এক ওভার বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলো

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

আজকে আপনাদের খেলাধুলা বিষয়ে পোস্ট শেয়ার করবো। গতকাল দ্বিতীয় টি-২০ ম্যাচটা দারুন উপভোগ করলাম। ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের আগেও একটি টি-২০ ম্যাচ হয়ে গেছে কিন্তু সেটা দেখা হয়নি। তবুও আগের ম্যাচটা অতটা ভালো হয়নি পরে স্কোর দেখে যেটা বুঝেছিলাম। আসলে টি-২০ তে রান বেশি না হলে আর ব্যাটিং উভয় পক্ষের থেকে ভালো না দেখা গেলে মজা পাওয়া যায় না। কারণ টি-২০ এর মানেই হলো ছয় আর চারের খেলা। যেটা সাধারণত বিগত বহু খেলায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছ থেকে দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের আসলে টি-২০ ফরম্যাটটা এমনভাবে তৈরি করা থাকে সবসময় যে ম্যাচ যেমনই হোক না কেন, রান বের করে নেবেই। যাইহোক, গতকালকের ম্যাচটায় ইন্ডিয়া তো টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের ব্যাটিং ফরম্যাট দেখে মোটেও আশাবাদী ছিলাম না আজকে বেশি রান উঠবে। ওভার এর পর ওভার তো পেরিয়ে যাচ্ছে কিন্তু রান আর সামনে বাড়ছেই না। মোটামুটি তিলক বর্মা নামে একজন নতুন ব্যাটসম্যানই খেলে গেছে, তবুও খুব স্লো ওয়েতে রান করেছে।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

এ এমনিতেও আইপিএল এ ভালো খেলে কিন্তু ইন্টারন্যাশনাল টি-২০ ম্যাচে এই প্রথম খেলেছে এবং হাফ সেঞ্চুরিও করেছে, যেটা তার সামনে ক্যারিয়ার এর জন্য ভালো লক্ষণ। তবে রান করলেও তেমন কোনো সুবিধা হয়নি,হাফ সেঞ্চুরি করার পরপরই ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। হার্দিক আসলেও কিছুক্ষন ম্যাচটা ধরে রাখে আর বেশ কিছু ছয়, চার মারে যার ফলে মোটামুটি লাস্ট ৬ ওভারে একটা ১৫০ রানের মতো মানানসই রানে পৌঁছায়, নাহলে সেটাও আশা ছিল না। এই রান দেখে ভেবেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের কাছে এই রান বেশিক্ষন লাগবে না তুলতে। তবে প্রথম ওভারেই যখন ওয়েস্ট ইন্ডিজের দুইজন প্লেয়ার আউট হয়ে গেলো আর পরের ওভারেও একটা ব্যাটসম্যান আউট হয়ে গেলো, তখন ভাবলাম এইবার মনে হয় ম্যাচটা উইন হওয়ার সম্ভাবনা ইন্ডিয়ার আছে। তবে অন ডাউনে যখন নিকোলেস পুরান ব্যাটে এলো তখন তার ব্যাটিং দেখে মনে হলো সে আজকে শুধু ছয় আর চার মারার ফরম্যাটে মাঠে নেমেছে।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

পুরো লাস্ট পাওয়ার-প্লে ওভারে বিষ্ণই এর প্রত্যেক বলেই ছয় আর চার মেরে ম্যাচের রূপটাই যেন চেঞ্জ করে দিলো একাই। আর এখানেই পার্সেন্টেজ হিসেব করলে ম্যাচ উইন হওয়ার চেঞ্জ আরো বেড়ে যায়। আর নিকোলেস পুরান একজন পুরানো প্লেয়ার হওয়ার সাথে সাথে অনেক বছরের অনুভবও রয়েছে, আর এক ওভারে টি-২০ তে হাত সেট হয়ে যায় তখন যেন ব্যাট হাঁকালেই বল বাউন্ডারি পার হয়ে যায়। ম্যাচটা একাই টেনে জেতার মুখে নিয়ে যায়। তবে 'পুরান' পরে আউট হলেও রানটা এমন পজিশনে নিয়ে যায় যে বল আর রানের সমতা এক হয়ে যায় আর সেখান থেকে খুবই সহজে সিঙ্গেল নিলে ম্যাচ বেরিয়ে যায়। তবে আজকের খেলায় লাস্টের দিকে খুবই টুইস্ট ছিল, নিকোলেস পুরান আউট হওয়ার পরে রান এতটাই চেপে যায় যে পরপর হেটমায়ের সহ কয়েকজন আউট হয়ে যায়।


স্ক্রিনশর্ট: জিওসিনেমা

তবে ওয়েস্ট ইন্ডিজের বলাররাও ব্যাটে আসলে মনে হয় অলরাউন্ডার, সবাই মারপিট, আর ওদের গায়ে এতো জোর, মারলেই সেই বল বাউন্ডারি ক্রস করে। তবে মজার বিষয় হলো প্রথম দিকে যখন ইন্ডিয়ার ব্যাটিং দেখছিলাম তখন যারা যারা ছয় মারতে গিয়ে আউট হয়েছে তখন মনে হলো মাঠ সম্ভবত বড়ো আছে, কারণ এতো জোরে মারা সত্বেও ক্যাচ হয়ে যাচ্ছে। তবে বিপরীত দিকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের ছয় দেখে মনে হলো এরিয়া ওদের জন্য অনেক ছোট হা হা। যাইহোক, এই ম্যাচটা পুরো ১ ওভার হাতে থাকতে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তবে জেতার পিছনে প্রধান ভূমিকা পালন করেছে নিকোলেসের ব্যাট আর অনুভবতা।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

মাঝে মাঝেই খেলাধুলার পোষ্ট পড়তে ভালোই লাগে।
অনেকদিন পর এমন ভিন্ন ধরনের পোষ্ট পড়ার মজাই আলাদা।এটা সম্ভবত আপনার প্রিয় খেলা ।আমার ক্রিকেট খেলা তেমন দেখা হয় না।তবে ছয় আর চারের খেলা এবং রান নেওয়ার বিষয়টি বেশ মজা লাগে আমার কাছে।আপনার লেখা পড়ে বুঝলাম
ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা দুর্দান্ত খেলে এবং জিতে গেছে।ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

গতকাল ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে ধারণ একটি ম্যাচ হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। আর সেই ম্যাচের রিভিউ আজ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে তুলে ধরলেন। ম্যাচের খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করলেন, যা খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

দাদা আপনি তো দেখছি খেলা নিয়ে আজকেও অনেক সুন্দর একটা পোস্ট করেছেন। আপনার লেখা এই পোস্টটা পড়ে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে দাদা। এখানে তো দেখছি এক ওভার বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টু২০ ম্যাচ জিতে গিয়েছে। আমি তো এই পোষ্টের মাধ্যমে খেলাটা বেশ ভালোই উপভোগ করেছি। আসলে খেলা সম্পর্কে আমার তেমন ধারনা না থাকলেও আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুবই ভালো লাগে। যেমন খেলা সম্পর্কে আজকেও এই পোষ্টের মাধ্যমে অনেক ধারণা অর্জন করে নিতে পেরেছি। আপনি অনেক সুন্দর করে সম্পূর্ণটা আমাদের মাঝে লিখেছেন দেখে খুব ভালো লাগলো। খেলোয়াড়রা কিন্তু বেশ ভালোই জমিয়ে খেলেছিল বুঝতেই পারছি। এইখানে কিন্তু নিকোলাস পরান পুরো ম্যাচটাকে এগিয়ে নিয়েছিল। যার কারণে খুবই ভালো লেগেছে। যাইহোক দাদা এরকম খেলাধুলা বিষয়ক পোস্ট কিন্তু পরবর্তীতেও আপনার কাছ থেকে দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

দাদা আজকে ও আপনি খেলা বিষয়ক একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যা পড়ে এই খেলাটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আসলে খেলা আমার তেমন একটা দেখা হয় না তবে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারি অনেক কিছু। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যা আপনার পোস্টটা পড়েই বুঝতে পেরেছি। ওয়েস্ট ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটাতে অনেক ভালো খেলেছে। এক ওভার বাকি থাকতেই তারা জয়ী হয়েছে। এই ম্যাচটার সম্পূর্ণ রিভিউ টা বেশ ভালোই উপভোগ করে পড়েছি দাদা। এই ম্যাচটা এক কথায় দুর্দান্ত হয়েছে এটাই বলতে হয় শেষ পর্যন্ত। দাদা আপনার এরকম খেলা বিষয়ক পোস্টগুলো আশা করছি পরবর্তীতেও আমাদের মাঝে শেয়ার করবেন। আর আমি তো সবসময় অপেক্ষায় থাকবো আপনার খেলার বিষয়ক এরকম পোস্ট গুলো দেখার জন্য। যেমন এই কয়েকদিন অপেক্ষায় ছিলাম খেলা বিষয়ক একটা পোস্ট পাওয়ার জন্য। আর আজকে পেয়ে খুব ভালো লাগলো।

 3 years ago 

দাদা এই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আমি দেখেছি। যদিও রান কম ছিল ভারতের তবুও প্রথমের দিকে বোলিংয়ের যে শুরুটা ভালো ছিল তাতে মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে। পর করে তারা খুব ভালোভাবে ফিরে এসেছিল। এবং খুব সহজে ম্যাচটা তাদের হাতে নিয়েছিল। কিন্তু শেষের দিকে পর পর কিছু উইকেট পড়ে যাওয়ার কারণে মনে হয়েছিল এবার ওয়েস্ট ইন্ডিজ হেরে যাবে। কিন্তু লাস্ট পর্যন্ত এক হবার হাতে রেখেই তারা জিতে গেল। তবে খেলাটি খুব উপভোগ করেছি দাদা ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদিও খেলা খুব একটা দেখা হয় না। তবে আপনার শেয়ার করা খেলার পোস্টের রিভিউ গুলো পড়তে ভালো লাগে দাদা। দুই দল বেশ ভালোই খেলেছে। আমার কাছেও মনে হয় টি-২০ তে রান বেশি না হলে আর উভয় পক্ষের ব্যাটিং ভালো না হলে খেলা দেখার মজা পাওয়া যায় না। তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সত্যিই ভালো খেলেছে। তাইতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের ছয় মারা দেখে মনে হয়েছে এরিয়াটা ওদের জন্য অনেক ছোট😅। নিকোলেস পুরান সত্যি অনেক ভালো একজন প্লেয়ার। তাইতো সব কিছু সমঝোতায় আনার চেষ্টা করেছে। যাই হোক দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই রিভিউ শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ম্যাচটির হাইলাইট দেখেছি আমি আসলে দারুন একটা ম্যাচ হয়েছে গতকাল। সবাই এইরকম টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ উপভোগ করতে পছন্দ করে ।যদিও প্রথমদিকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ভালো পারফরম্যান্স করতে পারেনি। নিকোলাস পরান একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

 3 years ago 

দাদা সেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ওয়েস্ট ইন্ডিজ ভারতের সাথে পরপর দুটি ম্যাচ জিতল। নিকোলাস পরানের ব্যাটিং আসলেই ভালো লাগে তবে সবশেষে যখন বাউন্ডারি মেরে ম্যাচ জিতল তখন আকিল হোসেনের সেলিব্রেশন দারুন ছিল।

 3 years ago 

ক্রিকেট খেলা আমার খুব পছন্দের । সময় পেলেই ক্রিকেট খেলা দেখে থাকি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দারুন একটা ম্যাচ হয়েছে। একে বারে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37