টমেটো দিয়ে ভেটকি মাছের মজাদার তরকারি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। রেসিপিটা হলো ভেটকি মাছের তরকারি। এটি টমেটো দিয়ে করেছিলাম। ভেটকি মাছটা অনেকদিন বাদে খেলাম, বেশ সুস্বাদু ছিল মাছটা। আর সব থেকে ভালো লাগার কারণ হলো টমেটো দেওয়ার কারণে। টমেটো দিলে যেকোনো তরকারি অনেক মজার হয়, কারণ তরকারিতে একটু টমেটোর ফ্লেভার আসলে ভালো লাগে। এইজন্য আমি বেশিরভাগ সময় মিষ্টি টমেটোর জায়গায় টক টক মতো দেখে কিনি। এইগুলো অনলাইনে কিনেছিলাম রান্না করার জন্য, যেহেতু অনেক ফাস্ট ডেলিভারি দেয় তাই রাতেই অর্ডার দিয়েছিলাম আর ১৫ মিনিটের মধ্যে দিয়ে গেছিলো। তবে বর্তমানে আমাদের কলকাতার বাজারে দেশি টমেটোর দাম উঠেছে বড্ড, ৫০-৬০ টাকা ছাড়িয়েছে, যেখানে আগে কিলো ২০ টাকা করে কিনতাম। আর দেশি টমেটোর স্বাদটাই আলাদা, সালাদ হিসেবে খেতেও বেশ লাগে। যাইহোক,তরকারিতে কাঁচা টমেটো ছাড়াও টমেটোর সস দিলেও অনেক স্বাদের হয়ে থাকে। এখন রেসিপিটির মূল প্রস্তুতকরণের দিকে চলে যাবো।


✠প্রয়োজনীয় উপকরণসমূহ:✠

დউপকরণ
পরিমাণდ
ভেটকি মাছ
৫০০ গ্রাম
আলু
৬ টি
টমেটো
২ টি
কাঁচা লঙ্কা
৫ টি
গোটা জিরা
১.৫ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৪.৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
২ চামচ


ভেটকি মাছ, আলু, টমেটো


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✔এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম তার ধাপসমূহ নিচে তুলে ধরা হলো----


☫প্রস্তুত প্রণালী:☫


➤আলুগুলোর খোসা প্রথমে ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট পিস করে নিয়েছিলাম এবং পরে একবার ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে । এরপর টমেটো দুটিও কেটে রেখেছিলাম এবং সেই সাথে পরে লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম।

➤ভেটকি মাছের পিসগুলোতে ১.৫ চামচ করে লবন আর হলুদ দিয়ে ভালোভাবে গায়ে মাখিয়ে নিয়েছিলাম।

➤একটি প্যানে অল্প করে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম প্রথমে এবং পরে তাতে ভেটকি মাছের পিসগুলো পর পর সাজিয়ে দিয়েছিলাম। এরপর মাছ ভালোভাবে ভেজে নিয়েছিলাম।

➤মাছ ভাজার সাথে সাথে পাশাপাশি আরেকটি কড়াইতে তেল দিয়ে আলুর পিসগুলোও ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম।

➤আলু ভাজার পরে কড়াইতে সরিষার তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর জিরা একটু ভেজে নেওয়ার পরে তাতে টমেটোর পিসগুলো দিয়ে দিয়েছিলাম।

➤টমেটো কিছুক্ষন নেড়েচেড়ে সেদ্ধ করে গলিয়ে নিয়েছিলাম। এরপর তাতে চামচখানিক জিরা গুঁড়ো দিয়ে টমেটোর সাথে মিশিয়ে নিয়েছিলাম।

➤টমেটোর সাথে মেশানোর পরে তাতে আলুর ভাজা পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে স্বাদ অনুযায়ী লবন আর হলুদ দিয়েছিলাম।

➤আলু এবং টমেটোর সাথে মশলাটা মিক্স করে নিয়ে তাতে পরিমাণমতো জল ঢেলে দিয়েছিলাম। জল দেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত জ্বাল দিয়ে নিয়েছিলাম।

➤সেদ্ধ আলুর কিছু পিস একটি পাত্রে তুলে নিয়েছিলাম। এরপর ভালোভাবে গলিয়ে সফ্ট করে নিয়েছিলাম।

➤আলু গলিয়ে নেওয়ার পরে তরকারিতে ভাজা ভেটকি মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে গলিয়ে রাখা আলুর অংশটা দিয়ে দিয়েছিলাম এবং তরকারিটা ঘন হয়ে আসা পর্যন্ত আরো কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছিলাম।

➤তরকারির ঝোলটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর কিছুক্ষন বাদে তাতে আরো ১ চামচের মতো জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি পাত্রে পরিবেশনের জন্য তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বাহ দাদা আপনি তো দেখছি ভেটকি মাছের অসাধারণ একটা রেসিপি করলেন। ভেটকি মাছের নাম শুনেই খেতে ইচ্ছে করছে। আর একটা কথা ঠিকই বলেছেন টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ টমেটোর টক ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার মত করে এইভাবে কখনো খাওয়া হয়নি। তাছাড়া অনলাইনে সবজি কিনেছেন এটা ভীষণ ভালো লাগলো। আমাদের এখানে এইরকম ভাবে অনলাইনে সবজি কেনা যায় না। তবে আপনাদের জন্য দেখছি বেশ সুবিধা হয়েছে। কিছু লাগলেই ঝটপট অর্ডার করে দিতে পারেন। আর রেসিপিটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

বাহ দাদা আজকে তো দেখছি ভেটকি মাছের বেশ দারুন একটা রেসিপি তৈরি করেছেন। আপনার মত আমিও টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশি পছন্দ করি। কারণ টমেটোর টক ভাবটা আসলেই খেতে দারুন লাগে। আর দামের কথা কি বলব আমাদের এদিকে তো আরো বেশি দাম। আর দেশীয় টমেটোগুলো সত্যি ই অনেক ভালো লাগে খেতে। কিন্তু আপনি তো দেখছি অনলাইনে অর্ডার দেওয়াতে একদম ১৫ মিনিটের মধ্যে দিয়ে গেল। আমাদের এদিকে কিন্তু এভাবে কেনা যায় না। আপনার জন্য তো দেখছি বেশ সুবিধাই হয়েছে। আর রেসিপিটার মধ্যে সেদ্ধ আলু দিয়েছেন এই জন্য মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে।

 3 years ago 

ভেটকি মাছের কথা শুনেই তো জিভে জল চলে এসেছে দাদা🤭। টমেটো দিয়ে যেকোনো মাছের তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আলাদা রকমের ফ্লেভার আসে। বিশেষ করে একটু কাঁচা বা সবুজ টমেটো আমার বেশি পছন্দের। তবে যাই বলুন না কেন দাদা আপনার রান্নার হাত কিন্তু বেশ ভালো। আর অনলাইনে সবজি কেনার সার্ভিসটা তো বেশ ভালো। আমাদের এখানে আবার সেরকম কোন সার্ভিস নেই। বাজারে গিয়ে কিনতে হয়। অনেক সময় দেখা যায় অনেক সবজি বাসায় থাকে না। এভাবে যদি অনলাইন থেকে কেনা যায় এবং খুব দ্রুত ডেলিভারি দিয়ে দেয় তাহলে ভীষণ উপকার হয়। যাই হোক দারুন একটি মজার রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

টমেটো দিয়ে যে কোন তরকারি তা সব্জি বা মাছ যাই রান্না করা হোক খেতে দারুন লাগে। আমি মাছ রান্নায় সাধারনত জিরা ফোড়ন দেই না । সব্জিতে দেই। আপনি দেখি মাছ রান্নায় জিরা ফোড়ন দিয়েছেন । তাতে মাছটি খেতে বেশ মজা হয়েছিল নিশ্চয়ই। আমিও একদিন এভাবে রান্না করবো। অনেক ধন্যবাদ ভাইয়া রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনি তো দেখছি টমেটো দিয়ে ভেটকি মাছের অনেক মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। আসলে টমেটো দিয়ে যে কোন রেসিপি তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তরকারিটা। টমেটোর যে ফ্লেভারটা তরকারির সাথে মিশে যায় সেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনি অনলাইনে অর্ডার করে এই টমেটো গুলো রান্না করার জন্য এনেছিলেন। যেহেতু খুব কম সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে যায়, তাই আপনি সেখানে অর্ডার করেছিলেন। আর ১৫ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে গিয়েছিল। অনেক বেশি লোভ লাগিয়ে দিলেন দাদা এরকম মজাদার, সুস্বাদু এবং ইয়াম্মি একটা রেসিপি দেখিয়ে।

 3 years ago 

দাদা কি রেসিপি দেখালেন, অনেক বেশি লোভ লেগে গিয়েছে আপনার রেসিপিটা দেখে। ভেটকি মাছ খেতে খুবই পছন্দ করি আমি। আর যদি এভাবে টমেটো দিয়ে মাছের রেসিপি তৈরি করা হয় তাহলে তো কোন কথা নেই। তরকারির ঝোলটা ঘন হয়ে আসার পরে আপনি তরকারিটা নামিয়ে ফেলেছিলেন। ঝোল একটু বেশি ঘন হয়ে আসলে সেই তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে। আসলে আগে ২০ টাকা করে টমেটো কেনা হতো এখন ৫০-৬০ টাকা কিলো। আপনি অর্ডার করার ১৫ মিনিটের মধ্যে টমেটো চলে এসেছিল। আসলে এরকম কম সময়ের মধ্যে ডেলিভারি চলে আসলে ভালো হয়। আপনি সবসময় অনেক মজাদার এবং রেসিপি তৈরি করে সবার মাঝে ভাগ করে নেন। আর আপনার প্রস্তুত প্রণালীও খুব ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দারুন মজার রেসিপি আজ শেয়ার করেছেন দাদা।রেসিপিটি দেখে খুব ভালো লাগলো।আর এটা একদম ঠিক বলেছেন মাছ রান্নায় টমেটো দিলে এই রেসিপির লুকটার যেমন ভিন্নতা হয় তেমনি খেতেও মজার হয়।আমিও টমেটো দেই।আর ধনিয়া পাতা কুচি দিলে তো কথাই নেই।দারুন স্বাদের রেসিপি করলেন আজ। ভেটকি মাছ এমনিতেও খুব মজার হয় খেতে।সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে রেসিপিটি। ধন্যবাদ দাদা আপনাকে,মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। নিত্য নতুন মজার রেসিপি নিয়ে সব সময় থাকবেন এই প্রত্যাশাই করি।

 3 years ago 

টমেটো হল শীতকালীন সবজি। আর টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে। বলতেই পারেন শীতকাল সবজির মধ্যে টমেটো আমার সবচেয়ে বেশি পছন্দের। আপনি আলু ভেটকি মাছ দিয়ে টমেটো রান্না করেছেন। আমাদের বাসায় রান্না করলে টমেটো আলু মাছ দিয়ে রান্না করা হয়। কারণ টমেটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু লাগে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে জিভে পানি চলে এসেছে। দারুন হয়েছে দাদা আপনার রেসিপিটা। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা প্রথমেই বলি ভেটকি মাছ কিন্তু আমি চিনি নি। হয়তো এই মাছটি কখনো আমি খাইনি। তবে একথা সত্য বলেছেন যে টমেটো দিয়ে যে কোন তরকারি রান্না করলে রান্নার সাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যদি সেই টমেটো হয় একটু টক টক। আলু টমেটো দিয়ে বেশ সুন্দর করেই ভেটকি মাছ রান্না করলেন দাদা। আপনার রান্না করা ভেটকি মাছের রেসিপি দেখে তো অনেক লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66541.69
ETH 1925.99
USDT 1.00
SBD 0.38