গাছের ডালে বসে থাকা একটি সবুজ টিয়া পাখির চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজকে আবার একটি নতুন অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকে আমি একটি টিয়া পাখির চিত্র অঙ্কন করেছি। এখানে এই টিয়া পাখিটির চিত্র আমি একটি গাছের ডালে বসে আছে এমন একটা দৃশ্য ফুটিয়ে তুলেছি। টিয়া পাখি অনেক সুন্দর দেখতে হয়ে থাকে। আর টিয়া পাখিগুলো বিভিন্ন কালারের দেখতে হয়ে থাকে, অসাধারণ লাগে। টিয়া পাখি দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। এই টিয়া পাখিগুলো যারা বাড়িতে খাঁচায় রেখে পোষ মানায় তাদের মধ্যে অনেকেই টিয়া পাখিকে কথা বলাতে শেখায়। তবে এটি ছোট অবস্থায় শিক্ষা দিলে মানুষের মতো কথা বলতে পারে। আর টিয়া পাখিগুলোকে সবসময় লোহার খাঁচায় রাখা হয়ে থাকে কারণ তাদের ঠোঁট খুব শক্ত হয়ে থাকে, ফলে অনেক সময় নরমাল লোহার খাঁচাও কামড়িয়ে ভেঙে ফেলে। যাইহোক একটি সবুজ টিয়া পাখি গাছের ডালে বসে আছে এমন দৃশ্যটা আমার অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলেছি, আশা করি আপনাদের কাছে আজকের অঙ্কনটি ভালো লাগবে।
☯উপকরণ:☯
✎এখন অঙ্কনের ধাপগুলো আমি নিচের দিকে তুলে ধরবো---
➤প্রথম ধাপে আমি টিয়া পাখিটির চোখ, মুখ, ঠোঁট অঙ্কন করে পুরো বডির একটা শেপ তৈরি করে নিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে টিয়া পাখিটির লম্বা একটা লেজ অঙ্কন করে দিয়েছিলাম। এরপর বড়ো একটি গাছ অঙ্কন করে দিয়েছিলাম এবং নিচে একটি ডাল অঙ্কন করে দিয়েছিলাম অর্থাৎ যেখানে পাখিটি বসে আছে। ডালের উপরে হালকা করে পায়ের একটা শেপ দিয়ে নিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে অঙ্কনের সব বিষয়গুলোকে পেনের কালী দিয়ে স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছিলাম। এরপর গাছটিতে পাতার মতো বোঝাতে উপরের দিকে ডালের মাঝ দিয়ে তৈরি করে নিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে গাছের উপরের দিকে দেখানো সেই পাতার মতো দৃশ্যতে কালার করে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
➤পঞ্চম ধাপে গাছের বডিতে সমস্ত জায়গায় কালার করে দিয়েছিলাম।
➤ষষ্ঠ ধাপে টিয়া পাখিটির লেজ বাদে বাকি সব স্থানে কালার করে দিয়েছিলাম।
➤সপ্তম ধাপে লম্বা লেজের দিকটা কালার করে দিয়ে অঙ্কন পুরোপুরি ভাবে সম্পন্ন করে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার আজকের আর্ট দেখে মিনার কার্টুনের মিঠু নামে টিয়া পাখিটার কথা মনে পড়ে গেলো। টিয়া পাখি আমি অনেক পছন্দ করি। বিভিন্ন কালারের টিয়া পাখি থাকলেও সবুজ কালারের টিয়া পাখি বেশি সুন্দর লাগে। আমার মামার বাড়িতে একটা টিয়া পাখি আছে প্রায় ৩ বছর হবে। পাখিটি ভালোই কথা শিখেছে। টিয়া পাখির মুখে কথা শুনতে ভালোই লাগে।
আপনি খুব সুন্দর ভাবে গাছের ডালে বসে থাকা একটি টিয়া পাখি এঁকেছেন। আপনার আর্ট কোয়ালিটি অসাধারণ দাদা। কালার করার পর মনে হচ্ছে একটি বাস্তব টিয়া পাখি গাছের ডালে বসে আছে। টিয়া পাখি যে নরমাল লোহার খাঁচা ভেঙে ফেলতে পারে এটা আমার জানা ছিলো না। নতুন তথ্য পেলাম। তবে এদের ঠোঁট আসলেই অনেক শক্ত। এরা শুকনা মরিচ অনেক পছন্দ করে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের চিত্রের স্টেপগুলো ফলো করে আমি একটি টিয়া পাখি অঙ্কনের চেষ্টা করবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ❣️❣️❣️
ভাইয়া সত্যিই অসাধারণ ভাবে আপনি আর্ট করেন। দেখে মনটা জুড়িয়ে যায়। বলতে গেলে আমি আপনার আর্টের ভক্ত হয়ে গেছি। কিভাবে পারেন এত সুন্দর করে আর্ট করতে। মনে হচ্ছে যেন সত্তিকারের একটি টিয়াপাখি গাছের ডালে বসে আছে। কি সুন্দর গাছ আর গাছের ডালে বসে আছে একটি টিয়া পাখি সত্যিই ভাইয়া অরজিনিয়াল আর্টওয়ার্ক আপনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। সামনে আরো সুন্দর সুন্দর আর্ট দেখার আশায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
সবুজ টিয়া পাখি দেখতে অনেক ভালো লাগে। অনেকে সখের বসে টিয়া পাখি পোষে। টিয়া পাখি খুব সহজেই পোষ মানে এবং কথা শিখতে পারে। কথা বলা টিয়া পাখি আমার কাছে অনেক ভালো লাগে। তবে যাইহোক দাদা আপনি অনেক সুন্দর ভাবে গাছের বসে থাকা সুন্দর একটি টিয়া পাখির চিত্র অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার অঙ্কন বরাবরই অনেক সুন্দর। কারণ আপনি একজন দক্ষ আর্টিস্ট। অনেক সুন্দর ভাবে আপনি এই টিয়া পাখির চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💓💓
দাদা আজকে আপনি খুবই সুন্দর টিয়া পাখির চিত্র অংকন করলেন। আসলেই টিয়া পাখির চিত্র অঙ্কন করা দেখে আমার মনে পড়ে গেল সেই তিন বছর আগের কথা। আমার একটি টিয়া পাখি ছিলো।এই পাখিকে আমি খুবই যত্ন সহকারে পালতাম এবং এই টিয়া পাখি অনেক কথা বলতো। কেউ আমাদের বাড়িতে আসলে তাকে সালাম দিতে এবং কেমন আছেন এটা জিজ্ঞেস করত। সত্যিই টিয়া পাখিটি খুবই আদরের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন শহরে আসি, তার সাত দিনের মাথায় আমার টিয়া পাখিটি আমাদের বাড়ির ভেতর থেকে কে যেন চুরি করে নিয়ে যায়। আমি সত্যি তখন এই খবরটা শুনতে পেয়ে অনেক ভেঙ্গে পড়েছিলাম। তবে আজকে আপনার চিত্র অংকন দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, খুবই ভালো লাগছে দাদা আপনার চিত্র অংকন। সত্যিই একদম অরজিনাল টিয়া পাখির চিত্র অঙ্কন করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। দাদা শুভকামনা রইল আপনার জন্য।
আপনি খুবই চমৎকার ভাবে গাছের ডালে বসে থাকা একটি টিয়া পাখির অনেক চমৎকার একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই টিয়া পাখির অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর অঙ্কন করে থাকেন। আপনার কাছ থেকে পরবর্তীতে ঐ রকম সুন্দর অঙ্কন আশা করব। শুভকামনা রইল দাদা।
সবুজ গাছের ডালে সবুজ টিয়া বসে থাকার দুর্দান্ত স্থিরচিত্র প্রস্তুত করেছেন দাদা খুবই ভালো লেগেছে আমার কাছে দেখে তো নজর সরাতে পারছি না বিশেষ করে কালার কম্বিনেশন তা খুবই খুবই সুন্দর হয়েছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলোকে নিয়ে শুভকামনা রইল আপনার জন্য
আপনার আর্টের বিশাল ভক্ত আমি।তার এক মাত্র কারণ আপনার রঙ করার ধরণ টি।চাইলেও আমি পারিনা সেভাবে তাই।টিয়াটিকে আর পাশের গাছটিকে একেবারে বাস্তব লাগছে দেখতে।
দাদা আপনি একজন ভাল মানের আর্টিস্ট তা আমরা আগে থেকে জানি। তবে আমার ভালোলাগে আপনি প্রতি সপ্তাহে একটি করে আর্ট পোস্ট রাখেন। আপনার পোষ্টের ভিন্নতা গুলো আমার ভীষণ ভালো লাগে। বরাবর আপনি পোস্টে ভিন্নতা নিয়ে আসেন। আপনি সবসময় গতানুগতিক পোস্টগুলোতে বাহিরে। একটি গাছের ডালে টিয়া পাখিকে আপনি খুব সুন্দর ভাবে আপনার পেন্সিলের ডগায় অংকন করেছেন। এত সুন্দর ভাবে একটি টিয়া পাখি অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
টিয়া পাখিকে ভালোমতো কথা বলার প্রশিক্ষণ দিলে আসলেই তারা মানুষের মতোই কথা বলতে পারে, আমি এমনটা দেখেছিলাম দাদা।
যাইহোক, আপনার চিত্রাংকনটি বেশ দারুন হয়েছে দাদা। চিত্রাংকনটি দেখে মনে হচ্ছে আসল একটি সবুজ টিয়া পাখি গাছের ডালে বসে আছে। সত্যি খুবই ভালো লাগলো আপনার চিত্রাংকনটি। ধন্যবাদ।