You are viewing a single comment's thread from:
RE: গাছের ডালে বসে থাকা একটি সবুজ টিয়া পাখির চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা আজকে আপনি খুবই সুন্দর টিয়া পাখির চিত্র অংকন করলেন। আসলেই টিয়া পাখির চিত্র অঙ্কন করা দেখে আমার মনে পড়ে গেল সেই তিন বছর আগের কথা। আমার একটি টিয়া পাখি ছিলো।এই পাখিকে আমি খুবই যত্ন সহকারে পালতাম এবং এই টিয়া পাখি অনেক কথা বলতো। কেউ আমাদের বাড়িতে আসলে তাকে সালাম দিতে এবং কেমন আছেন এটা জিজ্ঞেস করত। সত্যিই টিয়া পাখিটি খুবই আদরের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন শহরে আসি, তার সাত দিনের মাথায় আমার টিয়া পাখিটি আমাদের বাড়ির ভেতর থেকে কে যেন চুরি করে নিয়ে যায়। আমি সত্যি তখন এই খবরটা শুনতে পেয়ে অনেক ভেঙ্গে পড়েছিলাম। তবে আজকে আপনার চিত্র অংকন দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, খুবই ভালো লাগছে দাদা আপনার চিত্র অংকন। সত্যিই একদম অরজিনাল টিয়া পাখির চিত্র অঙ্কন করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। দাদা শুভকামনা রইল আপনার জন্য।