গল্প:- এক বৃদ্ধ খারাপ লোক (শেষ পর্ব-০৯)

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


pexels-plato-terentev-6166322.jpg

Source

সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।



কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি গল্প নিয়ে। আজকের এই গল্পের মধ্যে আমি এই বৃদ্ধ ব্যক্তির পরবর্তী বিষয়টি শেয়ার করব৷ আজকের এই গল্পটির পর্বই এই গল্পের শেষ পর্ব হতে যাচ্ছে৷ এর পূর্ববর্তী পর্বগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আমিও আপনাদের মাঝে এই গল্পটি শেয়ার করতে পেরে অনেক খুশি হয়েছি। তাই আজকে এই গল্পটির ইতি টানতে যাচ্ছি।

পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কিছু গল্প আমি আপনাদের মাঝে তুলে ধরব৷ তাই আজকের এই গল্প শেষ পর্ব দেওয়ার মাধ্যমে এই গল্পটি আজকে আমি শেষ করে দিব৷ আশা করি আজকের এই শেষ পর্বটি আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে৷

আজকে এই ব্যক্তির যে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরব সে বিষয়টি হলো এই ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে গেল অর্থাৎ সে অনেকটাই বৃদ্ধ হয়ে গেল এবং সে বুঝতে পারে যে তার আর বেশিদিন সময় এই দুনিয়াতে থাকা হবে না তখন সে ভালো কাজ করতে শুরু করে৷

তবে প্রথম থেকেই তার যেসকল রেকর্ডগুলো রয়েছে সে রেকর্ডের কারণে মানুষজন তার ভালো কাজগুলোকেও খারাপভাবে দেখে৷ সে সব সময় বোঝাতে চায় যে সে ভালো কাজ করতে চায়। তবে মানুষজন তার এই কথা বুঝতে চায় না৷ কারণ মানুষজন জানে যে ব্যক্তি আবারো তাদেরকে ধোঁকা দিয়ে দিবে৷

যখন ব্যক্তিটি সকল ধরনের খারাপ কাজ থেকে মুক্ত হওয়ার কথা বলা এবং তার ভালো কাজ করার কথাগুলো সকলের কাছে উপস্থাপন করে তখন কেউই তাকে মূল্যায়ন করেনা। সকলেই তাকে বলে যে সে আবার কোন ধরনের খারাপ কাজ করবে এবং মানুষজনকে ফাঁসাবে।

এরকম কিছুদিন চলতে লাগলো। তখন সে ব্যক্তি ভালো কাজের দিকে এগিয়ে আসতে লাগলো। সে আগে যে সকল খারাপ কাজগুলো করে এসেছে সেই সকল কাজগুলোর ক্ষেত্রেই প্রথমে সে ভাল কাজ করার উদ্যোগ নেয়। সে যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতে থাকে তখন যদি সে কোন ইট বা পাথর রাস্তার উপরে পড়ে থাকতে দেখে তখনই সে এটি সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সে বৃদ্ধ হওয়ার কারণে তার শরীরে এতোটুকু শক্তি নেই যে সে এটি সরাতে পারবে। তখন সে অনেক চেষ্টা করে এটিকে সরাতে চায়।

মানুষজন অনেক দিন তাকে দেখে এবং তার এই কাজগুলো মানুষজনের কাছেও ভালো লাগতে থাকে এবং মানুষজন বুঝতে পারে যে সে ভালো হতে চেষ্টা করছে৷ তখন মানুষজনও তাকে সাহায্য করতে থাকে৷ যখন সে হাঁটতে থাকে তখন সে মানুষকে ডাকে এবং কোন বুদ্ধির প্রয়োজন হলে তাকে সে বুদ্ধি দিয়ে দেয়৷ সে যখন দেখে কেউ কোন ধরনের কাজ করছে সেখানেও সে ভালো পরামর্শ দিতে শুরু করে।

একবার রাস্তার কাজ চলছিল তখন সে দেখতে পাই রাস্তার কাজ করার জন্য যে সকল লোকজনকে আনা হয়েছিল তারা দুর্নীতি করছিল৷ তখন সে বৃদ্ধ লোকটি বুঝতে পারে। তখন সে তাদেরকে দুর্নীতি করা থেকে বিরত থাকতে বলে৷ তখন তারা এই বৃদ্ধ লোকের কথা শুনেনা৷ কারণ সে সবসময় দুর্নীতিবাজ ছিল। তখন বুঝতে পারে যে তার কোন সম্মান সমাজে এবং কোথাও নেই৷ তাই সে ভালো কাজ করতে শুরু করে৷

সর্বশেষ সময়ে সে তার ইবাদতের ঘাটতি দেখতে পায়৷ তখন সে ইবাদত করার জন্য তার সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করতে থাকে। সে দীর্ঘায়ু হওয়ার জন্য প্রার্থনা করতে থাকে৷ তখন সে ভালো কাজ করতে থাকে মানুষ যেন তাকে পছন্দ করতে থাকে। মানুষজন আবার তাকে সাহায্য করার জন্য এবং তার কাছ থেকে জ্ঞান আহরণ করার জন্য আসতে থাকে। যখন সে সকলকে জ্ঞান দিতে থাকে এবং সকলকে তার ভালো কাজে পরিচয় দিতে থাকে তখন তার কাছে একটি আনন্দ অনুভূতি হয়৷

আশা করি আজকে এই গল্পের শেষ পর্বটিও আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ এই গল্পটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি অনেক খুশি হয়েছি। আর পরবর্তীতে আমি আরো সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব৷ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।

তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1687576627957.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সব সময় এভাবে আপনার মূল্যবান সাপোর্ট করে যাবেন বলে আমি আশা করি৷

 3 years ago 

যাক বৃদ্ধ লোকটির মৃত্যুর আগে তার কাজের জন্য অনুশোচনা এসেছে জন্য ভালো লাগলো। শেষ বয়সে সে তার খারাপ কাজ থেকে বেরিয়ে এসে ভালো কাজ করার চেষ্টা করছে এবং লোকজন তাকে সেভাবেই গ্রহণ করছে। এরকম তওবা করার সুযোগ কজনই বা পায়। লোকটির ভাগ্য ভালো যে সে বিষয়টি বুঝতে পেরেছিল। যাইহোক ভাইয়া গল্পটি ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

শেষ সময়ে এসে বৃদ্ধ লোকটি ভালো হয়ে গেল যা ওই ব্যক্তির জন্য অনেক ভালো

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গল্প লিখে শেয়ার করেছেন। তবে বৃদ্ধ লোকটি শেষ বয়সে এসে তার ভুল বুঝতে পারে মৃত্যুর আগে অনুশোচনায় পড়ে যায় ভালো কাজ করার জন্য চিন্তা করে। অবশেষে লোকটি রাস্তার পাশে দুর্নীতি দেখে সেই লোকদের কাছে গিয়ে দুর্নীতি ঠেকানোর জন্য চেষ্টা করে। আমার কাছে মনে হয় নিজের ভুল বুঝতে পারাটাই সবথেকে বড় ব্যাপার। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ও মূল্যবান একটি মন্তব্য আমার এই পোষ্টের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

গল্পটির দ্বিতীয় পর্বটি পড়তে বেশ ভালো লাগলো ভাই। আসলেই,একজন মানুষ যখন খারাপ কাজ করতে করতে পরিচিত হয়ে যায়, তখন সে ভালো কাজ করলেও মানুষ তাকে বিশ্বাস করতে চায় না । ঠিক যেমন , এই বৃদ্ধ ব্যক্তির সাথে হয়েছে । তবে শেষ পর্যন্ত যে সকলে বুঝতে পেরেছে যে সে এখন ভালো কাজ করতে চায় এটাই অনেক।

 3 years ago 

আপনাদের মন্তব্যটি আমার জন্য একটি অনুপ্রেরণা। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39