গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্ট করেছিলাম একটি গ্রামীণ প্রকৃতিকে উদ্দেশ্য করে। আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে, আর আমি মাঝে মাঝে এইগুলো আঁকার চেষ্টাও করি। এই গ্রামীণ দৃশ্যটা এঁকেছিলাম মূলত এই গরমকে উদ্দেশ্য করে, আসলে বর্তমানে যে হারে গরম পড়ছে, তাতে করে গ্রামে গিয়ে বসবাস করার মতো হয়েছে। শহরে মারাত্মক খারাপ পরিস্থিতি, আমাদের এখানে সপ্তাহখানিক ৫৩ ডিগ্রি তাপমাত্রা চলছে, যা একদম সহ্যের বাইরে চলে যাচ্ছে ,নাইরে বেরোলেই যেন শরীর, মাথা সবই যন্ত্রনা করছে। এইজন্য মনের মধ্যে কাল্পনিক একটা দৃশ্য উদয় হলো যে, এমন একটি দৃশ্য আঁকবো, যেখানে পাশে থাকবে একটা বহমান নদী আর তার সাইডে থাকবে ঘরবাড়ি। একমাত্র এইসব জলের আশেপাশে যারা বসবাস করছে তারাই একটু ঠান্ডা অনুভব করতে পারে। যাইহোক, আমার এই আর্টটার মূল থিম ছিল এটাই যে, প্রকৃতিকে পারিপার্শিক পরিবেশের সাথে মিলিয়ে ধরা। আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


❄উপকরণ:❄

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, গাছ এবং ঘরবাড়ি আলাদা আলাদা স্থানে এঁকে নিয়েছিলাম। এরপর প্রবাহমান নদীর একটা শেপ তৈরি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, যে প্রবাহমান নদীর মতো দেখতে হ্রদ এঁকেছিলাম, সেখানে একটি পালতোলা নৌকা এঁকে দিয়েছিলাম। এরপর নদীর ওপারে বড়ো বড়ো পাহাড়ের মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং মাঝখানে ঝর্ণার ধারার মতো এঁকে দিয়েছিলাম। এরপর ওখানেই সূর্য ওঠার দৃশ্য এঁকে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে পুরো অঙ্কনের বিষয়কে গাঢ় করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, মোম রং দিয়ে আকাশের দৃশ্য এঁকে দিয়েছিলাম অর্থাৎ সকালের দৃশ্যটা এবং সূর্যটিকে কালার করে দিয়েছিলাম। এরপর নদী আর পাহাড়ের গা ঘেঁষে থাকা কিছু ঘাসের বিষয়টা তুলে ধরেছিলাম।

❖পঞ্চম ধাপে, পাহাড়ের গায়ে কালার করে দিয়েছিলাম। এরপর এক পাশে অঙ্কিত গাছটিকে এবং নিচে সবুজ ঘাসের দৃশ্য তুলে ধরেছিলাম।

❖ষষ্ঠ ধাপে, অন্য পাশে নিচে অর্থাৎ গ্রাউন্ডে একইভাবে কালার দিয়ে সবুজতার দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর নৌকাটিকে কালার করে দিয়েছিলাম এবং সাথে ঝর্ণার ওখানে কালার করে জলের মতো বিষয়টা তুলে ধরেছিলাম।

❖সপ্তম ধাপে, ঘর দুটিকে কালার করে দিয়েছিলাম এবং পরে হ্রদে প্রবাহমান জলের চিত্র ফুটিয়ে তুলেছিলাম কালার করে। এরপর উড়ন্ত কিছু পাখির দৃশ্য এঁকে অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনাদের ওখানে তাপমাত্রা তো অনেক বেশি আমাদের তুলনায়।আমাদের এখানের গরমে ই তো টেকা যাচ্ছে না।সত্যিই এই গরমে নদীর পাড়ে থাকতে পারলে ভালো হতো।প্রাকৃতিক পরিবেশ দেখলেও শান্তি লাগে মনে।আপনি বরাবরই চমৎকার আঁকেন।আপনার আর্ট গুলো সব সময়ই তাই ভালো লাগে।কালার কম্বিনেশন ও দারুন হয়েছে।প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেই কিন্তু এতো চমৎকার ভাবে আঁকা যায়।ধন্যবাদ দাদা আমাদের মাঝে সুন্দর একটি গ্রামীণ পরিবেশের দৃশ্য এঁকে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়।আর চমৎকার চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago (edited)

গরম কে উদ্দেশ্য করে দারুন একটি গ্রামীন প্রাকৃতিক দৃশ্যের অংকন আমাদের মাঝে উপহার দিয়েছেন। বর্তমানে এত বেশি গরম পড়ছে যার ফলে আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তবে আমাদের এখান থেকে তো দেখছি আপনাদের ওখানে তাপমাত্রা অনেক বেশি দাদা। যাইহোক, আপনার শেয়ার করা গ্রামীন প্রাকৃতিক দৃশ্যের আর্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি এমনিতে অনেক দারুন দারুন আর্ট করেন এবং আমাদের মাঝে শেয়ার করেন। খুব ভালো লাগে আপনার আর্ট পোস্টগুলো।

 2 years ago 

দারুন চিন্তাভাবনা দাদা আপনার দারুন ক্রিয়েটিভিটি। আপনি প্রায় সময় ভিন্ন ধরনের কিছু আর্ট শেয়ার করেন। আপনার আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। পাশে নদী সেই সাথে ঘরবাড়ি আছে সত্যি তো এমন ধরনের মানুষ এই গরমের মধ্যে খুবই আরামে থাকবে। যেহেতু নদীর পাশের ঘরগুলো তে অনেক ঠান্ডা বাতাস বয়ে যায়। আর আপনারা আর্ট বলে কথা। বেশ নিখুঁতভাবে আপনি আর্ট করে আমাদের সাথে শেয়ার করলেন। ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

দাদা আপনি আজ আমাদের মাঝে চোখ ধাঁধানো একটি পোস্ট শেয়ার করেছেন,গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য অঙ্কন অরিজিনাল আর্টওয়ার্ক। আসলে দৃশ্যটি দেখে আমি অরিজিনালি ভেবেছি। কারণ এত সুন্দর দৃশ্য আর্টিস্ট ছাড়া সম্ভব নয়। মোটামুটি আপনাকে আর্টিস্ট বললেই ভুল হবে না দাদা। অসম্ভব ভালো লাগা কাজ করছে আমার কাছ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম আপনার দৃশ্য আর্ট এর দিকে। শুভকামনা রইল এত সুন্দর একটি গ্রামীন দৃশ্য আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাপরে বাপ দাদা এত তাপমাত্রায় আপনারা কি করে থাকছেন। যাই হোক সাবধানে থাকবেন দাদা। তবে আজকের গ্রামীন দৃশ্যের আর্ট দেখে তো মনে মনে কিছু সময় গ্রামে ঘুরে আসলাম। খুব সুন্দর করে গ্রামীন দৃশ্যের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আয় হায় বলেন কী দাদা ৫৩ ডিগ্রি। এত পরিমাণ গরম। প্রাকৃতিক দৃশ্য আমারও ভালো লাগে। একেবারে মন জুড়িয়ে যায়। দারুণ করেছেন আর্ট টা দাদা। একেবারে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ‍্য ফুটিয়ে তুলেছেন। আহ অসাধারণ লাগছে কিন্তু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আপনার আর্ট গুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই দাদা। খুব সুন্দর এবং নিখুঁত করেন আপনি। আজকে প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন। আকাশের সৌন্দর্য এবং পাহাড় বেয়ে ঝর্ণার পানি পড়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটা পারফেক্ট হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্টওয়ার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই দাদা এই তীব্র গরমে মাঝেমধ্যে ইচ্ছে করে একেবারে গ্রামের নিরিবিলি পরিবেশে গিয়ে বসবাস করতে। যাইহোক এককথায় দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন দাদা। আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। কালার কম্বিনেশনটা দেখে আসলেই চোখ ফেরানো যাচ্ছে না। আপনি খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42