স্ট্রবেরি সহিত একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্টের মাধ্যমে করেছিলাম। তবে এই আর্টটি করার সময়ে টপিক খুঁজে পাচ্ছিলাম না অর্থাৎ মাথায় আসছিলো না হুট্ করে কি আর্ট করা যায়। হুট্ করে টপিক নির্বাচন করা একটা মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ায়, আর আমার তো খুব তাড়াতাড়ি কোনকিছু মনে আসতে চায় না। তবে সামনে কিছু ফল দেখছিলাম আর ভাবছিলাম কোনো একটা ফলের বিষয়কে কেন্দ্র করে তৈরি করবো। কিছু সুন্দর সুন্দর স্ট্রবেরি ফল দেখছিলাম, আর এইগুলো দেখতেও অনেক ভালো লাগে। এই আর্টটি করার ক্ষেত্রে আমি স্ট্রবেরি ফলটাকে কেন্দ্র করে আঁকার চেষ্টা করেছিলাম একটি বৃত্তের মাধ্যমে। ফলটা ছোট হলেও দেখতে অসাধারণ লাগে আর খেতেও। এর বৃত্তাকারে যে ম্যান্ডেলা ডিজাইনগুলো তৈরি করেছিলাম, সেগুলোতে কালার করার পরে আসলেই অনেক সুন্দর লাগছিলো, বিশেষ করে দূর থেকে দেখলে আরো ভালো দেখাচ্ছে বিষয়টা। যাইহোক, আশা করি এই অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে, এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কাঁটা কম্পাস
মার্কার পেন
মোম রং
কালার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি স্ট্রবেরি ফলের চিত্র ভালোভাবে এঁকে নিয়েছিলাম এবং পরে তাকে কেন্দ্র করে একটি বৃত্ত এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, একইভাবে পর পর আরো তিনটি বৃত্ত এঁকে দিয়েছিলাম। এরপর প্রতিটা বৃত্তের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো অর্থাৎ কোনোটায় কিছুটা পাতার শেপ আবার কোনোটায় একটু ফুলের শেপ এইরকম দিয়ে দিয়ে ম্যান্ডেলা ডিজাইন সম্পন্ন করেছিলাম।

❖তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম এবং কিছু বৃত্তের ম্যান্ডেলা ডিজাইনে কালার পেন দিয়ে কালার করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, স্ট্রবেরি ফলটাকে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, প্রথমে যে কালারটা করেছিলাম তার উপর দিয়ে আবারো ভিন্ন ভিন্ন কালারের সমন্বয়ে ডিজাইনগুলো আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম। এরপর বাকি যে বৃত্তটা ছিল সেটার ডিজাইনেও কালারগুলো পরিপূর্ণ করার পরে অংকনটির সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago (edited)

যে কোন বিষয়ের টপিক সিলেক্ট করা সবচেয়ে বেশি কঠিন কাজ। টপিক সিলেক্ট করা হয়ে গেলে যে কোন কাজ সুন্দরভাবে করা যায়। বেশ ভালো লাগলো আপনার আর্টওয়ার্ক দেখে। বরাবরের মতোই খুব নিখুঁত আর্ট করেছেন দাদা। বিশেষ করে স্ট্রবেরি টা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্টওয়ার্ক শেয়ার করার জন্য ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন শেয়ার করেছেন খুবই ভালো লাগছে দাদা। মাঝের কালারফুল স্ট্রবেরি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা আপনার কালার ফুল ম্যান্ডেলা ডিজাইনটি আমার কাছে দারুন লেগেছে। খুব সুন্দর করে আপনি কালারফুল ম্যান্ডেলা আর্টের মধ্যে স্ট্রবেরী অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটি আমার কাছে বেশ দারুন লেগেছে।

 2 years ago 

দাদা আপনি বরাবরই চমৎকার আর্ট করেন আমরা সবাই তা জানি।আজকেও আপনি স্ট্রবেরির সাথে একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন আর্ট করলেন।যা দেখতে অপুর্ব লাগছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। এটা সত্যিই বলেছেন কিছু আর্ট বা লিখতে গেলে কোন টপিকই সহজে মাথায় আসেনা।অথচ এই ভাবনাতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি ফল দেখে স্ট্রবেরি আঁকার সিদ্ধান্ত নিয়ে দারুন ভাবেই ম্যান্ডেলাটি এঁকে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।আপনার সব ধরনের আর্টই আমার ভালো লাগে। আমি ভীষণ অনুপ্রাণিত হই।ধন্যবাদ দাদা চমৎকার চমৎকার আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়। আর নিত্য নতুন আর্ট দেখবো বলে অপেক্ষায় রইলাম।

 2 years ago 

স্ট্রবেরি সহিত একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। দাদা আপনি খুবই দক্ষতার সাথে এবং সুন্দরভাবে এই মেন্ডেলা চিত্র অংকনটি করেছেন। একদম হুবহু অরিজিনাল হয়েছে। অসাধারণ ছিল আজকের এই মেন্ডেলা চিত্রটি

 2 years ago 

সামনে কিছু ফল দেখে সেটাকেই টপিক নির্বাচন করে ম্যান্ডেলা আর্ট করে ফেললেন দাদা। আপনি এমনিতেই দুর্দান্ত আঁকেন।আর সব আর্ট এর টপিক গুলো আপনার নিজের ভাবনা থেকেই।খুব ভালো লাগলো আর্ট টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন দাদা যখন আর্ট করতে বসা হয় তখন কোন টপিক সহজে মাথায় আসেনা। আমার তো বেশ এলোমেলো লাগে। আর বারবার একই রকমের আর্ট হয়ে যায়। আপনি ফল দেখে এত সুন্দর করে স্ট্রবেরি আর্ট করেছেন আর সুন্দর করে নকশা করেছেন দেখে ভালো লাগলো দাদা।

 2 years ago 

দাদা আপনার মতো আমারও একই অবস্থা হয় অনেক সময় আর্ট করতে বসে টপিক ভুলে যাই। কি বিষয়ের উপর আর্ট করবো সেটাই খুঁজে পাই না আর আমিও সহজে কিছু মনে করতে পারিনা। তখন সামনে যা পাই তাকে কেন্দ্র করেই আর্ট শুরু করি। আপনি স্ট্রবেরি কে কেন্দ্র করে খুব সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার আর্ট সবসময়ই অনেক ভালো লাগে। কালারফুল করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

স্ট্রবেরি সহিত একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন দেখে মুগ্ধ হলাম অসাধারণ চিত্র অংকন করেছেন দাদা। এত সুন্দর ভাবে অঙ্কন করেছেন দাদা। আপনার চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। একদম হুবহু অরিজিনাল চিত্র অংকন করে থাকেন। আজকের চিত্রটি আমি দেখতে পেয়ে মুগ্ধ হয়েছি। এত সুন্দর ও দক্ষতার সাথে আপনি অরজিনাল চিত্র ফুটিয়ে তুলেছেন, দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38