গান:অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।

পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230619_215945.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন।"গেয়েছেনঃ কনকচাঁপা ও খালিদ হাসান মিলু।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।

অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন।
গেয়েছেনঃ
কনকচাঁপা ও খালিদ হাসান মিলু।
অ্যালবামঃ
ভালোবাসি তোমাকে
কভারঃ
@nevlu123


গানটি শুনতে এখানে ক্লিক করুন।👇


গানের কথা 👇

অনেক সাধনার পরে আমি
পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে
আমার আপনজন।
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি
ভালোবাসি তোমাকে।
বিধাতা আমাকে তোমার জন্যে
গড়েছে আপন হাতে
জীবনে মরণে , আধারে – আলোতে
থাকবো তোমার সাথে।
বিধাতা আমাকে তোমার জন্যে
গড়েছে আপন হাতে
জীবনে মরণে , আধারে – আলোতে
থাকবো তোমার সাথে।
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি
ভালোবাসি তোমাকে।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না
আমার ভালোবাসা
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না
আমার ভালোবাসা
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা।
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি
ভালোবাসি তোমাকে।
অনেক সাধনার পরে আমি
পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে
আমার আপনজন
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি , ভালোবাসি
ভালোবাসি তোমাকে

♡♡ধন্যবাদ
❤❤❤❤❤❤❤❤

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

কে বলেছে ভাইয়া আপনি গানের লাইন এলোমেলো করেছেন। আমার কাছে তো সব ঠিকঠাক মনে হল। যদিও গান গাইতে পারি না। তবে গান শুনতে অনেক ভালো লাগে। পুরনো দিনের এই গানগুলো সবার কাছে অনেক পছন্দের। আপনার গলায় মিষ্টি গান শুনে অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনি সব সময় দারুন গান করেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল আপু💐💐

 3 years ago 

বাহ দারুন একটি গান কভার করেছেন ভাইয়া। আপনার এই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে এই গান অনেক ভালো লাগে। একটা সময় ছিল যখন খুব বেশি গান শোনা হতো কিন্তু এখন আর আগের মত সেই সময় হয় না। আপনার কন্ঠে এই গান নতুন করে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি গানের কভার আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করেছেন ভাই।ধন্যবাদ আপনাকে আপু।,।

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত মিষ্টি কন্ঠে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন এই গানটি আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে মাঝে মাঝে আমি এই গানটি শুনে থাকি‌। গানটি কথা গুলো বেশ অসাধারণ। আপনি সুন্দর করে আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

সাবলীল একটি মন্তব্য করেছো ধন্যবাদ তেমাকে

 3 years ago 

সুন্দর একটি গান কভার করেছেন আপনি। একটা সময় গানগুলি অনেক জনপ্রিয় ছিল। কন্ঠে গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠ শোনার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করেছেন আপু।ধন্যবাদ আপনাকে।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সাপোর্ট করার জন্য ধন্যবাদ 💐💐

 3 years ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপনি বলতে গেলে আমার কাছে প্রতিটি গান অনেক ভালো লাগে। এই গানটি অনেক সুন্দর একটি গান প্রায় ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করেন। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

খুব চমৎকার ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 3 years ago 

ভাই আপনি দারুন একটি গানের রিভিউ করেছেন। এই গানটি আমার অনেক প্রিয়। এই গানটি প্রথম একটা মেয়ে আমাকে শোনায়। সে মেয়েটার বাসা খুলনা। এই গানটি মাঝেমধ্যে আমিও গিয়ে থাকি। আপনার কন্ঠে গানটি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাবলীল ও খুব চমৎকার একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার অত্যন্ত প্রিয় শিল্পী কনকচাঁপা ও খালিদ হাসান মিলু'র গাওয়া আমার খুবই পছন্দের একটি গান আপনি নিজ কন্ঠে গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গানটা আমি নিয়মিতই আমার মোবাইল ফোনে শুনে থাকি। আজ আপনার কন্ঠে আমার প্রিয় গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করেছেন ভাই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারণ দারুন একটি গান কভার করেছেন। এই গানটি আমার অনেক প্রিয় ছোটকাল থেকে এই গানটি আমি অনেকবার শুনেছি। এবং এই গানটি আমি সম্পূর্ণ মুখস্থ গাইতে পারি। সত্যি বলতে আপনার কন্ঠে গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠের প্রশংসা করতে হয়। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর গান শুনতে পারবো আপনার থেকে। আপনার জন্য শুভকামনা রইল এবং সব সময় ভালো থাকবেন এই কামনা করি।

 3 years ago 

খুব চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60578.05
ETH 1558.21
USDT 1.00
SBD 0.50