লীগের প্রথম ক্রিকেট ম্যাচ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান লীগে আমাদের খেলা প্রথম ম্যাচের কিছু মুহুর্ত

গত পর্বেই বলেছি যে আমাদের খেলা শুরু হবার কথা ছিল ১০.৩০ এ।কিন্তু প্রধান অতিথির বিলম্বের জন্য সেই খেলা শুরু হয় ১২.৩০ এ। যাই হোক প্রথমেই টস করা হলো।এবং দুর্ভাগ্যবসত আমরা টসে হেরে যাই। আমাদের প্ল্যান ছিল টসে জিতলে প্রথমে ব্যাটিং নেওয়া।কারন প্রচন্ড গরমে পিচ ব্যাটিং পিচে পরিণত হয়েছে।তাই রান ভাল আসবে। আর বেশি রানের টার্গেট দিলে বিপক্ষ দল চাপে পড়বে। আর তাছাড়া এই কড়া রোদের মাঝে ফিল্ডিং করলে পরে ক্লান্ত হয়ে ভাল ব্যটিং করা যাবে না।

আমাদের বিপক্ষদল ২০২৩ ব্যাচ। এরা নিয়মিত খেলোয়াড়। আর আমরা অনেকদিন খেলার বাইরে। সবার ফিটনেস এর অবস্থাও খারাপ। তাই আমরা একটু চিন্তায় ছিলাম। তবে প্রথমেই ২০২৩ এর ব্যাচ ভুল করে বসে। তারা টসে জিতে ফিল্ডিং নেয়। ঠিক আমরা যেমন চাচ্ছিলাম।আমাদের গেম প্ল্যান আগে থেকেই ঠিক করা ছিল।সেই অনুযায়ী প্রথমে জুয়েল আর আলামিন যায় ওপেনিং এ।

প্রথম ওভারে ১২রান আসে।তবে আমাদের মূল্যবান একটি উইকেট চলে যায়। এরপর নিয়মিত রান আসলেও উইকেট যেতে থাকে ঘন ঘন। একসময় তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে ফাইটিং স্কোর হবে কিনা। তবে শেষ দুই ওভারে আমাদের ক্যাপ্টেন নাজমুল এর ব্যাটিং তান্ডবে রান দশ ওভারে ১৪২ এ গিয়ে দাঁড়ায়। এই মাঠে এই স্কোর চেজ করা কঠিন নয়। এবার দায়িত্ব নিতে হবে আমাদের বোলার দের।

প্রথম ওভার ছিল নাফিজের।আর প্রথম ওভারেই আমরা ব্রেকথ্রু পেয়ে যাই। এতে সুবিধা হয় দুটো, ওদের বেস্ট ব্যাটসম্যান আউট হয়,আর নতুন ব্যাটসম্যান সেট হতে কিছু বল ডট দিয়ে ফেলে ফলে রানরেট বেড়ে গিয়ে চাপে পড়ে যায়। এরপর ওদের একটা ব্যাটসম্যান বেশ কয়েকটা বাউন্ডারি মারে,তবে ওরা আমাদের থেকেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।ফলে সেই ব্যাটসম্যান একা খুব বেশিদুর এগোতে পারে নি। ফলে আমাদের প্ল্যান অনুযায়ী সব হতে থাকে আর ওরা আস্তে আস্তে ওরা পরাজয়ের দিকে এগিয়ে যায়। এবং শেষ পর্যন্ত ৬০রানে ওরা অল আউট হয়ে যায়।আর আমরা ৮২রানের বিশাল জয় পেয়ে যাই। ম্যান অফ দ্যা ম্যাচ হয় আমাদের ব্যাচের আকাশ।

আজকের ম্যাচ সামারি এপর্যন্তই। আমাদের কালকেও ম্যাচ আছে। দোয়া করবেন কালকেও যেন বিজয়ী হতে পারি। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

ভাইরে ভাই আমি তো খুজছিলাম জনে জনে আমাদের ব্লগারটা এখানে আছে কিনা। তবে ফটোটা জুম করে দেখতে দেখতে পেয়ে গেলাম বাম পাশের নিচে বসা সেই পরিচিত মুখ। ভালো লাগে যখন আমাদের সদস্যরা কোন কিছু করে সেটা দেখতে বা জানতে। একটা কথা ঠিক বলেছেন প্রথমে যারা ফিল্ডিং করে তারা কিন্তু পরবর্তীতে ভালো ব্যাটিং করতে পারে না, একটাই কারণ প্রচন্ড রোদে হাঁপিয়ে থাকে।

 2 years ago 

হাহাহা।বেশি রোদের কারনে ভালভাবে ছবি ওঠে নি ভাইয়া,তারপরেও যে এভাবে খুজে দেখেছেন সেজন্য কৃতজ্ঞ বোধ করছি। ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খেলায় প্রধান অতিথি দেরি করে আসা যেন অবধারিত হা হা। সব জায়গাই দেরি করে আসে এরা। এলাকার ক্রিকেটে একটা নিয়ম অবশ‍্য এইটা টসে জিতলেই ব‍্যাটিং। কিন্তু আপনাদের জুনিয়র রা সেটা ফ্লো করেনি। যাইহোক তার ফল তারা ম‍্যাচ হেরে পেয়েছে। আপনাদের স্কোর টা মোটামুটি থাকলেও বোলারদের নৈপুণ্যে দারুণ একটা জয় পেয়েছেন। অভিনন্দন।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। ব্যক্তিগতভাবে আমিও ক্রিকেট খেলা খুব বেশি পছন্দ করি। আর আপনাকে অভিনন্দন জানাই জয় লাভ করার জন্য। এমন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে মন থেকে কোন কিছু চাইলে সৃষ্টিকর্তা সেখানে সহযোগিতা করেন। আপনারা মন থেকে যেটা পরিকল্পনা করেছিলেন তাই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ শেষ অবধি জিততে পেরেছেন এটাই বড় বিষয়। চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38