গান - ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আমি প্রতি সপ্তাহের মতো গানের ধারাবাহিকতা বজায় রেখে, আমার অনেক পছন্দের একটি গান নিয়ে হাজির হয়েছি। সত্যি কথা বলতে কি, আমার সব ধরনের গানই খুবই ভালো লাগে। তাই সব গানই আমার খুবই পছন্দের এবং ভালো লাগা গান। আর সেই পছন্দ ও ভালো লাগা থেকে আজ এই গানটি গাওয়া।
তবে গানটি যে খুব স্বাচ্ছন্দে গিয়েছি তা কিন্তু নয়। কেননা এই গানটি গাইতে গেলে প্রচুর দমের প্রয়োজন হয়। মাঝে মাঝে গানটি গাইতে ও সুরে টান দিতে আমার বেশ কষ্টই হয়েছিল। কষ্ট হবেই না বা কেন বলুন, আমি তো আর প্রফেশনাল কোন সিঙ্গার নই। তাই কোন রকম ভাবে ঘষে মেজে গানগুলোকে বলতে হয় এই আর কি।
তবে গানটি যে আমি শেষ পর্যন্ত গাইতে পেরেছি এজন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস আমার গাওয়া গানটিও আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার ভালো লাগা গান শুনে নেয়া যাক।
গানের কিছু তথ্য
কথা ও সুরঃ বাউল জালাল উদ্দীন খাঁ
গায়কঃ সৈয়দ আব্দুল হাদী
ছবির নামঃ বাঁশি ওয়ালা
গানের কথা
চাইনা মরিলে
আমায় কাঁদালে
ভাল বাসি বলে রে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু
তাই বুঝি আজ বুক ভেসে যায়
নয়নের জলে
আমায় কাঁদালে
ভালবাসা করে যে জন
কাঁদিতে হয় অতি গোপন ।।
শুস্ক বৃক্ষের কষ্ট যেমন
পাতা নাই ডালে
আমায় কাঁদাল.
ভালবাসা এমন রীতি
কাঁদিতে হয় দিবা নিশি ।।
তবু আমি মালা গাঁথি
পরেছি গলে
আমায় কাঁদালে
ভালবাসি বলে বন্ধু
আমায় কাঁদালে
থাকতে যদি না পাই তোমায়
চাইনা মরিলে
আমায় কাঁদালে
ভাল বাসি বলে রে বন্ধু
আমায় কাঁদালে রে বন্ধু
তাই বুঝি আজ বুক ভেসে যায়
নয়নের জলে
আমায় কাঁদালে
আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনারা গানগুলো শুনতে আমি প্রতিনিয়ত অনেক বেশি পছন্দ করি ভাই। গানের মধ্যে অনেক সুন্দর সুর দিয়ে থাকেন এবং অনেক সুন্দর ভাবে গানগুলো কভার করে থাকেন আপনি। প্রফেশনাল গায়ক না হলে কি হয়েছে আপনি অসাধারণ গান করে থাকেন। আপনার গানগুলো প্রতিনিয়তই অনেক বেশি সুন্দর হয় এটা বলতে হয়।
ভাই আপনার সুন্দর মন্তব্য পেয়ে মনটা ভরে গেল। প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
খুব সুন্দর গান পরিবেশন করেছেন আপনি। আসলে এই গানটি আমার খুবই প্রিয়। আমি মাঝে মাঝে গানটি শুনে থাকি। আজ আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। আসলে আপনার গান পরিবেশন করার দক্ষতা বেশ অসাধারণ। আমাদের মাঝে এত চমৎকার গান সুন্দর ভাবে পরিবেশন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ভাই আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গানটা আমার খুব পছন্দের না তবে কয়েকবার শুনেছি। এবং গানটা শুনে মনে হলো আপনার বেশ কষ্ট হয়েছে গানটা গাইতে। তবে সত্যি বলতে অনেক ভালো গেয়েছেন গানটা। বেশ চমৎকার কভার করেছেন ভাই। যদিও আপনি বরাবরই ভালো গান করেন। ধন্যবাদ আমাদের সঙ্গে গানটা শেয়ার করে নেওয়ার জন্য।।
ভাই এই গানটি আপনার পছন্দ না হলেও, আমার কন্ঠে গানটি শুনে আপনার কাছে ভালো লেগেছে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বেশ দারুন একটি গান আজ আমাদের মাঝে শেয়ার করলেন। গানটি কিন্তু আমার অনেক প্রিয় একটি গান। আপনি বেশ সুন্দর করে গানটি গেয়েছেন। সবচেয়ে বড় কথা হলো গানে সুর না থাকলে শুনতে কিন্ত ভালো লাগে না। দারুন ছিল আজকের গানটি।
আপু আপনার প্রিয় গানটি গাইতে পেরে আমার কাছে খুবই ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
চমৎকার একটি গান কভার করলেন ভাইয়া।শুনে বেশ ভালো লাগলো। গানটি আমার খুব পছন্দ। আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই গানটি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এমন কিছু গান থাকে যা বারবার শুনতে ইচ্ছে করে। এই ধরনের গান একা একা শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।
আপু আমার গানটি শুনে মুগ্ধ হয়ে গেছেন, কথাটি শুনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে। এই গানটি এক সময়ে কম বেশি সবাই শুনতো। গানের লিরিক্স ছিলো অসাধারন। আজকে আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। গানটি আমি অনেক বার শুনেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মিতা নতুন করে গানটি কভার করার জন্য।
মিতা আমার গানটি শুনে আপনার কাছে ভালো লেগেছে, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছুই নেই। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
এখানে আপনি বেশ সুন্দর একটা কথা বলেছেন ভাই এই গানটির গা জন্য আসলেই খুব দমের প্রয়োজন। যার অল্প দাম আছে সে এই গানটির স্বাচ্ছন্দে যাইতে পারবে না। তারপরও এত একটি কঠিন গান আপনি খুব সুন্দর করে গিয়েছেন। এই গান গাওয়ার সময় আপনার চেষ্টার কোন ত্রুটি রাখেননি। আপনার কন্ঠ বেশ সুন্দর হয়েছে গানটি। গানটি শুনে বেশ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।
সত্যি ভাই গানটি বেশ কঠিন ছিল, তাই গান গাওয়ার সময় প্রচুর দম লেগেছে। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।