স্পোর্টস রিভিউ :- ভারত বনাম শ্রীলংকার মধ্যকার শেষ ওডিআই ম্যাচ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
খেলার রিভিউ।
তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচের শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ে নেবেন শুরুটা তারা দারুন করেছিল প্রথমের দিকে তাদের খেলা দেখে মনে হয়েছিল এটা কি শ্রীলংকা? সত্যি তারা এত সুন্দর সুন্দর শর্ট খেলেছিল বিশেষ করে মোঃ সিরাজের বলগুলো দেখার মত শর্ট করে ফেলেছিল তারা। শেষ পর্যন্ত তাদের পার্টনারশিপ ভাঙতে দলের সংগ্রহ হয়েছিল ৮৯ রান। তবে শ্রীলংকার প্রথমের দিকে অনেকগুলো ম্যাচ ভালো খেলে কিন্তু শেষের দিকে তারা খেলা ধরে রাখতে পারে না দেখা যাক আজকে তারা শেষ পর্যন্ত কি করে।
প্রথম পার্টনারশিপে তারা দারুন খেলেছিল ভেবেছিলাম হয়তো আর দ্বিতীয় পার্টনারশিপে কয়েক উইকেট পড়তে পারে কিন্তু শ্রীলংকা তার পুরোটাই ব্যতিক্রম করেছে। দ্বিতীয় পার্টনারশিপও তারা রান করেছেন যথেষ্ট। ফান্ডান্ডো চারটা রান কম করে সে আউট হয়ে যায়। শেষ চারটা রানের জন্য তা সেঞ্চুরি হয় না এই আক্ষেপটা তার অবশ্যই পোড়াবে। তবে আজকের ম্যাচে ভারতের বোলিংরা বেশ অগোছালো। এই পর্যন্ত তাদের বোলিংয়ে তেমন কোন ধার দেখতে পায়নি। তবে আশা করছি শেষ পর্যন্ত তারা ভালোভাবেই ফিরতে পারবে।
আমি প্রথমেই বলেছিলাম শ্রীলঙ্কা প্রথম দিকে ভালো খেললেও শেষের দিকে তারা কোনভাবেই ভালো কিছু করতে পারে না। এখানেও তার প্রমাণ মিল আছে মাত্র ৭০ রানের বেশি কিছু করতে গিয়ে তারা চারটা উইকেট হারায়। তবে বলতেই হয় বেশ কিছু ম্যাচে পরাগ খুব ভালো বোলিং করছে। আজকেও তিনি অসাধারণ বোলিং করেছেন তার বোলিংয়ের তোপে শ্রীলংকার পরপর কয়েকটা উইকেট পড়ে যায়। আর তাতেই তাদের বেশি রানের আকাঙ্ক্ষাটাও কমে যায় অর্থাৎ তাদের টার্গেট টাউন বেশ কমে যাবে।
তারা প্রথমের দিকে যেটা শুরু করেছিল তাতে মনে হয়েছিল রান ৩০০ পার হয়ে যাবে অথচ শেষ পর্যন্ত ভারতের আগুনঝরা বোলিংয়ে মাত্র 2৪৭ রান করতে সক্ষম হয়। একমাত্র মোহাম্মদ সিরাজ ব্যাতিত সবাই অনেক সুন্দর বোলিং করে। আর এই বোলিং এর জন্যই তারা তাদের বেশ বড় রানে টার্গেট নিতে পারেনি অর্থাৎ পনেরা মধ্যে তাদেরকে আটকে রেখেছে।
যারা খেলা দেখেন তারা হয়তো বা সবাই জানেন রোহিত শর্মা বরাবরই শ্রীলঙ্কার সাথে খুবই দারুণ পারফরম্যান্স করেন। রোহিত অসাধারণ ব্যাটিংয়ে আমি মুগ্ধ হয়েছি । পুরোপুরি টি-টোয়েন্টি মেজাজে তিনি খেলে যাচ্ছিলেন। কিন্তু বিপরীত ব্যাটিং গিল আজকেও চেয়ে বেশ ভালো কিছু করতে পারে নাই অল্প রানের মধ্যেই তার হারাতে হয় ভারতে। তারপরও এ অল্প রাগ কখনোই ভারতকে আটকে রাখতে পারবে না । অবশ্যই তারা এই ম্যাচ জয়লাভ করবেই ।
দ্বিতীয় ম্যাচের মতো আজকেও বিরাট কোহলি ভালো খেলতে পারিনি। এমনকি রিশাব পান্ত এরাও বেশ ভালো কিছু করতে পারেনি যার জন্য দলীয় ৭১ রানে ভারতের চারটি উইকেট হারাতে হয়। আর সব থেকে বড় কথা হলো শ্রীলঙ্কায় স্পেনে ভালো অ্যাটাকিং করছে। স্পিন বল খেলতে বেশ ভালই নাজেহাল অবস্থায় পড়েছে ইন্ডিয়ান ব্যাটিংয়েরা।
খেলার একটা সময় মনে হয়েছিল যে তারা আসা যাওয়া করছে। ভারত এমন আসা-যাওয়া করবে এমন ম্যাচে এটা কল্পনাও করা যায় না। কারণ তারা সব সময় অনেক ভালো খেলে আর তাদের খেলাগুলো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্য ক্রমে একজন ব্যাটিং ভালোভাবে দাঁড়াতে পারল না। খুব বড় রোনে টার্গেট ছিল তা নয় কিন্তু তারা স্পেনের মুখে দাঁড়াতে পারল না। দেড়শ রানের কোঠায় না পৌঁছাতেই নয় গেট হারিয়ে ফেলে তারা। তখনো রাম দরকার প্রায় ১১১ রান অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ম্যাচটা তারা হেরে গেল অর্থাৎ তারা সিরিজটাই হেরে যাওয়ার কাছাকাছি।
শেষ পর্যন্ত ১১০ রানে পরাজিত হয় ভারত। শ্রীলংকার তিন ম্যাচের সিরিজের দুইটি ম্যাচ জিতে নেয়। শেষে দুইটা ম্যাচ জেতার কারণে তারা সিরিজ জয় লাভ করেন। যদিও প্রথম ম্যাচটি ড্র হয় নাটকীয়ভাবে। আর আমার মনে হয় বহুদিন পরে শ্রীলঙ্কা ভারতের কাছ থেকে কোন সিরিজ জয় করল। তবে এটা সত্যিই শ্রীলঙ্কা প্রশংসনীয় তারা বেশ সুন্দর বোলিং করেছেন ব্যাটিংয়ের ব্যর্থতা দেখালেও বোলিংয়ে তারা দারুণ করেছে। আর তাদের এই ভালো খেলার শেষ পর্যন্ত তারা সিরিজ জয়লাভ করেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | স্পোর্টস |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| স্ক্রিনশট সোর্স | sony LIV |
| লোকেশন | মেহেরপুর |
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভারত বনাম শ্রীলংকা আর এই সিরিজের প্রথম ম্যাচ দুটি দেখেছিলাম তবে শেষের ম্যাচটি দেখার সুযোগ হয়নি ভাই। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম ভারত বেশ বড় ব্যবধানে হেরেছে এবং ভারতের ব্যাটিং ব্যর্থতার কারণে। যাইহোক শ্রীলংকার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবে। অসংখ্য ধন্যবাদ ভাই খেলার রিভিউ আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য।
ভারতের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি শ্রীলংকার বোলিংদের বাহবা দেয়ার দরকার তারা যথেষ্ট ভালো বল করেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
প্রথমের দিকে শ্রীলঙ্কার বেশ দারুন ভাবে ম্যাচ শুরু করেছিলো। তারা যেভাবে খেলছিলো তাতে এর থেকে আরও বেশি রান হওয়ার কথা। কিন্তু খেলার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারার কারনে রান করতে পারেনি। তবে ভারতের খেলা দেখে আমি হতাশ তাদের থেকে এমনটা আশা করি নাই। তবে ওয়াল্লালাগে ভারতে বিপক্ষে বেশ দারুন বল করে। তার কারনে আজ শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে বড় জয় লাভ করেছে। ধন্যবাদ অনেক সুন্দর একটি ম্যাচের রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শ্রীলংকা যেভাবে ম্যাচ শুরু করেছিল ঠিক সেভাবে ভারত শুরু করেছিল। বলা যায় তার থেকে বেশি বিধ্বংসী। কিন্তু বুঝতে পারলাম না এভাবে তারা আউট হয়ে গেল।
আমিও বুঝতে পারিনি।