আপনার আজকের আর্ট দেখে মিনার কার্টুনের মিঠু নামে টিয়া পাখিটার কথা মনে পড়ে গেলো। টিয়া পাখি আমি অনেক পছন্দ করি। বিভিন্ন কালারের টিয়া পাখি থাকলেও সবুজ কালারের টিয়া পাখি বেশি সুন্দর লাগে। আমার মামার বাড়িতে একটা টিয়া পাখি আছে প্রায় ৩ বছর হবে। পাখিটি ভালোই কথা শিখেছে। টিয়া পাখির মুখে কথা শুনতে ভালোই লাগে।
আপনি খুব সুন্দর ভাবে গাছের ডালে বসে থাকা একটি টিয়া পাখি এঁকেছেন। আপনার আর্ট কোয়ালিটি অসাধারণ দাদা। কালার করার পর মনে হচ্ছে একটি বাস্তব টিয়া পাখি গাছের ডালে বসে আছে। টিয়া পাখি যে নরমাল লোহার খাঁচা ভেঙে ফেলতে পারে এটা আমার জানা ছিলো না। নতুন তথ্য পেলাম। তবে এদের ঠোঁট আসলেই অনেক শক্ত। এরা শুকনা মরিচ অনেক পছন্দ করে।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের চিত্রের স্টেপগুলো ফলো করে আমি একটি টিয়া পাখি অঙ্কনের চেষ্টা করবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ❣️❣️❣️