আলু ও পিঁয়াজ দিয়ে খাসির মাংসের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20240606_231319.jpg

আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকদিন পরে খাসির মাংস রেসিপি তৈরি করলাম। আসলে এই খাসির মাংস রেসিপি খেতে খুবই ইচ্ছা করতেছিলো। তবে অনেকদিন হলোই খাওয়া হচ্ছিল না। কারণ খাসির মাংসর দাম অনেক বেশি। আর যার কারণে কেনা হয় না। আর এই খাসির মাংস রেসিপি তৈরি করতে পেরে খুবি ভালো লেগেছে আমার। গতকাল আমি আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। বড় আপুর বাসায় গিয়ে দেখতে পেলাম তার শাশুড়ি এসেছে। আর তার শাশুড়ি হাই প্রেসার এর রোগী। যার কারণে তার জন্য বড় ভাই বাজার থেকে খাসির মাংস কিনে এনেছে। আর এই মজাদার খাসির মাংস দেখেই যেন খেতে খুব ইচ্ছা করলো। তাই আপুকে বললাম আজকে এই খাসির মাংস রেসিপি আমি সাথে থেকে তৈরি করবো।আলু ও পেঁয়াজ দিয়ে খাসির মাংস ভুনা করলে খেতে অসাধারণ লাগবে। তাই আপুর সাথে আমি এই রেসিপিটা তৈরি করা শুরু করে দিলাম।


IMG_20240606_231354.jpgIMG_20240606_231335.jpg
উপাদানপরিমাণ
খাসির মাংস৫০০গ্রাম ।
আলু২০০ গ্রাম ।
তেলপরিমাণমতো।
লবণপরিমানমতো।
কাঁচা মরিচ৫০ গ্রাম।
মসলাপরিমাণমতো।
পিঁয়াজ২৫০ গ্রাম।
আদা বাটাপরিমানমতো।
তেজপাতাপরিমানমতো।
অন্য অন্য মসলাপরিমানমতো

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8ozrDfYkQmAPtiVZvKiuvaPP1R8udSrcLDk1sWz8EzdZzZHPQTFKWmR4FihYzpXavpSjLvze7Ar8GL6wr9eCaXEh1vyHqsDQuECugvpFg (1).jpeg

IMG_20240606_231354.jpgIMG_20240606_231034.jpg
  • এই খাসির মাংস রেসিপি তৈরি করার জন্য, প্রথমে এই খাসির মাংস গুলো ভালো করে দুয়ে তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হল।
IMG_20240606_231101.jpgIMG_20240606_231048.jpg
  • পিঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করলে খাসির মাংস রেসিপি খেতে অসাধারণ লাগবে। যার কারণে অনেক বেশি পিঁয়াজ নেওয়া হয়েছে। আর এই পেঁয়াজগুলো আমি তেলে ভালো করে ভেজে নিলাম এবং অন্যান্য মসলা দিয়ে পেঁয়াজের ঝোল তৈরি করতে লাগলাম।
IMG_20240606_231010.jpgIMG_20240606_230954.jpg
  • পেঁয়াজের ঝোল ভালো করে জ্বাল দেওয়ার পরে, তার ভিতরে খাসির মাংস ও আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
IMG_20240606_231141.jpgIMG_20240606_231122.jpg
  • খাসির মাংস এই মসলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য জ্বাল দিতে লাগলাম।
IMG_20240606_231212.jpgIMG_20240606_231157.jpg
  • মোটামুটি সিদ্ধ হয়ে গেলে, তার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে, আমি ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জ্বাল দিয়ে ঝোল শুকাতে লাগলাম।
IMG_20240606_231241.jpgIMG_20240606_231229.jpg
  • এভাবে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই মজাদার খাসির মাংস রেসিপি শেষের ধাপে এসে পৌোছালাম। তারপরে খাসির মাংস রেসিপিটি চুলা থেকে নামিয়ে নিলাম এবং রেসিপিটা কালার দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিলো।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rUV5GhRDkgnuTDFYGJj3KotHYASwffqybuRRVKFPsXRX5uNSJxjoW5m8YnRqCmHYmUzEud91KKKMCP8HXJLc3tZHG.jpeg

IMG_20240606_231255.jpg

অনেকদিন পর খাসির মাংস রেসিপি তৈরি করেছি, আর এই রেসিপিটা খাওয়ার মুহূর্ত অনেক আনন্দ সাথে উপভোগ করেছি। কারণ পরিবারের সবাই মিলে এই ভুনা রেসিপি খেয়েছি। আসলে খাসির মাংস বেশি করে পেঁয়াজু ও আলু দিয়ে ভুনা করা হয়েছে, যার কারণে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এই রেসিপিটা যেন সবসময়ই মুখে লেগে থাকার মত মজাদার হয়েছিলো।তাই আপনাদের মাঝে আমার এই মজাদার খাসির মাংসের ভুনা রেসিপি শেয়ার করলাম।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণরেসিপি।
ক্যমেরা মডেলredmi note 5 Pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আলু এবং পেয়াজ দিয়ে খাশির মাংসের ভুনা রেসিপি করেছেন দেখে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক লোভনীয় খাসির মাংসের রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। এতটা লোভনীয় রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া খাসির মাংসের দাম অনেক বেশি। আপনার আপুর বাসায় খাসির মাংস এনেছে দেখে আপনি রেসিপি করেছেন আপুর সাথে জেনে ভালো লাগলো। আপনি চমৎকার সুন্দর ভাবে আলু দিয়ে খাসির মাংসের রেসিপি করেছেন। যে কোন মাংসেই আলু খেতে খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভ লাগছে আমারও। ধাপে ধাপে রন্ধন প্রণালী চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলেই বর্তমান সময়ে খাসির মাংসের যে দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আপনার আপুর তো ভালোই হয়েছে আপনি গিয়ে মাংস রান্না করে দিতে পেরেছেন। খাসির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুব মজা লাগে। আর এভাবে আলু দিয়ে ভুনা করলে তো কথাই নেই। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছিলো।

 2 years ago (edited)

খাসির মাংস খেতে সত্যি অনেক ভালো লাগে। আর খাসির মাংসের দাম অনেকটাই বেশি। তাই হয়তো সচরাচর কেনা হয় না। তবে আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরি করার পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। খুবই লোভনীয় হয়েছে আপনার এই রেসিপি।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আলু, পেঁয়াজ দিয়ে খাসির মাংসের ভুনা খুবই দারুণ দেখাচ্ছে। আজকে খুবই লোভনীয় রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপিটি অনেক ভালো লেগেছে। তবে এই গরমে মসলা জাতীয় খাবার একটু কম খেলেই ভালো।

 2 years ago 

তবে এটি ঠিক বাজারে খাসির মাংস দাম অনেক বেশি। আজকে আপনি অনেক সুন্দর করে আলু এবং খাসির মাংস ভুনা রেসিপি করেছেন। তবে খাসির মাংস দিয়ে যেকোনো কিছু খাওয়া যায়। তবে আপনার রেসিপিটি দেখে আমার জিভে এসে গেল খাওয়ার জন্য। খুব মজার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আলু ও পিঁয়াজ দিয়ে খাসির মাংসের ভুনা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আসলে খাসির মাংস আমারও খুবই প্রিয়। যার কারণে আপনার এই রেসিপিটা দেখে খাবার ইচ্ছা জাগলো। অসাধারণ একটি রেসিপি দেখতে পেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64044.24
ETH 1817.28
USDT 1.00
SBD 0.38