের স্বপ্ন নিয়ে খুবই চমৎকার একটি কবিতা আজ তুমি আমাদের উপহার দিলে। তোমার কবিতাটি পড়ে আমি যতটা অভিভূত ততটাই আপ্লুত। কবিতায় লেগে থেকো নিশ্চয়ই হবে আগামীতে আরও বেশি আলোকিত। অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য💕

 2 years ago 

দোয়া রেখো সবসময় জেনো সবার স্বপ্ন পূরণ করতে পারি।

 2 years ago 

আসলেই ছাত্র জীবনে আমাদের অনেক স্বপ্ন থাকে। ছাত্র জীবনের এই স্বপ্নগুলো নিয়ে আপনি চমৎকার একটা কবিতা লিখেছেন ভাইয়া। প্রত্যেকটা লাইন পড়ে ভীষণ ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুধুমাত্র স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্নকে কেন্দ্র করেই বাস্তব অভিজ্ঞতা কি কাজে লাগিয়ে নিরলস ভাবে কাজ করে যেতে হয়. তাহলেই নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব।

 2 years ago 

হুম ভাইয়া ঠিক বলেছো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63873.45
ETH 1730.92
USDT 1.00
SBD 0.44