গান : আগুনের দিন শেষ হবে একদিন

" আজ শনিবার - ১২ই কার্তিক - ১৪৩০ বঙ্গাব্দ, ২৮অক্টোবর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-10-28_03-44-53-480.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর আজ আমি খুবই জনপ্রিয় একটি ছায়াছবির, জনপ্রিয় একটি গান নিয়ে হাজির হয়েছি। আর সেই জনপ্রিয় ছায়াছবিটি হচ্ছে "আমি সেই মেয়ে"। আর এই ছায়াছবির খুবই জনপ্রিয় গান হচ্ছে "আগুনের দিন শেষ হবে একদিন"। আর এই গানটি শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমিতো বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভালো লাগা গানগুলো শেয়ার করতে।

আর তারই ধারাবাহিকতায় আজ আমি অসাধারণ এই গানটি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করেছি। যদিও বা এই গানটি আমি আগে কখনো গাইনি, আজ প্রথম এই গানটি গাইলাম। তবে আমি চেষ্টা করি সব সময় ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন গানগুলো গাইতে। কেননা আমার সব ধরনের গান গাইতে ভীষণ ভালো লাগে। যাইহোক বন্ধুরা, আজ আর বেশি কথা বাড়াবো না, তাই চলুন আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

শিল্পী: কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
মুভি: আমি সেই মেয়ে
কভার : মাহবুবুল ইসলাম লিমন

গানের কথা

আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন

হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোছনায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেনো হায়
ভয় হয় নিশিদিন

আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন

জোনাকির গান বুঝি থামলো
চাঁদনী যে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন যে নুতন
এই স্বপন চিরদিন

আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন

আশা করি আমার পোস্ট আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার কন্ঠে নতুন নতুন গান শুনতে অনেক ভালো লাগে। অনেক পুরনো গান নতুন ভাবে শুনতেও ভালো লাগে। সত্যি ভাইয়া আপনি দারুন গান করেন। আর আপনার গানের গলা অসাধারণ।

 3 years ago 

আপু পুরনো দিনের গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের মাঝে গেয়ে শোনানোর চেষ্টা করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার গান আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আজ আমার ভীষণ পছন্দের একটি গান আপনি পরিবেশন করেছেন। এই গানটা শুনলে সত্যিই ভিন্ন রকম অনুভুতি হয়। অসংখ্য ধন্যবাদ জানাই ভাই অসাধারণ গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার পছন্দের গানটি গাইতে পেরে আমার কাছেও ভাল লাগছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে গান শুনতে অনেক ভালো লাগে। আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আজকের এই গান আপনার কণ্ঠে নতুন করে শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

 3 years ago 

আপু, আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার পছন্দের একটি গান কভার করেছেন আপনি। গানটি শুনতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আপনার গানের গলা বেশ চমৎকার। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

 3 years ago 

আপু, আমার গাওয়া গানটি শুনে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মিয়া ভাই সত্যি বলছি আপনার গানগুলো শুনলে মনটা কেন যেন ভরে যায়। বেশ দারাজ কন্ঠে আপনি গান করেন। আজকের গানটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পেরেছেন। অনেকটা মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গান। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আমার গাওয়া গানগুলো শুনলে আপনার মন ভরে যায়, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছুই নেই। খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটা গান ব্যবহার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহেই আপনার কন্ঠে গান শুনতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। কুমার শানুর গাওয়া এই গানটা আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

আমিও চেষ্টা করি ভাই, প্রতি সপ্তাহে একটি করে গান শেয়ার করার জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার অত্যন্ত পছন্দের একটি গান আপনি নিজ কন্ঠে কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমার পছন্দের গানটি আপনার কন্ঠে শুনে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আপনি আগামী দিনে এরকম সুন্দর সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37