একটি জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি সাধারণত করেছিলাম কালী পুজো উপলক্ষ্যে। সামনে কালী পুজো আর সবার বাড়িতে বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়ে থাকে দিওয়ালির দিনে। তাই আজকে একটি জ্বলন্ত প্রদীপ এর ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। এখানে মোটামুটি প্রদীপ এঁকে তাতে যেভাবে জ্বালানো হয়ে থাকে ডিজাইনটা সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে ডিজাইনগুলোতে বাইরের দিকে সার্কেল করে কিছু ফুলের ডিজাইন তৈরি করে দিয়েছি যাতে দেখতে আরো ভালো লাগে। এই ডিজাইন করতে অনেকটা টাইম লেগেছে, তবে করেছি কয়েকদিন ধরে ধরে। যাইহোক, এই ম্যান্ডেলা ডিজাইনটি মোটামুটি ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন কিভাবে তৈরি করলাম তার ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
স্কেচ পেন
মার্কার পেন
কাঁটা কম্পাস
রাবার

❖এখন অঙ্কনের ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো----

➤প্রথম ধাপে, কাঁটা কম্পাস দিয়ে তিনটি সার্কেল এঁকে নিয়েছিলাম এবং পরে তার মধ্যে জ্বলন্ত প্রদীপের মতো দেখতে এঁকে নিয়েছিলাম। এরপর কিছু নকশা অঙ্কন করে নিয়ে তাতে ছোট ছোট ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, সার্কেলের বাইরে একের পর এক অনেকগুলো বড়ো-ছোটো মিলিয়ে নকশা তৈরি করে নিয়েছিলাম এবং পরে তার মধ্যে ফুলের ডিজাইনগুলো তৈরি করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, ডিজাইন সব পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পরে সার্কেলের ভিতরে যে প্রদীপের মতো এঁকেছিলাম তাতে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম মার্কার পেন আর কালার পেনের সহযোগে। এরপর বাইরে কিছু ডিজাইনে কালার করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, পুরো সার্কেলের বাইরে যত ডিজাইন তৈরি করে নিয়েছিলাম তাতে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনে কালার করে দিয়েছিলাম এবং পরে প্রতিটা ডিজাইনের ফাঁকে একটি করে ফুলের ডিজাইন তৈরি করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে, ম্যান্ডেলার সমস্ত কাজ শেষ করার পরে কর্ণারগুলোতে একটু ডিজাইন করে দিয়েছিলাম যাতে দেখতে আরো ভালো লাগে এবং এখানেই অঙ্কনটির সমাপ্তি করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

কালীপুজো মানেই চারপাশে বিভিন্ন রকমের আলোকসজ্জা। আর প্রদীপের আলোয় সেজে ওঠে পুরো বাড়ি। বিশেষ করে দীপাবলির রাতে চারপাশের সৌন্দর্য দেখে সত্যি অনেক ভালো লাগে। যেহেতু আমাদের গ্রামের বাসার কাছেই বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনরা রয়েছে তাই তো ওদের এই বিশেষ দিনগুলো দেখে আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় যখন বিভিন্ন রকমের পুজো হতো তখন তাদের বাসায় বেড়াতে যেতাম। আমাদেরকে পেয়ে তারা আরো বেশি আনন্দ পেত। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে দাদা। যাই হোক দাদা জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়েছি। দাদা আপনার আর্টগুলো যতই দেখি ততই ভালো লাগে। আর এত নিখুঁতভাবে আপনি আর্ট করেন যেটা দেখে আরও বেশি মুগ্ধ হয়ে যাই।আপনি একেবারে প্রফেশনাল শিল্পীদের মত আর্ট করেন। আর আপনার হাতের জাদুতে যেকোন আর্ট জীবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। দারুন একটি আর্ট আমাদের সবার কাছে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা আপনার আর্ট গুলো তো সমসময় আনকমন থাকে। এমন ভাবে খুটিয়ে খুটিয়ে আর্ট করে যে ভুল ধরার কোন উপায় নেই। আজকে দেখলাম একটি জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট করে আমদের মাঝে শেয়ার করেছেন। যেটা আপনার নিজের অরিজিনাল আর্টওয়ার্ক। সামনে আপনাদের কালী পুজো আর সবার বাড়িতে বাড়িতে তখন প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়ে থাকে। বিশেষ করে করে দিওয়ালির দিনে। সে উপলক্ষে আজকে এই জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। এখানে মোটামুটি প্রদীপটি এঁকে তাতে যেভাবে জ্বালানো হয়ে থাকে আপনি ডিজাইনটা সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখানে ডিজাইনগুলোতে বাইরের দিকে সার্কেল করে কিছু ফুলের ডিজাইন তৈরি করে দিয়েছেন। যাতে দেখতে আরো ভালো লাগে। যেটা দেখলে বিশাল বড় একটি ডিজাইন দেখা যায়। এই ডিজাইনটি করতে অনেকটা সময় লাগবে দেখলেই বুঝা যায়। এটি একদিনে করা সম্ভব নয়। কয়েকদিন সময় নিয়েই করতে হবে। দেয়ালির দিন রাস্তার মধ্যে বা বাড়ির উঠানে এমন ফুলের ডিজাইন দেখা যায়। আমাদের ঢাকা ভার্সিটির চারুকলা বিভাগের স্টুডেন্টরা এমন ডিজাইন করে। দেখতে খুবই সুন্দর লাগে। আপনাকে দেখলাম অনেক গুলো কালার করেছেন আবার প্রদিপের পাত্রটাও নৌকার মত করে ডিজাইন করেছেন। সব মিলিয়ে দারুন একটি আর্ট হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

দাদা আপনার ট্যালেন্ট দেখে আমি অবাক আসলে । আমার তো আর্ট দেখেই মাথা ঘুরে গেছে ! প্রদীপের পাশে চমৎকার ম্যান্ডেলা ডিজাইন করেছেন । ম্যান্ডেলা আর্টটি যেহেতু সময় নিয়ে করেছেন এজন্য দেখতেও চমৎকার লাগছে ।

 3 years ago 

দাদা আপনার চেয়ে খুবই চমৎকার একটি জ্বলন্ত প্রদীপের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি মেন্ডেলা আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এয়ার তৈরির প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। এর পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একটি জ্বলন্ত প্রদীপের অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট আমি অনেক বেশি পছন্দ করি। আপনি অনেক সময় নিয়ে এবং বেশ কিছুদিন ধরে এটি অংকন করেছেন, যা দেখেই বোঝা যাচ্ছে দাদা। সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পরে সেগুলোর ভিতরে কালার করেছেন দেখে আরো বেশি অসাধারণ লেগেছে। খাতার চারপাশেও আপনি অনেক সুন্দর করে ডিজাইন অঙ্কন করেছেন। একটি জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট আপনি অনেক নিখুঁত ভাবে সময় নিয়ে এবং ধৈর্য আর দক্ষতা কে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন নিশ্চয়ই। জ্বলন্ত প্রদীপের চারপাশে ফোঁটা গুলো দেওয়ার কারণে আরো বেশি চমৎকার লাগছে এটা। কালার কম্বিনেশনটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে এটা সত্যি বলার মতো না। ধাপ গুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

সামনে কালিপূজা। আর কালিপূজা মানেই দারুন আলোকসজ্জা বাজি ফোটানো আরও অনেক কিছু। একটি জ্বলন্ত প্রদীপের ম‍্যান্ডেলা আর্ট টা এককথায় অসাধারণ করেছেন দাদা। দেখতে একেবারে চমৎকার লাগছে। এবং আপনি এতো সুন্দর দক্ষতার সাথে কাজটা করেছেন সত্যি চমৎকার। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্! জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম দাদা। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এতো সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারি না দাদা। সবমিলিয়ে আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো দাদা। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কালীপুজো সামনে আসছে। আর সেই পুজাকে উদ্দেশ্য করে বেশ সুন্দর একটি প্রদীপের ম্যান্ডালা এঁকেছেন। ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন আঁকার ধাপগুলো। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য আর্টটি।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে দাদা। আমি আগে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে থাকতাম, তবে এখন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করা হয় না। ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে যেমন অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, তেমনি ধৈর্য এবং দক্ষতারও প্রয়োজন হয়। আর এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনেকদিন ধরে সময় নিয়ে খুব সুন্দর ভাবে ম্যান্ডেলা টা অঙ্কন করেছেন। পুরো ম্যান্ডেলাটা এতটাই সুন্দর হয়েছে যে আমি চোখ ফেরাতে পারছিলাম না দাদা। প্রত্যেকটা ফুলের ডিজাইন অনেক বেশি নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। দাদা আপনার পরবর্তী ম্যান্ডেলা আর্ট আশা করছি খুব শীঘ্রই সবার মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42