একটি বীনার ম্যান্ডেলা আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা একটু ভিন্ন ধরণের করেছি। এই তারিখ একটা ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। ম্যান্ডেলা আর্ট আগে কখনো করিনি আমি, তবে আজকাল সবাই দেখছি বেশিরভাগই ম্যান্ডেলা আর্ট করে কমিউনিটিতে, তাই ভাবলাম আমিও এই তারিখ করবো একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট এর ডিজাইনগুলো এমনিতে আমার কাছে অসাধারণ লাগে দেখতে। ম্যান্ডেলা আর্টে আসলে বিভিন্ন ধরণের মনের মতো করে ডিসাইন করা যায়, আর এই ডিজাইনগুলো কোনো একটি বিশেষ কিছুর উপরে করে সম্পূর্ণ করার পরে দেখতে অমায়িক লাগে। আমিও একটি বস্তু বেছে নিয়েছিলাম আর সেটি হলো বীনা। আমি বাদ্যযন্ত বীনার উপরে এই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আর্টটি তৈরি করার ধাপগুলোর দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
স্কেল
মার্কার পেন
স্কেচ পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----

❖প্রথম ধাপে, একটি বীনা সম্পূর্ণভাবে এঁকে নিয়েছি। এরপর বীণাতে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আস্তে আস্তে এঁকে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, ইনস্ট্রুমেন্ট আঁকার পরে ৫-৬ টি অর্ধবৃত্তের মতো দাগ টেনে নিয়েছিলাম হাত দিয়ে বীনার একপাশে। এরপর প্রথম ছোট একটি অর্ধবৃত্তের মধ্যে হালকা কিছু ফুলের মতো ডিজাইন করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, একইভাবে বাদবাকি সবগুলো অর্ধবৃত্ত দাগের মধ্যে ফুল এবং আরো অন্যান্য বিভিন্ন ধরণের ডিজাইন মতো করে নিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, পেন্সিল দিয়ে সব ডিজাইন করার পরে উপরের দিকের কিছু ডিজাইন মার্কার পেন দিয়ে কালী করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, একইভাবে বাকি সব ডিজাইনগুলোতে পরপর মার্কার পেন দিয়ে কালী করে নিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, ডিজাইনগুলোতে মার্কার পেন দিয়ে কালী করার পরে বীনার ইনস্ট্রুমেন্টগুলোতে স্কেচ পেন দিয়ে হালকা কালার করার মতো টেনে রেখেছিলাম।

❖সপ্তম ধাপে, কালার পেন্সিল দিয়ে বীনার কিছু কিছু জায়গায় ইচ্ছা অনুযায়ী কালার করে অঙ্কনটি সম্পূর্ণ করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বীনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দাদা আপনার চিত্র অংকন দক্ষতার সত্যিই অসাধারণ। আমি দেখে মুগ্ধ হয়ে যায়। আজকে আপনি ম্যান্ডেলা চিত্র প্রথম অংকন করেছেন। কিন্তু দেখে বোঝা যাচ্ছে না প্রথম অংকন করেছেন। চিত্রটি খুবি সুন্দর হয়েছে। এত সুন্দর একটি চিত্র অংকন ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আসলে চিত্র অঙ্কন একটি দক্ষতা প্রয়োজন। আর সত্যিই আপনি খুবই সুন্দরভাবে আয়ত্ত করেছেন সেটা।আপনার আজকে চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রথমবারই তো বাজিমাত করে দিয়েছেন দাদা। সত্যি দাদা আপনি অনেক প্রতিভার অধিকারী। তাইতো সবকিছুই খুব সহজে করে ফেলতে পারেন। এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে ডিজাইনগুলো করা যায়। আর দেখতেও ভালো লাগে। যদিও একটা সময় অনেক ম্যান্ডেলা আর্ট করতাম। তবে এখন কেন জানি রং তুলিতে বেশি আর্ট করা হয়। খুবই নিখুঁতভাবে কোন কিছু উপস্থাপন করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি বরাবরই নিখুঁতভাবে আপনার অংকন চিত্রগুলো উপস্থাপন করেন দাদা। বীনার ম্যান্ডেলা আর্ট এক কথায় দুর্দান্ত হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 3 years ago 

দাদা আপনার এরকম নিখুঁত একটা কাজ দেখে আমি তো একেবারেই মুগ্ধ। সত্যি দাদা আপনার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। আপনি তো দেখছি নিজের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। প্রথমবার হলেও বলতে গেলে জাস্ট অসাধারণ লাগছে আপনার এই ম্যান্ডেলা টি। আমাদের এই কমিউনিটি অনেক জনকে দেখেছিলেন মেন্ডেলা আর্ট করতে তাই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারিখে একটি ম্যান্ডেলার ডিজাইন আর্ট করে আমাদের সবাইকে উপহার দিবেন। যেই বলা সেই কাজ। খুবই সুন্দরভাবে নিজের দক্ষতা দিয়ে এটি করেছেন এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি বলতে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সময় দিয়ে করা লাগে সময় দিয়ে যেকোনো কাজ করলে তা খুব সুন্দর ভাবে ফুটে উঠে এবং শেষে তা দেখতে ভীষণ ভালো লাগে। আর্টটি সম্পূর্ণ করার পরে দেখতে অসম্ভব ভালো লেগেছে। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

বীনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। একদম আরজিনাল আর্ট করেছেন দাদা।আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

কি বলেন দাদা? এটা আপনার প্রথম আর্ট। শুনে তো আমি অবাক।।আপনি মেন্ডেলা আর্টটি যা সুন্দর করে করেছেন দেখে তো কারো বোঝার উপায় নেই এটা প্রথমবার করা কোন ম্যান্ডেলা ডিজাইন। আপনার অংকন করা ম্যান্ডেলা ডিজাইনটির প্রতিটি ফুল বেশ নিখুঁত হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে যে আপনি অনেক ধৈর্য আর সময় নেই আজকের ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছেন। আজকের আর্টের মাধ্যমে বেশ সহজে বুঝা যাচ্ছে যে আপনি কতটা ক্রিয়েটিভ। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি এই ম্যান্ডেলা আর্টটি প্রথমবার করলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দাদা। এই কমিউনিটিতে অনেকেই ম্যান্ডেলা আর্ট গুলো করে। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে দেখতে। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অসাধারণ একটা বীনার ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে ফেলেছেন। প্রত্যেকটা ফুলের ডিজাইন খুবই নিখুঁত ছিল। দেখে বুঝতে পারছি এটি অনেক সময় দিয়ে করেছেন আপনি। এমনিতেই এরকম কাজগুলো করতে অনেক ধৈর্য, দক্ষতা এবং নিখুঁতভাবে করা লাগে কাজগুলো। আর নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে এরকম নিখুঁত নিখুঁত বিভিন্ন রকমের কাজের মাধ্যমে। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা আছে আর নতুন করে কি করব। জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের এই কাজটি প্রশংসা তো অবশ্যই করতে হয়। এরকম ম্যান্ডেলা আর্ট আপনার কাছ থেকে আরো চাই দাদা।

 3 years ago 

সত্যি ই দাদা ম্যান্ডেলা আর্ট আমার কাছে ও খুব ভালো লাগে।আপনি প্রথমবার হিসেবে দারুন আঁকলেন তো।👌🥰 খুবই সুন্দর হয়েছে। আপনি এমনিতে খুব সুন্দর সুন্দর আর্ট করতে পারেন।তাইতো এই আর্ট আপনার কাছে কোন ব্যাপারই নয়।আপনি ধাপে ধাপে আঁকাটি শেষ করলেন। যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।একটি বীনার ম্যান্ডেলা আর্ট এতো সুন্দর ভাবে শেয়ার করার জন্য অনেক অভিনন্দন আপনাকে দাদা।শুভকামনা রইলো দাদা।

 3 years ago 

প্রথমেই বলবো দাদা, এই প্রথম সম্ভবত আপনার ম্যান্ডেলা আর্ট দেখলাম। বিশেষ করে বাদ্যযন্ত্রের সঙ্গে আঁকার কনসেপ্টা বেশ ভালো ছিল । এক কথায় অসাধারণ।

 3 years ago 

দাদা আপনার বীনার ম্যান্ডেলা আর্টটি এককথায় অসাধারণ হয়েছে।আসলে আপনি এই প্রথমবার এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন জেনে ভালো লাগলো।ম্যান্ডেলা আর্টের মাধ্যমে অনেক ছোট ছোট বিষয় ফুটিয়ে তোলা যায়।যেটা আপনি করেছেন।আমি তো প্রথমে ভেবেছিলাম এটা গরমের সময় উপযোগী একটি পাখার ম্যান্ডেলা আর্ট।কিন্তু নীচে দেখলাম বিনা,যাইহোক এটা খুবই সময় ও ধৈর্য্যের কাজ।আপনি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37