ট্রন জমানোর ১০৯ তম সপ্তাহ

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে আমি হাজির হয়ে পড়লাম।


আমি ট্রন স্টেকিং সম্পর্কে প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর সে সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করলাম,

ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।

২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিং নিয়ে নতুন প্রজেক্ট শুরু করার পর আমি স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা করে TRX ক্রয় করবো এবং সেগুলোকে স্টেক করবো। সেই সূত্র নিয়ে আজ আমি ট্রন স্টেকিংয়ের দু বছর শেষ করে ১০৯ তম সপ্তাহ সম্পন্ন করে ফেললাম।


আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:

ধাপ ১ঃ

  • ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20240818-204606~2.png


ধাপ ২ঃ

  • ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।

Screenshot_20240818-204812~2.png


ধাপ ৩ঃ

  • ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।

Screenshot_20240818-204817~2.png


ধাপ ৪ঃ

  • ট্রন স্টেকিং সম্পন্ন করলাম

Screenshot_20240818-204852~2.png


ধাপ ৫ঃ

  • স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর

Screenshot_20240818-205056~2.png


আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ট্রন জমানোর ১০৯ তম সপ্তাহ। আপনি প্রতি সপ্তাহে ট্রন জমিয়ে চলেছেন যা দেখে প্রতিনিয়ত বেশ মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি আজকে আমাদের মাঝে ১০ ট্রন জমিয়ে শেয়ার করেছেন দাদা। আসলে বর্তমান সময়ে এই টোকেনের দাম কম আশা করি ভবিষ্যতে অনেক বৃদ্ধি পাবে তখন আপনার জন্য অনেক কাজে দিবে। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ দেখতে দেখতে ট্রন জমানোর ১০৯ তম সপ্তাহ হয়ে গেলো। আর ট্রন টোকেন ভবিষ্যতে ভালো ফিডব্যাক দেবে বলে আশা করছি। সেই হিসেবে ট্রন টোকেন জমিয়ে যাচ্ছেন এটা অনেক বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 2 years ago 

দাদা বরাবরের মতো এই সপ্তাহেও ১০ ট্রন জমিয়েছেন এবং এতে করে আপনি সর্বমোট ২,৪৩০ ট্রন জমিয়ে ফেলেছেন। আমিও ভবিষ্যতের কথা ভেবে কিছু ট্রন জমিয়ে রেখেছি। যাইহোক এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36