ফলের রাজা "আম"
জগৎ জুড়ে অসংখ্য ফল রয়েছে। অসংখ্য সুস্বাদ ফলের মধ্যে একটি ফল আছে যা রাজকীয় মর্যাদা লাভ করেছে এবং এই ফলকে "ফলের রাজা" হিসেবে অভিহিত করা হয়। সুস্বাদু এই ফলের নাম হল "আম"। আমকে ফলের রাজা হিসেবে অভিহিত করার অনেকগুলো কারণ রয়েছে। আমের অতুলনীয় স্বাদ, প্রাচুর্যতা, পুষ্টিমান, বৈচিত্রতা, সাংস্কৃতিক তাৎপর্য ইত্যাদি কারণে আমকে ফলের রাজা হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় আম উৎপাদিত হয়। আর রাজশাহী বিভাগের অন্তর্গত চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত। বাংলাদেশের উত্তরাঞ্চলে আমের ফলন ভালো হয়। আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যেখানে আমের হাট বসে। আম উৎপাদন করে অনেকে আর্থিকভাবে লাভবান হন। জাতীয় পর্যায়ে আমের অনেক গুরুত্ব রয়েছে। আম গাছের প্রাচুর্যতার কারণে আমকে বাংলাদেশের জাতীয় বৃক্ষের মর্যাদা দেয়া হয়।
অনেক সময় আম নিয়ে মেলা আয়োজন করা হয় এবং বিভিন্ন জায়গায় আমের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। রাজা-মহারাজা, কিংবা সম্রাট, এমনকি কবি-সাহিত্যিকরাও আমের ভক্ত ছিলেন। কিছু কিছু দেশে আম ঐতিহ্যের প্রতীক। আর এসব কারণে আমকে ফলের রাজা বলা হয়। এ বছর আমাদের দেশে আমের ফলন ভালো ছিল এবং অন্যান্য বছরের তুলনায় এ বছর আমের দাম কম ছিল।
আম শুধু ফল হিসেবেই খাওয়া হয়, তা কিন্তু নয়। আমের আচার, আমের তরকারি কিংবা আমের আরো অনেক রেসিপি আছে যা আমাদের খাবারে স্বাদ এবং বৈচিত্র্যতা নিয়ে আসে। আমের অনেকগুলো জাত রয়েছে। এর মধ্যে হাড়িভাঙা, ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, আম্রপালি ইত্যাদি জাতের আম আমাদের দেশে বিখ্যাত।
আমারও প্রিয় ফল আম। আমাদের বাগানে বেশ কয়েকটি আমের গাছ আছে। এবার প্রায় প্রতিটি গাছেই আম ধরেছিল। আম যেমন আমাদের দেশে ফলের রাজা, আবার জাতি বা অঞ্চলভেদে এটি ভিন্ন। আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী আম গাছ আছে যা প্রায় ২০০ বছরের পুরানো এবং প্রায় ২ বিঘা জমির উপর অবস্থিত। বেশ কিছু দেশে আমকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়, আবার কিছু দেশে অন্যান্য ফলগুলোর প্রাচুর্যতা এবং পছন্দের ভিত্তিতে সেই ফলগুলোকে বিশষভাবে মর্যাদা দেওয়া হয়।
ফলের রাজা আম নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আম আমার অনেক পছন্দের একটি ফল।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।ধন্যবাদ।
ধন্যবাদ ভাই
ঠাকুরগাঁওয়ে অবস্থিত ২০০ বছর পুরনো সেই আম গাছটি আমি দেখতে গিয়েছিলাম। সেই গাছের আম চড়া দরে বিক্রি করা হয়। আমি আমের সিজনে যাই নি গাছটি দেখতে কেননা এ সময়ে সম্পূর্ণ গাছটি জাল দিয়ে মুড়িয়ে রাখা হয়। আম নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
Tweet
https://twitter.com/sohan74077/status/1675577271464390656
আম যেমন সুস্বাদু তেমনি পুষ্টি গুনে ভরা এই ফল। আম কে তাই ফলার রাজা বলা হয়ে থাকে। বিশ্ব ব্যাপি আমের চাহিদা রয়েছে অনেক বেশি। আম অনেক প্রকার থাকলেও হাড়িভাঙ্গা আমের স্বাদ সবথেকে বেশি মজার ভাই। ঐতিহ্যবাহী আম গাছটি কি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত?
হা গাছটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। ধন্যবাদ
আম আমার প্রিয় একটি খাবার। ফলের রাজা আম বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলে সবথেকে বেশি পাওয়া যায়।তবে এবার একটু আম খাওয়া কম হয়ে গেছে আমার। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ রাহুল ভাই
ঠিক বলেছেন ভাই ফলের রাজা হলো আম।আম পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া মুশকিল। তাছাড়া আমে প্রচুর ভিটামিন রয়েছে।অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ফলের রাজা আম নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। রসালো সুস্বাদু এই আম সকলেরই পছন্দ। সবচেয়ে ভালো লাগে আমাকে হাড়িভাঙ্গা এবং গোপাল ভোগ। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমার জন্য যে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমকে ফলের রাজা বলা হয়। আম খেতে ভিষন ভাল লাগে। আম খায় না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আমে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে যা শরীরের জন্য ভাল।
ধন্যবাদ ভাই
জি ভাই ঠিক বলেছেন। আম হলো ফলের রাজা। প্রায় বাংলাদেশের প্রতিটি বাড়িতে আম এর গাছ রয়েছে। তবে রংপুরের হাঁড়িভাঙ্গা আম আমার খুব পছন্দের। সুন্দর লিখছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হাড়িভাঙা আম খেতে আমারও ভাল লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য