প্রকৃতির সৌন্দর্যময় সূর্যমুখী ফুলের অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আর্টটি বেশ কিছুদিন আগেই করে রেখেছিলাম, পুজোর মধ্যে আর সময় হবে না বলে। এই আর্টটি করতে চেয়েছিলাম সিম্পিল ভাবে, তবে সেটাকে প্রকৃতির ন্যায় একটি জীবন্ত রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম। এই আর্টটি মূলত কি আর্ট সেটা সবাই বুঝতেই পারছেন, একটি সূর্যমুখী ফুলের আর্ট করেছি। এখানে চিরসবুজ পাতার মাঝে সদ্য ফুটে থাকা দুটি সূর্যমুখী ফুলের দৃশ্য তুলে ধরেছি। সূর্যমুখী ফুল দুটিকে দেখানোর চেষ্টা করেছিলাম যে, প্রকৃতির দিকে পাপড়িগুলোকে মেলে তার সৌন্দর্যতাকে ছড়িয়ে দিচ্ছে। এখানে সূর্যমুখী ফুল আরো দুটি আঁকতে চেয়েছিলাম, কিন্তু দুটিতে যা ফুটেছে, সেটা আরো খারাপ হয়ে যাবে যদি নিচের কাণ্ডে এঁকে দেই। যাইহোক, মাঠে যেমনটা আমরা দেখতে পাই, সেভাবেই আমি পুরো বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও আজকের এই অঙ্কনটা ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে একদম মাথার দিকে একটি সূর্যমুখী ফুল মেলানো পাপড়ি সহ পুরোপুরিভাবে এঁকে নিয়েছিলাম। এরপর সেখান থেকে কান্ড টেনে নিয়ে এসেছিলাম যেটাকে গাছের রূপ দিয়ে দিয়েছিলাম। এরপর আরো একটি ফুল এঁকে দিয়েছিলাম মাঝ বরাবর এবং পরে বড়ো বড়ো পাতাগুলো এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, পেন্সিল দিয়ে পুরো অঙ্কন শেষ করার পরে মার্কার পেনের কালী দিয়ে পয়েন্টগুলোকে আরো ভালোভাবে দৃশ্যমান করে তুলেছিলাম।

❖তৃতীয় ধাপে, কালার পেন্সিল দিয়ে প্রথম সূর্যমুখী ফুলে পাপড়ি সহ পুরোপুরি কালার করে ফুটিয়ে তুলেছিলাম। এরপর কাণ্ড আর পাতায় অল্প করে কালার করে রেখেছিলাম।

❖চতুর্থ ধাপে, আরো একটি সূর্যমুখী ফুলে কালার করে দিয়েছিলাম এবং কাণ্ডের আরো কিছু অংশে আর একটি পাতায় কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, বাকি থাকা কাণ্ডের অংশে আর পাতায় কালার দিয়ে অঙ্কনটি পরিপূর্ণভাবে সম্পন্ন করে তুলেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আগেও কিন্তু আপনার সুন্দর সুন্দর কিছু আর্ট দেখেছিলাম। আজও দেখলাম। আজকের আর্টটি দেখে তো আমি জাস্ট ‍মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে আপনি আর্টটি করেছেন যে কোথা থেকে যে পোস্টের রিভিউ দেওয়া শুরু করবো ভেবেই তো পাচ্ছি না। আবার বেশ সুন্দর একটি উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

পূজার সময় ব্যস্ত থাকবেন বিধায় আগেই আর্টটি করে রেখেছিলেন, এটা বেশ ভালো হয়েছে দাদা। কারণ অতিরিক্ত ব্যস্ততার মধ্যে আর্ট করতে বেশ ঝামেলা হয়ে যায়। যাইহোক সূর্যমুখী ফুলের অঙ্কন জাস্ট অসাধারণ হয়েছে দাদা। আপনার আর্ট করার দক্ষতা খুবই ভালো। দেখতে একেবারে সত্যিকারের সূর্যমুখী ফুলের মতোই লাগছে। পাতাগুলোর কালার দেখে আরও বেশি ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে একেবারে সতেজ এবং চিরসবুজ পাতাগুলো। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন এবং প্রতিটি ধাপের বর্ণনা চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আর্টটি দেখে অনেকেই খুব সহজে এই আর্টটি করতে পারবে বলে আমার মনে হয়। আর্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনি আজকে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আজকে সূর্যমুখী ফুলে দারুন একটা অংকন করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে গাছটি দেখতে একদম সূর্যমুখি ফুলের মতোই লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও দাদা আপনার সূর্যমুখী ফুলের আর্ট চমৎকার লাগছে।এই রঙিন আর্টগুলো আমার অনেক ভালো লাগে।আপনি আর্ট এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ওয়াও,চমৎকার ফুলের দৃশ্য অংকন করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে কোন ফটোগ্রাফি। এত সুন্দর করে আপনি চিত্রটি অংকন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার অঙ্কনের দক্ষতা বেশ ভালোই বুঝা যাচ্ছে। এত সুন্দর করে আমাদের মাঝে সূর্য মুখী ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ! একদম মাঠের সূর্যমুখী ফুলের মতোই মনে হচ্ছে দাদা। আপনি খুব সুন্দর করে সেটা ফুটিয়ে তুলেছেন। সূর্যমুখী ফুল দুটি দেখতেও সুন্দর লাগছে ☘️

 3 years ago 

প্রিয় দাদা সূর্যমুখী ফুলের অসাধারণ সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। বিশেষ করে সূর্যমুখী ফুলের পাপড়ি গুলোর চিত্র অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার রং করার ফলে সূর্যমুখী ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা কিছু মনে না করলে একটি কথা সূর্যমুখী গাছ সবসময় সাট সুট আমি দেখেছি কিন্তু বাঁকা কখনো দেখিনি। যাইহোক ফুলগুলো কিন্তু অরজিনাল সূর্যমুখীর মতই দেখতে হয়েছে। ভালো লাগলো সুন্দরভাবে ফুলের দৃশ্য আমাদের মাঝে অংকন করে দেখিয়েছেন তাই দেখে।

 3 years ago 

পূজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দাদা।পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থেকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পূজার সময়টা চমৎকার কাটিয়েছেন এমনটাই আশাকরি। পূজো তাই আগে থেকেই চমৎকার এই আর্টটি আপনি করে রেখেছিলেন।আপনার আর্ট নিয়ে কিছুই বলার নেই।এক কথায় অসাধারন। আপনি সূর্যমুখী ফুল দুটি খুব সুন্দর ভাবে এঁকে কালার করলেন।পাতা দেয়াতে আরো বেশী সুন্দর লাগছে।আর্টটি ধাপে ধাপে তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো সুন্দর এই ফুলের আর্টটি দেখে।ধন্যবাদ আপনাকে আর্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42