একটি গিটারের ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি নতুন আর্ট শেয়ার করে নেবো। গতকাল একটি ম্যান্ডেলা আর্ট করে রেখেছিলাম। এই আর্টটি একটি গিটারের করেছিলাম। আগে একটা বীনার ম্যান্ডেলা আর্ট করেছিলাম, তাই সেই অনুকরণে ভাবলাম আজকে আরেকটি কি করা যায়, তাই শেষ পর্যন্ত এই গিটারের ম্যান্ডেলা তৈরি করে ফেললাম। গিটারের এই ম্যান্ডেলা আর্টে তেমন বেশি কিছু জায়গায় আমি ডিজাইন দেখাইনি, তবে বডিতে যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটি একটি সৌন্দর্যপূর্ণ আর দৃষ্টিনন্দন যাতে হয় সেইরকমই ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ম্যান্ডেলা আর্টের সৌন্দর্য্য নিয়ে আসলে নতুন কিছু বলার নেই, কারণ বেশিরভাগই এখন ম্যান্ডেলা আর্ট চলছে সবজায়গায় আর এর আকর্ষণীয় একটা ব্যাপার আছে, কারণ ডিজাইনগুলো সবাইকে দ্রুত আকৃষ্ট করে। আসলে আমার নিজেরই অনেক ভালো লাগে দেখতে যখন ম্যান্ডেলা আর্টটা কমপ্লিট করে নিজে নিজে দেখি । যাইহোক ম্যান্ডেলটা সাদা-কালোর মধ্যে দিয়ে একটি সাধারণের মধ্যে সৌন্দর্যপূর্ণ করে তুলেছিলাম, তবে কালার দিতে পারলে আরো সুন্দর লাগতো বিষয়টা। যাইহোক, আশা করি এই গিটারের ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন উপকরণ সহ ধাপগুলোর দিকে চলে যাবো।


☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
স্কেচ পেন
রাবার

✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----

❖প্রথম ধাপে, একটি গিটারের বডি সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম। এরপর গিটারের ইন্সট্রুমেন্টগুলো পর পর এঁকে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, গিটারের সম্পূর্ণ বডিতে স্কেচ পেন্সিল দিয়ে ধাপে ধাপে বিভিন্ন ধরণের ভালো লাগার কিছু ডিসাইন তৈরি করে নিয়েছিলাম ইচ্ছামতো।

❖তৃতীয় ধাপে, মার্কার পেন আর স্কেচ পেনের সহযোগে বিভিন্ন ডিজাইন এবং ইনস্ট্রুমেন্ট-এ আস্তে আস্তে কালী করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, আগে ডিসাইন করার মধ্যে আরো ছোট ছোট কিছু ঘন করে ডিসাইন করে দিয়েছিলাম মার্কার পেন দিয়ে এবং সেই সাথে উপরে যে ফুলের মতো একটা ডিসাইন করেছিলাম সেটার মধ্যেও অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নকশা মতো করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, গিটারের বডির চারিপাশ দিয়ে কিছু ফুল এবং লতাপাতার মতো দেখতে এঁকে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, সেই ফুলগুলো এবং লতাপাতার ভিতরে ছোট ছোট আরো ধারাবাহিকতা অনুযায়ী ডিসাইন তৈরি করে একটি দৃষ্টিনন্দন ম্যান্ডেলায় সম্পন্ন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আপনার মতো আমার কাছে ও ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভিষন ভালো লাগে।আপনি তো দারুন একটি গিটারের ম্যান্ডেলা আর্ট করলেন।দখতে বেশ সুন্দর লাগছে। কালার করা ছাড়াই খুব সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার হাতের কাজ খুবই নিখুঁত হয় দাদা।প্রশংসা না করার উপায় নেই।গিটারের ভেতর ছোট ছোট ডিজাইনগুলো খুব ভালো লাগছে।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা কালার করা ছাড়াই তো আপনার এই আর্ট দেখে চোখ ফেরাতে পারছি না। ঠিক বলেছেন দাদা এই ডিজাইনগুলো সবাইকে দ্রুত আকৃষ্ট করে। তার জন্যই তো আপনার এই আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব নিখুঁতভাবে অনেক সময় নিয়ে এই আর্ট সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট তুলে ধরার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার মেন্ডেলা আর্ট দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো । আসলে ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছেও বেশ ভালো লাগে।এই আর্ট করার পর দেখতে এতটা চমৎকার লাগে যে নিজে নিজেই দেখতে ইচ্ছে করে । আপনার আঁকাটা কিন্তু দারুন হয়েছে । এমনিতেই আপনার আঁকার হাত অনেক সুন্দর আর এই মেন্ডেলাটি আরো বেশি চমৎকার হয়েছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 3 years ago 

বেশিরভাগই এখন ম্যান্ডেলা আর্ট চলছে সবজায়গায় আর এর আকর্ষণীয় একটা ব্যাপার আছে, কারণ ডিজাইনগুলো সবাইকে দ্রুত আকৃষ্ট করে।

একদম ঠিক বলেছেন দাদা ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অসম্ভব দারুণ। তার জন্য খুব পছন্দের হয়।দাদা সত্যি বলতে রং ছাড়াই সাদা আর কালোর মধ্যে অনেক বেশি ফুটিয়ে তুলেছে।
আরেক টা প্রসংশা না করলেই নয় দাদা আপনার দক্ষতা আছে মাশাআল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল।

 3 years ago 

দাদা আপনি এর আগে খুব সুন্দর একটা বীনার ম্যান্ডেলা আর্ট করেছিলেন। আজকে খুবই সুন্দরভাবে একটা গিটারের ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখে আমি সত্যি একেবারেই মুগ্ধ। ম্যান্ডেলা আর্ট গুলো খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং দক্ষতা সহকারে করা লাগে। আপনি অনেক সময় ব্যবহার করে খুবই নিখুঁতভাবে ছোট ছোট ফুলের মাধ্যমে এই গিটারের ম্যান্ডেলা আর্ট টি অঙ্কন করেছেন। প্রত্যেকটা ফুলের ডিজাইন একেবারে মন ছোঁয়া ছিল যা দেখে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। আপনি উপস্থাপনার মাধ্যমে সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনার উপস্থাপনা দেখে কিন্তু যে কেউ এটি খুব সহজেই অঙ্কন করে নিতে পারবে। আসলে আপনার প্রত্যেকটা কাজ আমার ভীষণ ভালো লাগে। আপনি সবসময় চেষ্টা করেন নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যেকোনো কিছু করার। আজকের আর্টটা খুবই নিখুঁত ছিল। এরকম ম্যান্ডেলা আর্ট আপনার কাছ থেকে আরো উপহার পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। সত্যি দাদা আপনার যত প্রশংসা করব ততই কম হবে। তবুও প্রশংসা তো করতেই হচ্ছে।

 3 years ago 

সৌন্দর্যপূর্ণ এবং দৃষ্টিনন্দন কোন কিছু দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর আপনার আর্ট মানেই তো সৌন্দর্যপূর্ণ কোন কিছু। সত্যি দাদা আপনি কিন্তু দারুণ আর্ট করেন। এর আগেও আপনার ম্যান্ডেলা আর্ট দেখেছিলাম। আজকে আপনি আবারো গিটারের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে দাদা। আসলে মাঝে মাঝে আর্ট করতে গেলে কোন আইডিয়া মাথায় আসে না। তাইতো পুরনো কিছু থেকেই নতুন আইডিয়ার সৃষ্টি হয়। একটা সময় ম্যান্ডেলা আর্ট অনেক করতাম। কিন্তু এখন কেন জানি রং তুলিতে আর্ট করতেই বেশি ভালো লাগে। হয়তো সময়ের সাথে সাথে ইচ্ছেগুলো বদলে গেছে। তবে ম্যান্ডেলা আর্ট করতে গেলে অনেক সময় নিয়ে করতে হয়। ভেতরের ডিজাইনগুলো এত নিখুঁতভাবে করেছেন দেখে চোখ জুড়িয়ে গেল দাদা। আর প্রত্যেকটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে দারুন হয়েছে দাদা।👌👌👌

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমি অনেক ভালবাসি তাই কোথাও ম্যান্ডেলা আর্ট দেখলে আমার খুবই ভালো লাগে। আপনার পূর্বে শেয়ার করা বীনার ম্যান্ডেলা আর্টটি আমি দেখেছিলাম বেশ ভালো লেগেছিল দেখে। আজকে শেয়ার করা গিটারের ম্যান্ডেলা আর্ট টি দেখেও খুব ভালো লাগলো। স্টেপ বাই স্টেপ খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন এটি। গিটারের ভিতরের ডিজাইনগুলো বেশ অসাধারণ হয়েছে।

 3 years ago 

একটি গিটারের ম্যান্ডেলা আর্ট অসাধারণ চিত্র অংকন করেছেন দাদা।আপনার চিত্র অংকন উপস্থাপন দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি বলতে কি ভাই, বীনার উপর ম্যান্ডেলা আর্ট এবং গিটারের উপর ম্যান্ডেলা আর্ট দুটোই বেশ ভালো হয়েছে। তাছাড়া কনসেপ্টটা ছিল অসাধারণ।

শুভেচ্ছা রইল আপনার জন্য 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39