গান কভার || তোমার আমার ভাগ্য লেখা, চোখের জলে মুছে গেল

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম



বিনোদন পর্বে স্বাগতম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো রয়েছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম বিরহের অ্যালবাম থেকে সুন্দর একটি গান নিয়ে। আশা করি আমার কন্ঠে গানটি শুনতে বেশি ভালো লাগবে।

Picsart_24-03-18_11-15-17-922.jpg

Editing the picture with picsart

গানের লিরিক্স

প্রথম লাইন:
তোমার আমার ভাগ্য লেখা, চোখের জলে মুছে গেল

প্রধান শিল্পীঃ এন্ড্রু কিশোর

কন্ঠ:
নাজিদুল ইসলাম (সুমন)

গান

তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল
তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল
দুটি জীবন কেঁদে কেঁদে
ব্যাথার নদী হলো

ও ও তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল
তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল

কিছু ভুল ছিল আমারও
কিছু ভুল ছিল তোমারও

পিছু আর ফিরে দেখিনি
পিছু আর কেউ ডাকেনি

দুটি হৃদয়,অভিমানে
মিছেই ঝরে গেল

ও ও তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল

তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল

তুমি আজ যেন তুমি নেই
আমি আজ যেন আমি নেই

কিছু প্রেম এমনই হয়
মেনে নেই শুধু পরাজয়

দুটি প্রাণের ভালোবাসা
মরুতে মিশে গেল

ও ও তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল
তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল
দুটি জীবন কেঁদে কেঁদে
ব্যাথার নদী হলো

ও ও তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল
তোমার আমার ভাগ্য লেখা
চোখের জলে মুছে গেল

গানের লিঙ্কঃ সোর্স



পূর্ব দিনগুলোর মত আজকে আবারো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গান কভার নিয়ে। হঠাৎ মনে আসলো এন্ড্র কিশোরের গান আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠেনা। তাই এন্ড্রু কিশোরের যদি একটি জনপ্রিয় গান অ্যালবাম থেকে নিয়ে কন্ঠ দেয় তাহলে বেশ ভালো লাগবে। যেমন অনুভূতি ঠিক তেমনি কাজ করে বসলাম সকাল সকাল। রাতে বেশ অনেকগুলো গান কভার করেছিলাম কিন্তু সকালে মন চেঞ্জ হয়ে এই গানটা কভার করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি দীর্ঘদিন এই গানটা শুনে আসছি,মন ভালো থাকলেও মন খারাপ থাকলেও। কারণ এই জাতীয় অ্যালবামের গানগুলো আমার এতটাই প্রিয় আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে গান কভার করতে গিয়ে আমি একটা বিষয়ে লক্ষ্য করেছি এন্ড্রু কিশোরের গানগুলো যেমন সুরের ঠিক তেমনি ঘোরানো পেচানো একটি টান থাকে, এগুলো ম্যানেজ করা বেশ কঠিন। তারপরেও আমার নরমাল কন্ঠে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম কয়েকবার গানটা শুনে আয়ত্ত করে নিয়ে। মাঝে মাঝে টান দিতে গিয়ে কন্ঠটা বেসুরা হয়ে গেছে, আশা করি কিছু মনে করবেন না। তবে ভালো লাগলে এই অ্যালবামের গানগুলো আপনারা শুনবেন দেখবেন অনেক ভালো লাগবে। কারণ এন্ডু কিশোর বাংলাদেশ নয় বলতে গেলে ভারত মহাদেশের একজন বিখ্যাত শিল্পী। আমরা ছোট থেকেই বুদ্ধি জ্ঞান হয়ে তার গান ভেতরে শুনে আসছি আজ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে শুনতে পায় সব সময়। তাই জনপ্রিয় এই শিল্পীর গান কভার করতে পেরে বেশ ভালো লাগছে। আর আপনারা আমার কন্ঠে কেমন গান শুনতে চান, কোন কোন শিল্পীর গান শুনতে চান,অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রিয় গান কভার করার।


পোস্টের বিবরণ
গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appsInShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

দারুন একটি গান কভার করেছেন মামা। গানটি আপনার কন্ঠ শুনতে তো বেশ ভালোই লাগছে। এন্ডু কিশোর এর গাওয়া প্রতিটি গান আমার খুবই ভালো লাগে। তোমার আমার ভাগ্যে লেখা এই গানটার আগে আমি শুনেছি। সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কন্ঠে গানটা শুনে ভালো লেগেছে তাই ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া গানটি শুনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতে। আরো অনেক সুন্দর সুন্দর গান আপনার থেকে শুনতে পাব আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এন্ড্রু কিশোরের গান ,তোমার আমার ভাগ্য লেখা, চোখের জলে মুছে গেল। এটি আসলে একটি শিক্ষনীয় অ্যালবাম। যেটি আপনি আমাদের মাঝে কভার করে শেয়ার করেছেন। আপনার কন্ঠ কিন্তু ভাইয়া অসাধারণ। আপনি বরাবরই বিভিন্ন গান কভার করে থাকেন যেগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। পরবর্তী গান কভারের অপেক্ষায় থাকলাম আপনার। আমার প্রিয় গান, মনটা যদি খোলা যেত সিন্দুকেরই মতন, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। এই গানটি আশা করি ভাইয়া আপনি পরবর্তীতে কভার করে শোনাবেন আমাদের। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া। আবারো বলছি আপনার কন্ঠ অসাধারণ।

 2 years ago 

আচ্ছা ভাই আমি চেষ্টা করব।

 2 years ago 

আপনি তো অনেক সুন্দর করে গান কভার করেন। দারুন হয়েছে কিন্তু ভাইয়া। মাঝে মাঝে এমন করে গান কভার করবেন আর আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার কন্ঠের গান শুনলে যে কেউ বেশ মুগ্ধ হয়ে যাবে। ধন্যবাদ এমন সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা চাইলে আরো সুন্দর গান কভার করতে পারব উৎসাহ হবে।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এন্ডু কিশোর এর গাওয়া এই গানটা শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনিও অনেক সুন্দর ভাবে গানটি কভার করেছেন।

 2 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 2 years ago 

সত্যি আপনার কন্ঠে গান গুলো শুনতে খুব ভালো লাগে। অনেক সুন্দর একটি ভালো লাগার গান কভার করলেন আপনি। আমার খুব ভালো লেগেছে আপনার দারুন কন্ঠে গানটি শুনতে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত আপনার গান গুলো শুনতে চাই আমরা।

 2 years ago 

আমার কন্ঠে গান শুনতে পেলে খুশি হয়েছেন যেন ভালো লাগলো আপু

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু সব সময়ই সুন্দর সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেন। আমি এর আগেও আপনার কণ্ঠে গান শুনেছি। আজও সুন্দর একটি গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আমি চেষ্টা করি আপু

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ গানটা তো দারুন। আপনার কন্ঠে গানটি শুনতে অসম্ভব ভালো লাগছে না। আমাদের মাঝে মাঝেমধ্যেই এভাবে গান শেয়ার করবেন বেশ ভালো লাগবে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও জানাই অনেক অনেক শুভকামনা

 2 years ago 

এটা খুব সম্ভবত বাংলাদেশী কোন একটা সিনেমার গান। আপনার গলায় আসলে এর আগেও প্রচুর গান শুনেছি। গানের গলা আপনার অনেক ভালো ভাই। আজকের গানটাও আমার কাছে অনেক ভালো লাগলো। যদিও স্যাড সং আমি খুব বেশি একটা পছন্দ করি না। যাইহোক, খালি গলায় আপনি কিন্তু যথেষ্ট সুন্দর গেয়েছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আশা করি আমার প্রত্যেকটা গান শুনবেন

 2 years ago 

অবশ্যই ভাই, আপনার প্রত্যেকটা গান শোনার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42