মিষ্টি কুমড়া,আলু এবং ঢেঁড়স দিয়ে নোনা ইলিশ মাছ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমি আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। গত দুদিন ধরে ভাবছিলাম বাসায় কিছু নোনা ইলিশ আছে সেই নোনা ইলিশ দিয়ে একটা রেসিপি তৈরি করব। সেই ভাবা থেকেই আজ বিকেলে ফ্রিজ থেকে নোনা ইলিশ বের করলাম।আর ভাবতে থাকলাম নোনা ইলিশ গুলো কি দিয়ে রান্না করবো। আর এখন এরকম হয়েছি যে কোন কিছু করলেই আপনাদের কাছে শেয়ার করতে মন চায়। আমি মন থেকে আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছে।তো যাই হোক অবশেষে নোনা ইলিশ গুলো আলু ঢেঁড়স এবং মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা শুরু করলাম। যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি।

🥗মিষ্টি কুমড়া আলু ঢেড়স দিয়ে নোনা ইলিশ রান্না রেসিপি ।🦈


Picsart_24-04-19_21-26-52-391.png


👇প্রয়োজনীয় উপকরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Picsart_24-04-19_21-20-52-412.jpg

Picsart_24-04-19_21-22-00-683.jpgPicsart_24-04-19_21-19-46-829.jpg


উপাদানপরিমাণ
১) নোনা ইলিশ৪০০ গ্রাম ।
২) মিষ্টি কুমড়া৩০০ গ্রাম ।
৩) আলু৩০০গ্রাম।
৪) ঢেরস২০০ গ্রাম।
৫) মসলাপরিমাণমতো।
৬) আদা বাটাপরিমাণমতো।
৭) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৮) কাঁচা মরিচপরিমাণমতো।
৯) পেঁয়াজপরিমাণমতো।
১০) লবনপরিমান মতো।
১১) সোয়াবিন তেলপরিমান মতো।


ধাপ👇১

Picsart_24-04-19_21-20-52-412.jpg

নোনা ইলিসগুলো গরম পানি দিয়ে সুন্দর করে ধোলাই করতে হবে যেন কোন প্রকারের লবণাক্ত না থাকে। ধোলাই করা হয়ে গেলে সুন্দর করে একটা প্রিজে উঠে রাখলাম। পরিমানে বেশি হলে আপনারা অন্য কিছুতে উঠিয়ে রাখতে পারেন।


ধাপ👇২

Picsart_24-04-19_21-44-11-477.jpgPicsart_24-04-19_21-43-05-030.jpg
Picsart_24-04-19_21-41-37-096.jpgPicsart_24-04-19_21-40-31-542.jpg

চুলা মিডিয়াম আছে রেখে প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে গরম করে তার ভিতরে পেঁয়াজ এবং মরিচ দিয়ে হালকা ভেজে নিলাম। পিয়াজ এবং মরিচ আধা সিদ্ধ হলে তার ভিতরে মসলাগুলো দিয়ে দিলাম। পেয়াজ মরিচ এবং মসলা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম।


ধাপ👇৩

Picsart_24-04-19_21-39-30-499.jpg

Picsart_24-04-19_21-38-39-047.jpg

Picsart_24-04-19_21-28-40-377.jpg

চুলা মিডিয়াম আছে রেখে সিদ্ধ হাওয়া মসলার ভিতরে গরম পানি দিয়ে ধুয়ে রাখা নোনা ইলিশ গুলো দিয়ে দিলাম। নোনা ইলিশ গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত মসলার সাথে ভেজে নিলাম। নোনা ইলিশ গুলো ভাজা হয়ে গেলে মসলার ভিতর থেকে নোনা লিশগুলো আবার আরেকটা প্রিজে উঠে রাখলাম ।


ধাপ👇৪

Picsart_24-04-19_21-37-03-601.jpg

Picsart_24-04-19_21-35-00-708.jpg

এবার অতিরিক্ত ভাজা মসলাগুলোর ভিতরে কেটে রাখা মিষ্টি কুমড়া, আলু এবং ঢেঁড়স গুলো দিয়ে দিলাম। চুলা মিডিয়াম আছে রেখে ১০ থেকে ১৫ মিনিট মিষ্টি কুমড়া, আলু এবং ঢেঁড়স গুলো ভালোভাবে কষিয়ে নিলাম।


ধাপ👇৫

Picsart_24-04-19_21-35-58-178.jpg

Picsart_24-04-19_21-33-36-534.jpg

এবার কষানো মিষ্টি কুমড়া আলু এবং ঢেঁড়স এর ভিতরে। আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর একবার বুদবুদ উঠলে। তার ভিতরে ভেজে রাখা নোনা ইলিশ গুলো দিয়ে দিলাম। তারপর ৭ থেকে ১০ মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম।


শেষের-ধাপ👇

Picsart_24-04-19_21-32-07-709.jpg

Picsart_24-04-19_21-30-12-429.jpg

সাত থেকে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে তার ভিতরে হালকা জিরার গুড়া ছড়িয়ে দিলাম। এবং দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এভাবেই মিষ্টি কুমড়া, আলু এবং ঢেঁড়স দিয়ে নোনা ইলিশ মাছ রান্নার রেসিপির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।


পরিবেশন👇

Photoroom-20240419_211548.png

মিষ্টি কুমড়া, আলু এবং ঢেঁড়স দিয়ে নোনা ইলিশ মাছ রান্না রেসিপি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এই ভালোলাগা থেকে মিষ্টি কুমড়া আলু এবং ঢেঁড়স দিয়ে নোনা ইলিশ মাছ রান্নার রেসিপি টা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি মিষ্টি কুমড়া আলু এবং ঢেঁড়স দিয়ে নোনা ইলিশ মাছ রান্নার রেসিপি টা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই নোনা ইলিশ মাছ রান্নার পরে আমার ফ্যামিলি আমার রান্নার খুব প্রশংসা করেছে। আপনারা চাইলে এই নোনা ইলিশ মাছ রান্নার রেসিপি টা একবার তৈরি করতে পারেন। মিষ্টি কুমড়া আলু এবং ঢেড়স দিয়ে নোনা ইলিশ মাছ রান্না রেসিপি টা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে।


ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মিষ্টি কুমড়া ঢেঁড়স ও নোনা ইলিশ দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আসলে মিষ্টি কুমড়া আমার প্রিয়।আর ইলিশ খেতে আমি খুবই পছন্দ করি। তাই আপনার রেসিপি পরিবেশন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই আপনার মত আমারও মিষ্টি কুমড়া অনেক পছন্দ মিষ্টি কুমড়া খুব ভালোবাসি। এজন্য আমি প্রায় রেসিপিতে মিষ্টি কুমড়া দিয়ে থাকি। আপনার এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

নোনা ইলিশ খেতে আমার খুবই ভালো লাগে। তবে এভাবে মিষ্টি কুমড়া, ঢেঁড়স ,আলু দিয়ে কখনো নোনা ইলিশ খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। রেসিপি টির কালারও বেশ দারুন লাগছে।

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন নোনা ইলিশ খেতে আসলে অনেক সুস্বাদু হয়। রেসিপিটা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি যেহেতু আগে খান নি। তো আপনি একটু তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে। আপনার সুন্দর একটা কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এত রকমের সবজি দিয়ে অবশ্য নোনা ইলিশ মাছের রেসিপি কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে ভাই। সত্যি বলতে মাছের তরকারির সাথে সবজি বেশি হলে তরকারির বেশ টেস্ট লাগে। অনেক সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি ভাই আমি আসলে চেষ্টা করেছি নতুনত্ব কিছু আনার জন্য। তবে রেসিপিটা আসলেই সুস্বাদু হয়েছিল আপনি একবার ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনার ও অনেক ভালো লাগবে। এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নোনা ইলিশ আমার খুব পছন্দের। লতি দিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। মিষ্টি কুমড়া ঢেঁড়স এবং আলু দিয়ে নোনা ইলিশ রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রিসিপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু নোনা ইলিশ কচুর লতি দিয়ে খেতেও অনেক মজা লাগে। তবে আমি চেষ্টা করেছি কিছু নতুনত্ব আনার জন্য। সত্যি বলতে আসলে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনি একবার রেসিপিটা তৈরি করতে পারেন।আমার বিশ্বাস যে রেসিপিটা আপনার অনেক ভালো লাগবে। এত সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইলিশ মাছ খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আজকে আপনি মিষ্টি কুমড়ো আলু এবং ঢেঁড়স দিয়ে নোনা ইলিশ মাছের রেসিপি করেছেন। আসলে এ ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজা লাগে। আর ইলিশ মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে বেশ মজা লাগে। সত্যি বলতো আপনার রেসিপিটি দেখে আমার নিজেরও খেতে ইচ্ছে করতেছে। বেশ লবণীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাছের রাজা যেহেতু ইলিশ সেহেতু ইলিশ মাছ দিয়ে যেকোনো রান্নায় অনেক সুস্বাদু হয়। সত্যি বলতে আসলে রেসিপিটা অনেক সুন্দর হয়েছিল। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে নোনা ইলিশ এর চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। তবে এই রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে। ইলিশ মাছ ভেজে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনার তৈরি রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37