একটি বাস্কেট ভর্তি বিভিন্ন ফলের সম্পূর্ণ কালারফুল ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি খুবই সাধারণ একটা আর্ট করেছি। এই আর্টটি সাধারণ ভাবে তৈরি করলেও এর কালার করতে গিয়ে অনেক সময় গিয়েছে, বিশেষ করে সব ধরণের কালার মিলিয়ে করাটা চাপের। এই আর্টটি করেছিলাম একটি বাস্কেট ভর্তি ফলের। এখানে গ্রীষ্মকালীন বিভিন্ন ফলের কয়েকটি দৃশ্য ফুটিয়ে তুলেছি। অনেক সময় দেখা যায় যে বাড়িতে বাড়িতে ফলের ঝুড়ি নিয়ে বিক্রি করতে যায়। এখানে ঠিক সেইভাবে একটি বাস্কেটের ভিতরে বিভিন্ন ফলের চিত্র সাজিয়ে তৈরি করে নিয়েছি। কালারগুলো সম্পূর্ণ ভাবে করার পরে যেন ফলগুলো সত্যিকারের মতো মনে হচ্ছিলো। আশা করি আজকের আর্ট এর ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। যাইহোক, এই আর্টটি কিভাবে সম্পন্ন করলাম তার ধাপসমূহের দিকে চলে যাবো।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
স্কেচ পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচে তুলে ধরা হলো---

➤প্রথম ধাপে, একটি বাস্কেট সম্পূর্ণভাবে এঁকে নেওয়ার পরে তার গায়ে ডিজাইনগুলো ভালোভাবে করে সম্পন্ন করেছিলাম। এরপর বাস্কেটের ভিতরে ফল আছে দেখানোর মতো ৩-৪ টি ফলের চিত্রও ভালোভাবে এঁকে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, সম্পূর্ণ চিত্রটা এঁকে সম্পন্ন করার পরে এইবারে স্কেচ পেন দিয়ে পুরো বিষয়গুলোকে কালী করে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

➤তৃতীয় ধাপে, বাস্কেটের সাইড বোর্ডারের দিকগুলোতে কালার করে দিয়েছিলাম। এরপর আনারস ফলটিকে আধা পাকা-কাঁচা বোঝানোর মতো কালার করে নিয়েছিলাম এবং সেই সাথে আপেলের বোঁটায় কালার দিয়ে রেখেছিলাম।

➤চতুর্থ ধাপে, আপেল এবং লেবুতে কালার করে সম্পূর্ণ ফলের মতো দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

➤পঞ্চম ধাপে, বাকি থাকা কলা আর আঙ্গুরের থোকায় কালার করে পরিপূর্ণ রূপ দিয়ে দিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে, বাস্কেটের গায়ের সম্পূর্ণ ডিজাইনটিতে কালার করে দিয়ে অঙ্কনটির এখানে পরিসমাপ্তি ঘটিয়েছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বাস্কেটের ভিতরে ফলগুলো দেখে মোটেও বোঝা যাচ্ছে না যে এটি চিত্র অংকন। সত্যিই দেখে ইচ্ছা করছে বাস্কেটের ভেতর থেকে ফলগুলো তুলে খাওয়া শুরু করেদি।প্রত্যেকটি ফলের কালার খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। চিত্রটি অংকন করা যতটা সোজা হয়েছে তার থেকে অধিক কষ্ট হয়েছে ফলগুলোর কালার দিতে। ধন্যবাদ দাদা সুন্দর একটি চিত্র অংকনটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলেই এই আটগুলো আঁকা যেমন তেমন কিন্তু রং করতে গেলে আসলেই অনেক কষ্ট হয় । প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে খুঁটিয়ে খুঁটিয়ে রং করতে হয় আর আপনি যে কত নিখুঁতভাবে রং গুলোকে ফুটিয়ে তুলেছেন তা আপনার আর্ট দেখলেই বোঝা যাচ্ছে । ফলগুলোকে একেবারে জীবন্ত করে তুলেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আর্টটি ।

 3 years ago 

দারুন লাগলো দাদা আপনার ফলের ঝুড়ির ফলসহ আর্টটি।আপনি ২য় ধাপে যখন স্কেচ পেন দিয়ে কালার করলেন তখনই এর ভালো লাগা শুরু হলো।এরপর কালার করার পর যেনো জীবন্ত হয়ে গেলো ম্যাজিকের মতো।অসাধারণ দাদা, আমার কাছে খুব ভালো লাগলো। আঁকা খুব অল্প সময়ে হলেও এর কালার করতে অনেক সময়ের দরকার হয়।আপনি খুব সুন্দর ভাবে সম্পুর্ণ আর্ট শেষ করে আমাদের মাঝে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 years ago 

একটি বাস্কেট ভর্তি বিভিন্ন ফলের চিত্রাংকন খুবই অসাধারণ হয়েছে দাদা। খুবই পারফেক্টভাবে রং করার জন্য ফলগুলো দেখতে খুবই সতেজ দেখাচ্ছে। বিশেষ করে আপেল অংকনটি খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি‌ আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর অংকন, বাস্কেট ভর্তি ফল গুলো দেখতে অপুর্ব লাগছে আর সেই সাথে প্রতিটা ধাপ এতো সুন্দর ভাবে তুলে ধরেছেন যে কেউ বানিয়ে নিতে পারবে দেখে।কালার গুলো অনেক নিখুত ভাবে করেছেন বোঝা যাচ্ছে এবং প্রতিটা ফলের কালার ফুটে উঠেছে তাজা ফলের মতোই।ধন্যবাদ দাদা সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা সত্যি বলতে আপনার আর্ট গুলো দেখতে অসাধারন লাগে। বিভিন্ন ফলের সম্পূর্ণ কালারফুল ডিজাইন করেছেন অসাধারন হয়েছে। ফল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওহ বিউটিফুল। আপনার আপনার এই আর্ট দেখে খুবই ভালো লাগলো । অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্টটি। আপনার জন্য শুভকামনা রইল ।

 3 years ago 

দাদা আপনার চিত্রকর্ম দেখলে আমি সত্যিই অবাক হয়ে যায়। এত সুন্দর করে কিভাবে আর্ট করেন। এই যে একটি বাষ্কেটের যেখানে যেখানে যেভাবে সেটিং থাকে আপনি ঠিক সেভাবেই আর্ট করেছেন। মনে হচ্ছে আপনি বাশেঁর কঞ্চি দিয়ে নিজ হাতে বানিয়েছেন। আর ফল গুলোর কথা কি বলবো। এত সুন্দর করে কালার করেছেন মনে হচ্ছে কোন ফটোগ্রাফি দেখতেছি। সবথেকে বেশি সুন্দর লাগছে আঙ্গুর ফল গুলো। ছড়িটা বাস্কেটের বাহিরে লোভনীয় ভাবে ঝুলে আছে। দেখতে দারুন লাগছে। এই চিত্রকর্মটা জাদুঘরে রাখা দরকার। ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা, এককথায় অসাধারণ একটি অংকন উপহার দিয়েছেন। এই সময়টাতে বাজারে ফলের ছড়াছড়ি, এখন ফলের মাঝেই বিভিন্ন অসুখের সাফা দান করার উপাদান দিয়েছেন সৃষ্টিকর্তা। ছবিটি আকার থেকেও কালার করতে আপনার বেশি কষ্ট হয়েছে বোঝাই যাচ্ছে।
অনেক ধন্যবাদ দাদা চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
দোয়া রইলো পুরো পরিবারের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38