সুস্বাদু এবং মুচমুচে আংগুলি খুরমা রেসিপি ✨

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি @alif111, আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে।আজকের রেসিপিটি হল দেশীয় একটি রেসিপি, যার নাম আঙ্গুলী খুরমা।আঙ্গুলি খুরমা খেতে সুস্বাদু, মিষ্টি এবং মুচমুচে হয়ে থাকে। এটি আমাদের দেশে অন্যতম মিষ্টি জাতীয় একটি খাবার।আঙ্গুলী খুরমা, এই খাবারটি গাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার। এটি ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটি খাবার। আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রতিটি গ্রামে প্রতিবছর ঐতিহ্যবাহী মেলা হয়ে থাকে। বিশেষ করে গ্রামে যখন এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় তখন আঙ্গুলী খুরমা এর চাহিদা অধিকহারে বৃদ্ধি পায়।আমি প্রতিবছর মেলাতে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি এই আঙ্গুলি খুরমাগুলোও খেয়ে থাকি। আমার দাদু বাড়িতে গ্রামের ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হতে এখনো অনেক দিন বাকি আছে,তারওপর আবার মনটা হঠাৎ করে খাই খাই করে উঠলো। তাই ভাবলাম, আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আঙ্গুলি খুরমা তৈরি করি। যেমন ভাবা তেমন কাজ, সমস্ত উপকরণগুলো নিয়ে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আঙ্গুলি খুরমা রেসিপিটি তৈরি করতে লাগলাম। তো চলুন শুরু করা যাক, কিভাবে আমি সুস্বাদু এবং মুচমুচে আঙ্গুলি খুরমা তৈরি করেছি তা নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

সুস্বাদু এবং মুচমুচে আঙ্গুলি খুরমা রেসিপি

Photoroom-20240423_224328~2.png

আমি যেভাবে আমি যেভাবে আঙ্গুলি খুরমা রেসিপিটি তৈরি করেছি তা নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ
20240420_181923.jpg20240420_181443.jpg

20240420_203647.jpg

উপাদানপরিমাণ
১)ময়দাপরিমাণমতো
২)বেকিং পাউডারপরিমাণমতো
৩)সাদা চিনিপরিমাণমতো
৪)গুড়ের চিনিপরিমাণমতো
৫)কালোজিরাপরিমাণমতো
৬)সয়াবিন তেলপরিমানমতো
৭)লবণপরিমাণমতো
৮)তেজপাতাদুইটি

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-১
20240420_181923.jpg20240420_193541.jpg
  • সর্বপ্রথম আমি ময়দার ভেতর কালোজিরা, লবণ, সাদা চিনি এবং এক কাপ পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-২
20240420_201959.jpg20240420_202845.jpg
  • তারপর আমি ময়দা গুলো দিয়ে একটি বড় রুটি বানালাম এবং একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-৩
20240420_203623.jpg20240420_203659.jpg
  • এরপর ময়দার সেই ছোট ছোট টুকরা গুলোকে ফুটন্ত সয়াবিন তেলের ভেতর চুবিয়ে ভাজতে লাগলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-৪
20240420_204000.jpg20240420_203716.jpg
  • এরপর রুটির টুকরাগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটের ভিতর নামিয়ে রাখলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধাপ-৫
20240420_215039.jpg20240420_215445.jpg
  • এরপর একটি কড়াইয়ের ভেতর পানি এবং গুড়ের তৈরি লাল চিনি দিয়ে দিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ
20240420_215659.jpg20240420_215725.jpg

20240420_220017.jpg

  • সবশেষে চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর রুটির টুকরো ভাজাগুলো কড়াইয়ের ভেতর দিয়ে নাড়তে লাগলাম যাতে চিনিগুলো ভালোভাবে লেগে যায়।ব্যাস, এবার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল সুস্বাদু, মুছমুসে আঙ্গুলি খুরমা।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

রেসিপি পরিবেশন

Photoroom-20240423_230657~2.png

Photoroom-20240423_224328~2.png

  • অবশেষে সম্পূর্ণ রেসিপি তৈরি করতে পেরে আমার এখন অনেক ভালো লাগছে। সত্যি আংগুলি খুরমা গুলো অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে। আজকে আমার হাতে তৈরি সুস্বাদু এবং মুচমুচে আঙ্গুলি খুরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণসুস্বাদু আঙ্গুলি খুরমা রেসিপি।
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ওয়াও আপনার রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এসেছে। মুচমুচে আঙুলে খুরমা তৈরির প্রতিটি ধাপ আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি আপনার রেসিপিটি দেখে শিখে নিয়েছি।আশা করি এই রেসিপিটি পুনরায় আমি তৈরি করতে পারব প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে তৈরি করে দেখেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই গ্রাম বাংলাতে আঙ্গুলি খুরমা ভীষণ জনপ্রিয়। গ্রামীণ মেলাতে খুরমা খাবারটি ভীষণ চোখে পড়ে। আপনার তৈরি আঙ্গুলি খুরমা রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে।অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এই খুরমার রেসিপি কিন্তু আমার কাছে বেশ মজা লাগে কিছুটা মুচমুচে আর মিষ্টি হওয়ায় খেতে আরো বেশি মজা লাগে। যাই হোক এই মজাদার রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন। লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মুচমুচে আংগুলি খুরমা রেসিপি খুবই ইউনিক ছিলো ভাই। এমন রেসিপি আমার জানা মতে কেউ শেয়ার করেনি। ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। এধরনের খাবার গুলো ছোট বেলায় অনেক খেয়েছিলাম খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি পরিবেশন দেখে তো খেতে ইচ্ছে করছে ভাই।

 2 years ago 

আসলে রেসিপিটা সেই হয়েছে কিন্তু। খুবই ভালো লেগেছে দারুন একটি সুস্বাদু মজাদার রেসিপি। এই জাতীয় রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে। নিজেতো তৈরি করতে জানিনা মাঝে মধ্যে বাজার থেকে কিনে আনি। অনেক সুন্দর হয়েছে ভাই বেশ ধারণা পেয়ে গেলাম আপনার এই রেসিপি দেখে।

 2 years ago 

খুরমা ভীষণ সুস্বাদু একটি খাবার।আমার খুব ভালো লাগে গরম গরম খুরমা খেতে।আজ আপনি চমৎকার সুস্বাদু করে আংঙ্গুলি খুরমা বানিয়েছেন। ভীষণ লোভনীয় হয়েছে আপনার খুরমা রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার ভাবে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

মুচমুচে আংগুলি খুরমা রেসিপি একদম ইউনিক এবং মজাদার হয়েছে। দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার অনেক ভালো লেগেছে। এই রেসিপির পরিবেশন দেখেই খুব সহজে রেসিপি তৈরি করা শিখে নিলাম। আসলে এভাবে স্বাস্থ্যকর ভাবে রেসিপি বাসায় তৈরি করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে।

 2 years ago 

আংগুলি খুরমা রেসিপি দেখতে পেয়ে যেন খেতে ইচ্ছে করছে। আসলে এই রেসিপির পরিবেশনটা আমার খুবই ভালো লেগেছে। আর এরকমভাবে বাসায় স্বাস্থ্যকর ভাবে খুরমার রেসিপি তৈরি করার ধাপগুলো দেখতে পেয়ে শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করব। আপনার রেসিপি পরিবেশনটা কিন্তু দারুণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63389.80
ETH 1663.76
USDT 1.00
SBD 0.42