গান || আমার গায়ে যত দুঃখ(বারী সিদ্দিকী)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আমি ইতিমধ্যে বলেছি যে প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে আমি পুরনো দিনের একটি জনপ্রিয় গান আপনাদের সাথে শেয়ার করবো। বারী সিদ্দিকীর এই গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। আমি যে গানটির কভার তৈরি করেছি, সে গানটির নাম হচ্ছে আমার গায়ে যত দুঃখ। এই গানটি আমি ছোটবেলায় প্রথম শুনেছিলাম ক্লোজ আপ ওয়ানে নোলক বাবুর কন্ঠে। এই গানটি শুনতে আমার বেশ ভালো লাগে এবং এই গানটি মাঝে মধ্যে এখনো আমার শোনা হয়। গান গাইতে সবসময়ই আমার খুব ভালো লাগে। যদিও তেমন ভালো গাইতে পারি না। তবে গান গাইলে মন ভালো হয়ে যায়।



thumbnail-1706769127609.png

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


গান হচ্ছে এমন একটি জিনিস, যেটা অনেক সময় মানুষ মন খারাপ হলেও গায়,আবার মন ভালো থাকলেও গায়। একটা সময় অনেক গান গাইতাম। বাংলা এবং হিন্দি গান বেশি গাইতাম। গানের পুরোটা লিরিক্স মুখস্থ করে পুরো গানটা গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন ব্যস্ততার জন্য সেগুলো আর হয়ে উঠে না। কয়েকজন বন্ধুরা একসাথে হলে প্রায় সময় গানের কলি খেলতাম। আমি মনে করি গান হচ্ছে মানুষের মনের খোরাক। যাইহোক অনেক কথা বলে ফেললাম, গানটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি কোনো প্রফেশনাল গায়ক নই,সেহেতু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

গান : আমার গায়ে যত দুঃখ
শিল্পী : বারী সিদ্দিকী
সুরকার : উকিল মুন্সী
গীতিকার : উকিল মুন্সী
কভার : @mohinahmed



গানের লিরিক্স


আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়...
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়...

নিঠুর বন্ধুরে...
বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিল না সে সময়
ও... ও... বন্ধুরে...

সাক্ষী শুধু চন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়... রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধুরে... এ
দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিন ও না লইলে খবর
এই কি তোমার প্রেমের পরিচয়
ও... ও... বন্ধুরে...
মিছামিছি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইয়া রে... বন্ধু
দূরে থাকা উচিৎ কি আর হয় রে... বন্ধু
দূরে থাকা উচিৎ কি আর হয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়...

নিঠুর বন্ধুরে... এ
বিচ্ছেদের বাজারে গিয়া, তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয়
ও... ও... বন্ধুরে...
পাষাণ বন্ধুরে... এ
বিচ্ছেদের বাজারে গিয়া, তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয়
ও... ও... বন্ধুরে...

উকিলের হয়েছে জানা...
উকিলের হয়েছে জানা, কেবলই চোরের কারখানা রে... বন্ধু
চোরে চোরে বেওয়ালা হয় রে... বন্ধু
চোরে চোরে বেওয়ালা হয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

সোর্স



গানের লিংক👇👇




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২.২.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

বেশ জনপ্রিয় ও চমৎকার একটি গান কভার করেছেন আপনি। অনেকদিন এই গানটি শোনা হয় না। আপনার কন্ঠে অনেকদিন পরে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক গানটি শুনে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
 2 years ago 

আপনি আজকে আমার গায়ে যত দুঃখ গানটার কভার নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে, পুরো গানটা আপনার কন্ঠে শুনতে পেরে আমার কাছে তো খুব ভালো লেগেছে। কারণ এই গানটা আমার অনেক বেশি পছন্দের। আমি এমনিতেই গান শুনতে খুবই ভালোবাসি। আমি কাজ করার সময়ও গান শোনার চেষ্টা করি। গান হচ্ছে মনের খোরাক। মন খারাপ থাকলে গান শুনলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনার কন্ঠে গানটা ভালো লেগেছে শুনতে।

 2 years ago 

এই গানটি আপনার খুব পছন্দের,জেনে বেশ ভালো লাগলো ভাই। যাইহোক গানটি শুনে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে বারি সিদ্দিকী খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আমার গায়ে যত দুঃখ সয়। এই গানটি আমি ছোট থাকতে শুনেছিলাম। গানটি আমার অনেক ভালো লাগে। আজকে আপনার কন্ঠে অনেক দিন পর গানটি আবারও শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে গানটি কভার করেছেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

হ্যাঁ ভাই আমিও এই গানটি ছোটবেলায় শুনেছিলাম। যাইহোক আমার কন্ঠে এই গানটি শুনে, সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার গানগুলো আমি যত শুনি আমার কাছে ততই ভালো লাগে। কারণ আপনি প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর গানের কভার করেন যেগুলো আমি শুনে থাকি। আজকের এই গানটা যখন শুনছিলাম, তখন গানের মাঝেই একেবারে হারিয়ে গিয়েছিলাম। শিল্পী বারী সিদ্দিকীর গাওয়া এই গানটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। প্রতিনিয়ত আপনার খালি গলায় সুন্দর সুন্দর গানগুলো শোনার জন্য অপেক্ষায় থাকলাম আমি।

 2 years ago 

আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক গানটি শুনে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্ ! চমৎকার গেয়েছেন ভাইয়া , মুগ্ধ হয়ে গেলাম আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনে ৷ দারুণ হয়েছে ৷ গানটাও বেশ সুন্দর আর গেয়েছেনও দারুণ ভাবে ৷ অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গানের কভার শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কন্ঠে এই গানটি শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বারী সিদ্দিকীর গাওয়া খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই গানটা আগে আমি প্রচুর পরিমাণে শুনতাম অনেকদিন শোনা হয়েছিল না। অনেকদিন পর গানটা আপনার কন্ঠ শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক গানটি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38