প্রকৃতির মনোমুগ্ধকর সৌরভীময় একটি লাল গোলাপ ফুলের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা খুবই সিম্পিল একটা আর্ট করেছি। গতকাল আসলে একটু বাইরের দিকে ছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে রাতও হয়ে গিয়েছিলো, কিন্তু আর্টতো একটা করতে হবে নিয়ম মাফিক। অল্প সময়ের মধ্যে কি করবো ওইসময় রাতে সেটাই ভাবছিলাম। কারণ কোনো ম্যান্ডেলা আর্ট বা প্রাকৃতিক যাই কিছুই আঁকতে বসিনা কেন, অনেক সময় লেগে যাবে, ফলে আর বাকি কাজ হবে না। তাই ভাবলাম একটা সাধারণভাবে আর্ট করি, তখন এই ফুলের আর্টটা করতে বসি। এইটা এঁকেছিলাম গোলাপ ফুলের আর্ট। আর্টটা সাধারণ হলেও আমি একটি গাছে সতেজ গোলাপ ফুটে আছে সেইরকমই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কালার করে সম্পন্ন করে তোলার পরে আমার নিজের কাছেই মনে হচ্ছিলো যেন গাছে একটি সদ্য গোলাপ ফুল ফুটে আছে। যাইহোক, এই সাধারণ আর্টের মাধ্যমে বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন তৈরির ধাপসমূহের দিকে চলে যাবো।


☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন্সিল
মার্কার পেন
রাবার

✎এখন অঙ্কনটির ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে পরপর পাপড়িগুলো এঁকে সুন্দরভাবে একটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, গোলাপ ফুলটি আঁকার পরে লম্বা একটি কান্ড এঁকে দিয়েছিলাম। এরপর তার এক সাইডে ছোট ছোট কান্ড এঁকে পাতাগুলো ভালোভাবে এঁকে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, মূল কান্ডটির অন্য পাশে একইভাবে ছোট ছোট কিছু আঁকাবাঁকা কান্ড এঁকে পরে তাতে পাতাগুলো এঁকে সম্পন্ন করেছিলাম।

❖চতুর্থ ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে এতক্ষণে সব অঙ্কন করার পরে মার্কার পেন দিয়ে গোলাপ ফুলের সমস্ত বিষয়টিকে কালী করে আরো ভালোভাবে দৃশ্যমান করে তুলেছিলাম।

❖পঞ্চম ধাপে, গোলাপ ফুলটির সব পাপড়িতে কালার করে লাল টুকটুকে করে ফুটিয়ে তুলেছিলাম।

❖ষষ্ঠ ধাপে, সমস্ত কান্ডগুলিতে কালার দিয়ে সম্পন্ন করে ফুটিয়ে তুলেছিলাম।

❖সপ্তম ধাপে, পাতাগুলোতে কালার করে সবুজতার রূপ দিয়েছিলাম।

❖অষ্টম ধাপে, বাকি আরো কিছু পাতায় একইভাবে কালার দিয়ে গোলাপ ফুলটিকে পরিপূর্ণভাবে সজীবতায় ফিরিয়ে এনেছিলাম এবং অঙ্কনটির এখানে সমাপ্তি ঘটিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

একদম ঠিক বলেছেন দাদা, আপনার আর্ট করা গোলাপটা দেখে সত্যিই মনে হচ্ছে যেন সদ্য গোলাপ গাছে ফুটেছে। আমার কাছে কিন্তু গোলাপ ফুলের মধ্যে পাতাগুলোই বেশি সুন্দর লেগেছে। আসলে এটাও কিন্তু কোন একেবারে সাধারণ আর্ট নয়। কারণ আমার জন্য এটাও ভীষণ কঠিন একটি আর্ট মনে হচ্ছে। গোলাপ ফুল আঁকাটা ও ভীষণ কঠিন কাজ। যদিও আপনি এক্সপার্ট এই জন্য অল্প সময়ের মধ্যে একে ফেলেছেন। আসলে এইরকম যদি আমরা ব্যস্ত থাকি তাহলে ঝটপট কিছু কাজ করার চেষ্টা করি। তবে আপনার আর্ট এর কালার কম্বিনেশনটাও ভীষণ ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বাহ্ দাদা আপনি তো দেখছি প্রকৃতির মনোমুগ্ধকর সৌরভীময় একটি লাল গোলাপ ফুলের চিত্রাঙ্কন করে ফেলেছেন। আপনি চেয়েছিলেন অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর একটা আর্ট করতে। ভাবতে ভাবতে আপনি এই লাল গোলাপ ফুলের আর্ট করে ফেলেছেন অনেক সুন্দর ভাবে। আর ফুলটি দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগছে দাদা। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। সত্যি বলতে দাদা আমি প্রথমে ভেবেছিলাম এটি সত্যি কারের একটা গোলাপ ফুল। পরে বুঝতে পারি এটি আপনি নিজের হাতে অঙ্কন করেছেন। আর পাতাগুলো দেখতেও খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট সবসময় অনেক বেশি সুন্দর হয় দাদা। পরবর্তীতেও অপেক্ষায় থাকলাম আপনার এরকম সুন্দর আর্ট গুলো দেখার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ সময় লাগে। তার পরেও আপনি আজকে যে গোলাপ ফুলের আর্ট টি করেছেন এটি আমার কাছে চমৎকার লেগেছে ।একদম নিখুঁতভাবে আর্ট টি করেছেন । দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি গাছে একটি গোলাপ ফুটে আছে । আপনার আর্ট সবসময়ই চমৎকার হয় । এটি ও তার ব্যতিক্রম নয় । বেশ ভালো লাগলো ধন্যবাদ ।

 3 years ago 

কালকে বাহিরে গিয়ে নিশ্চয়ই কাউকে ভালো লেগেছিল। তাইতো এই সুন্দর টকটকে লাল গোলাপ অঙ্কন করার আইডিয়া মাথায় এসেছে 🤭🤭। প্রিয় মানুষটিকে এই গোলাপ ফুল দিলে সে অনেক খুশি হত দাদা। সত্যি দাদা আপনি অল্প সময়েও দারুন অঙ্কন করতে পারেন। আমার তো অঙ্কন করতে বসলে অনেকটা সময় লেগে যায়। আসলে দক্ষতা থাকলে সবকিছুই সম্ভব হয়। এছাড়া আপনার অঙ্কন চিত্রগুলো খুবই সুন্দর এবং নিখুঁত হয়। রংয়ের ব্যবহার এতটা সুন্দর হয় যে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পাতাগুলো দেখতেও সুন্দর হয়েছে দাদা। অনেক সুন্দর ভাবে এই সুন্দর গোলাপ ফুল অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago (edited)

অনেক সুন্দর সবুজ পাতা এবং লাল গোলাপ একটি আর্ট করলেন আপনি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আসলে অল্প সময়ের মধ্যে এ ধরনের আর্ট গুলো করা যায় বেশ ভালই লাগে। ম্যান্ডেলা আর্ট করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন হয়। লাল গোলাপ দেখতে দারুণ হয়েছে প্রথমে তো বাস্তব ফুল মনে করেছিলাম।

 3 years ago 

দাদা আপনি ঠিক বলেছেন প্রাকৃতিক দৃশ্য নিয়ে কোন আর্ট করতে বসলে অনেক সময় লাগে ।আপনি কিন্তু খুব সুন্দর একটি গোলাপ ফুলের আর্ট করছেন ।দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি ফুল সদ্য গাছে ফুটে রয়েছে। অসাধারণ হয়েছে দাদা ধন্যবাদ আপনাকে, লাল টকটকে গোলাপ ফুলটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আপনার গোলাপ ফুলের আর্ট এর দিক থেকে। আসলে আমরা সবাই যখন একটু বেশি তাড়াহুড়া করি, তখন কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তাড়াতাড়ি করে হলেও অনেক সুন্দর ভাবেই এই গোলাপ ফুলটি অংকন করেছেন আপনি। গোলাপ ফুল অনেক নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। আর আপনি যে পাতাগুলো অঙ্কন করেছেন সেগুলো দেখে আমি অনেকটাই মুগ্ধ হলাম। আসলে আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই আর্টটা করেছেন। তাই তো অল্প সময়ের মধ্যে এরকম সুন্দর একটা আর্ট করতে পারলেন। যে এই আর্টটি দেখবে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। যে কেউ প্রথমবার দেখলে মনে করবে এটি বাস্তবিক। আসলে একেবারে সদ্য গোলাপ ফুল যেন গাছে ফুটেছে এরকম মনে হচ্ছে। সব সময় এরকম সুন্দর সুন্দর আর্টগুলো আপনার কাছ থেকে দেখতে চাই দাদা।

 3 years ago 

প্রিয় দাদা, অসাধারণ সুন্দর একটি চিত্র অংকন এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে। গোলাপ ফুলের অসাধারণ চিত্র অংকনটি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে গোলাপ ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে গোলাপ ফুলের সবুজ পাতার চিত্র অংকন দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা ভাই আপনি সব সময় ই খুব সুন্দর আঁকেন তা প্রাকৃতিক দৃশ্যই হোক,কার্টুন কিংবা ফুল।সবকিছুই দারুনভাবে ফুটিয়ে তোলেন।আজ এই গোলাপটি দেখে মনেই হচ্ছে জীবন্ত একটি গোলাপ।আপনি সাদা কাগজ থেকে ফুলটি কেটে গাছের ডালে লাগালে কেউ বুঝতেই পারবে না এটা আর্ট করা গোলাপ।কারন আঁকার পর কালার করাটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তা খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন কালার করার মাধ্যমে। আমার কাছে আপনার আর্টগুলো খুবই ভালো লাগে।আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60108.64
ETH 1573.09
USDT 1.00
SBD 0.42