শেষ ম্যাচে দূর্দান্ত জয় বাংলার

in আমার বাংলা ব্লগ3 years ago

24-12-2023

১০ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শুভ সকাল সবাইকে 🌼। আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে সকাল সকাল ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। বহিরে দেখলাম অনেক কুয়াশা জমে আছে চারপাশে! ঘন কুয়াশার কারণে দূরের কিছুও দেখা যাচ্ছে না। তো যায়হোক শীতের সময়টা আসলে উপভোগের সময় বলতেই হয়। প্রকৃতির পরিবর্তনের সাথে আমাদের জীবনযাত্রাও পরিবর্তন হয়। যাক, আমরা খেলাপ্রেমী মানুষ আছি তারা নিশ্চয় খেলার খবর রাখি! এই সময়টা আসলে খেলাধুলার উপযুক্ত সময়। বৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না তেমন। আন্তর্জাতিক খেলাগুলোর ব্যস্ত সময় বলতে গেলে শীতকালই হয়ে থাকে। তো গতকাল বাংলাদেশ বনার নিউজিল্যান্ড এর মধ্যকার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতেই হেরেছে বাংলাদেশ! আর একটি ম্যাচ বাকি ছিল সেটি হারলে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হবে বাংলার! খেলাটা বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল!

Screenshot_2023-12-23-12-05-21-51.jpg

Screenshot_2023-12-23-12-07-39-41.jpg

screenshot from Fox Sports HD

শুরুতেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ! আগের ম্যাচে আগে ব্যাটিং করে ভালো একটা রানের টার্গেট দিয়েও হেরেছিল বাংলাদেশ। গতকাল পিচ দেখে মনে হয়েছিল বোলিং এর জন্য পারফেক্ট।বিশেষ করে পেসারদের জন্য! শুরু থেকেই শরীফুল ইসলামের ইনসুইং ডেলিভারিতে বুঝে উঠতেও কষ্ট হচ্ছিল নিউজিল্যান্ড ব্যাটারদের। তার পাশাপাশি তানজিম সাকিবও ইনসুইন ডেলিভারিতে বল করতে থাকে। ইনিংসের প্রথম ব্রেকথ্রো এনে দেয় তানজিম সাকিব। রবীন্দ্রাকে আউট করে শুরুটা ভালো করে বাংলাদেশ! তারপরে শরীফুল আর সাকিব একের পর এক দারুণ বোলিং করতে থাকে। নিউজিল্যান্ড ব্যাটারদের বাউন্ডারি হাকাতেও প্রবলেম হচ্ছিল। রবীন্দ্রা আউট হয়ে যাবার পর মাঠে নামে নিকলস। আগের ম্যাচেও ভালো একটা ইনিংস খেলেছিল। কিন্তু গতকাল নিজেকে মেলে ধরার আগেই সাকিবের বলে আউট হয়ে সাজঘরে ফেরে। নিউজিল্যান্ড প্লেয়ারদের মূল ভরসা তখন ইয়াং ও লাথাম! দুজনেই দারুণ ছন্দে রয়েছে। টম লাথামের ইনিংসও বড় করতে পারেনি। শরীফুল ইসলামের ইনসুইন ডেলিভারিতে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরতে হয় লাথামের!

Screenshot_2023-12-23-12-11-06-55.jpg

Screenshot_2023-12-23-12-13-36-11.jpg

screenshot from Fox Sports HD

তারপরে অনেকটাই চাপে পরে যায় নিউজিল্যান্ড! মাঠে নামে মার্ক চ্যাপম্যান! কিন্তু তার সাথে পার্টনারশিপ গড়ার আগেই ইয়াং আউট হয়ে সাজঘরে ফেরে। দারুণ একটা সূচনা এনে দেয় শরীফুল ইয়াংকে আউট করে! মূলত ফর্মে থাকা সব প্লেয়ারই তখন সাজঘরে চলে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ১৫০ এ যেতে পারে। কিন্তু চাপম্যানও ব্যার্থ হয়! তারপর নিউজিল্যান্ড এর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি। মজার ব্যাপার হলো সৈম্য সরকার তিনটি উইকেট তুলে নেয়। এটা বাংলাদেশ টিমের জন্য প্লাস পয়েন্ট ছিল। গতকাল বাংলাদেশ টিম ভালো ফিল্ডিংও করেছিল। বেশ কিছু রান সেইভ করেছে। তো নিউজিল্যান্ড এর ইনিংস থামে মাত্র ৯৮ রানে। বলতে গেলে একটা লো স্কোরিং ম্যাচ হয়ে গিয়েছিল! নিউজিল্যান্ড এর ব্যাটারদের এভাবে ধরাশয়ী অবস্থা করবে কে জানতো! এ খেলা যে বাংলাদেশ জিতবে সেটা বুঝায় যাচ্ছিল। ব্যটিং এ নামে সৌম্য ও বিজয়! সৌম্য প্রথমেই দেখেশুনে খেলতে থাকলেও এনমুল হক বিজয় একের পর এক বাউন্ডারি মেরে খেলতে থাকে। খেলার স্টার্টিংটা দারুনভাবে করে দুজন।

Screenshot_2023-12-23-12-15-20-41.jpg

screenshot from Fox Sports HD

কিন্তু মাঝে সৌম্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। তারপর মাঠে নামে ক্যাপ্টেন শান্ত! শান্ত নেমেও একের পর একে বাউন্ডারি মেরে খেলতে থাকে। এনামুলকে সাথে নিয়ে শান্ত ভালোই ব্যাটিং করতে থাকে। কিন্তু বিজয়ের ইনিংস থামে ৩৭ রান করার মাধ্যমে। তবে জয়ের খুব নিকট চলে যায় তখন বাংলাদেশ। এদিকে শান্ত নিজের ব্যাক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেয়। বাংলাদেশ ৯ উইকেটে জয়লাভ করে। সিরিজে ২-১ জিতে হোয়াইটওয়াশ থেকে বাচেঁ বাংলাদেশ! তবে সাকিব তামিম ছাড়াও যে বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারে গতকালকের ম্যচ তাই বলে। আশা করছি বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত থাকবে। খেলায় প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয় তানজিম হাসান সাকিব।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 
 3 years ago 

বাংলা জয় দেখে খুব ভালো লাগলো তবে সত্যি বলতে খেলা তেমন একটা দেখা হয় না। মাঝে মাঝে স্পোর্টস পোস্টগুলো পড়লে কিছুটা ধারণা পাওয়া যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

জি ভাইয়া বুঝতে পেরেছি। তাই তো আপনাদের শেয়ার করি যেন আপনারাও উপভোগ করতে পারেন

 3 years ago 

সত্যি ভাই বাংলাদেশের এই ম্যাচের পারফরম্যান্স দেখে আমি অনেক বিস্মিত হয়েছি। আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পরে বাংলাদেশে একটা ভালো খেলা করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে কোন পাত্তাই দেয়নি বাংলাদেশ। আপনি খুব চমৎকার করে এই খেলার রিভিউ করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যা ভাই, ঠিক বলেছেন প্রথম থেকে শেষ অবধি বাংলাদেশ অনেক ভালো খেলেছে 🌼

 3 years ago 

পুরো সিরিজটাই ইয়াং ভালো খেলেছে। তবে কালকে আমরা ভিন্ন বাংলাদেশ দেখেছি। সকালে যখন স্কোর দেখলাম তখন তো আমি অবাক হয়ে গেলাম যাই হোক জয় পেয়ে সত্যি অনেক ভালো লেগেছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইয়াংকে আর্লি আউট করতে পেরেই খেলাটাকে থামাতে পেরেছে, নয়তো আরও বড় স্কোর হতে পারতো। তবে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয় 🌼

 3 years ago 

সত্যি সেদিন খুবই অবাক হলাম সকালের স্কোর দেখে বাংলাদেশের ৯ উইকেটে জয়। এটা অসাধারণ অনুভূতি ছিল এবং এটা ছিল তাদের মাটিতে প্রথম জয়।সব মিলিয়ে দারুন ছিল ম্যাচটা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই খেলাটা উপভোগ করেছিলাম 🌼

 3 years ago 

এভাবেই সোনার ছেলেরা দেশের মুখ উজ্জ্বল করবে। দুর্দান্ত একটি খেলা দেখিয়েছেন টাইগাররা। আর তাদের খেলা দেখে আজ সারা দেশ আনন্দ উল্লাসে মাতোয়ারা।

 3 years ago 

হুমম ভাই, বাংলাদেশ কিন্তু ভালো খেলেছে 🌼

 3 years ago 

শেষমেষ তা দেখে সত্যিই অবাক হয়েছি ।এবং বাংলার বাঘেদের আসল থাবাটা কেমন সেটা বুঝতে পেরেছে হয়তো হাড়ে হাড়ে নিউজিল্যান্ড।
অনেক ভালো খেলেছে ভবিষ্যতে যেন এমন ভালো ভালো খেলা আমাদের উপহার দেয় সেই প্রত্যাশা করি।

 3 years ago 

হুম ভাই আমিও চাই জয়ের ধারাটা অব্যাহত থাকুক! 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39