গল্প—সমাপ্তির জীবনের কাহিনী(পর্ব-১)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করবো। এই কমিউনিটিতে অনেক ইউজাররাই সুন্দর সুন্দর গল্প শেয়ার করে থাকে। আমিও মাঝে মাঝে আপনাদের সাথে গল্প শেয়ার করি। তবে অনেক ভালো গল্প লিখতে পারি না। মোটামুটি পারি আর কি।আমার লেখা বেশিরভাগ গল্প কিন্তু সত্য ঘটনার উপর লেখা হয়। আজ একটি মেয়ের জীবনের কাহিনী নিয়ে আপনাদের মাঝে গল্প লিখব। আশা করি আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।

gothic-2910057_1280.webp

Source

সমাপ্তি নামের একটি মেয়ে। মেয়েটি দেখতে যেমন সুন্দরী লেখাপড়ায় ছিল অনেক ভালো। সমাপ্তি রা ছিল মোট দশটা বোন। দশ বোনের মধ্যে সমাপ্তি ছিল সবার ছোট। সমাপ্তির বাবার বাড়ি মূলত গ্রামে। তার বাবা অনেক সম্পত্তির মালিক। ছেলের আশায় মোট দশটা মেয়ের জন্ম দিয়েছেন তিনি। আর সব থেকে ছোট মেয়ের নাম রেখেছেন সমাপ্তি। এই সমাপ্তিকেই নিয়ে মূলত আজকের গল্পটি। সমাপ্তির বাকি নয় বোনের কিন্তু অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। সমাপ্তি ও যেহেতু লেখাপড়ায় ভালো এবং দেখতে অনেক সুন্দরী তাই তার লেখাপড়া চলাকালীন সময় থেকেই বিয়ের প্রস্তাব আসা শুরু হল। কিন্তু সমাপ্তির বাবা-মা তাকে এখন বিয়ে দিতে একদমই নারাজ ছিল। যেহেতু সমাপ্তি সবথেকে ছোট মেয়ে ছিল এবং লেখাপড়ায় ভালো ছিল তাই তার বাবা-মা চাচ্ছিল তার লেখাপড়া শেষ করে চাকরি হওয়ার পর বিবাহ দিতে। তাই সমাপ্তির বাবা-মা সবগুলো বিবাহ ক্যানসেল করে দিত।

সমাপ্তি তার লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। লেখাপড়া চলাকালীন কিন্তু অনেক ছেলেরাই তাকে প্রেমের প্রস্তাব দিত। সমাপ্তি যেহেতু দেখতে অনেক সুন্দরী তাই তাদের কলেজের টিচাররা ও তাকে প্রেমের প্রস্তাব দিত। এভাবে সে অনেক ভালো একটি ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে নিল। লেখাপড়া শেষ হওয়ার পর বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে লাগলো। কিন্তু কিছুতেই সমাপ্তির চাকরি হচ্ছিল না । এদিকে সমাপ্তির বয়স বেড়েই চলেছে। কয়েকদিন পরপরই তাকে অনেক ভালো ভালো পাত্র দেখতে আসতো। কিন্তু হয়তো সমাপ্তির পাত্র গুলোকে পছন্দ হত না নয়তো ছেলের পরিবার থেকে বলতো সমাপ্তির অনেক বয়স হয়ে গিয়েছে। সমাপ্তির যখন ২৮ বছর বয়স তখনো কিন্তু তার বিয়ে হয়েছিল না। কিন্তু তাকে দেখতে কিন্তু খুবই অল্প বয়সী লাগতো এবং অনেক সুন্দরী ছিল।

একদিন ঢাকায় সে বোনের বাসায় বেড়াতে গেল।বোনের বাসার পাশের ফ্ল্যাটের একটি পরিবার সমাপ্তিকে দেখে তাদের ছেলের বউ করার জন্য খুবই পছন্দ করলো। এভাবে ছেলের পরিবারের সাথে সমাপ্তির পরিবারের বিয়ের কথা ফাইনাল হতে থাকলো। সমাপ্তির পরিবার তার হবু স্বামীর পরিবারের খোঁজখবর নিয়ে জানতে পারলো তাদের গ্রামের বাড়ি পাবনা। তার হবু স্বামীর ফ্যামিলিরা মূলত চাকরির কারণে ঢাকায় বাসা ভাড়া করে থাকে। সমাপ্তির হবু স্বামীর অনেক বড় বিজনেস রয়েছে। এসব দেখেশুনেই সমাপ্তির বাবা-মা রাজি হয়ে গেল তার মেয়েকে ঐ ছেলের সাথে বিয়ে দিতে । যেহেতু সমাপ্তির বাবা-মায়ের অনেক সম্পত্তি তাই তারা তাদের ছোট মেয়েকে অনেক ধুমধাম সহিত বিবাহ দেওয়ার চিন্তাভাবনা করলো।

চলবে...!!!

সমাপ্তির জীবনের এই কাহিনীটি কিন্তু অনেক বড়। একটি পর্বে লিখতে গেলে অনেক বড় পোস্ট হয়ে যাবে। তাই গল্পের বাকি অংশটুকু পর্ব আকারে পরবর্তীতে শেয়ার করা হবে ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। আসলে সমাপ্তির বয়স যেহেতু বেশি তারপর দুই পরিবার মিলে যেহেতু বিয়ে ঠিক হয়েছে। সবারই অবস্থা যেহেতু ভালো তাই দুপরিবার মিলে মহা ধুমধাম করে বিয়ে দেবে এটাই স্বাভাবিক। দেখা যাক পরবর্তী পর্যায়ে কি হয়।

 2 years ago 

নেক্সট পর্ব খুব শীঘ্রই আসবে। পাশে থাকবেন আপু।

 2 years ago 

আপনার গল্পের প্রথম পর্বে সমাপ্তির জীবন কাহিনীর কিছুটা সূচনা হয়েছে। তবে এখনো পর্যন্ত গল্পের টুইস্ট খুঁজে পেলাম না। যাইহোক, আশা করি গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু। আমি মনে করি, সমাপ্তির বিয়ের পরে এমন কিছু ঘটবে, যেটা অবশ্যই আমাদের সবাইকে চমকে দেবে।

 2 years ago 

জ্বী ভাইয়া,, নেক্সট পর্বগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আচ্ছা আপু , ঠিক আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39