গান : জীবনের গল্প আছে বাকি অল্প

" আজ শনিবার - ৩১শে আষাঢ় - ১৪৩০ বঙ্গাব্দ, ১৫, জুলাই - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-07-15_18-11-28-076.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর আজকের গানটি হচ্ছে পুরনো দিনের খুবই জনপ্রিয় একটি গান। গানটি হচ্ছে "জীবনের গল্প আছে বাকি অল্প"। আমার কাছে পুরনো দিনের গানগুলো খুবই ভালো লাগে। আর তাই আমি মাঝে মাঝেই পুরনো দিনের সেই জনপ্রিয় গানগুলো আপনাদের মাঝে গেয়ে শোনানোর চেষ্টা করি। আর সেই ধারাবাহিকতায় আজকেও আমি পুরনো দিনের গান নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজ যখন আমি গানটি গাইছিলাম তখন বারবার গানের রেকর্ড ভুল হয়ে যাচ্ছিল। কেননা আমার ছেলে বারবার এসে আমাকে খুবই ডিস্টার্ব করছিল। এজন্য সব সময় আমি চেষ্টা করি রাতের বেলায় গান রেকর্ড করতে। তবে আমি যেই গানগুলো রেকর্ড করে রেখেছিলাম সবগুলোই শেষ হয়ে যাওয়ার কারণে, আজ নতুন করে দিনের বেলাতেই গান রেকর্ড করতে হয়েছিল। যার কারনে ছেলের দুষ্টুমির কাছে বারবার হেরে যাচ্ছিলাম। তাই গানটি রেকর্ড করতে আমার খুবই অসুবিধে হয়েছিল।

যাক এত অসুবিধের মাঝেও আমি যে গানটি গেয়েছি তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার গাওয়া গানটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির

গানের কথা

জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

এন্ড্রু কিশোরের এই গানগুলো যতবার শুনি ততই ভালো লাগে। এবং এই ক্যাসেটের সম্পূর্ণ গান আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করেন এন্ড্রু কিশোরের এই গান চমৎকার ভাবে গিয়েছেন। সত্যি বলতে আপনার গানের কন্ঠের প্রশংসা করতে হয়। আমার কাছে মনে হয়েছিল আপনি একজন প্রফেশনাল শিল্পী। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গানটি আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য।

 3 years ago 

আপু, আমার গাওয়া গানটি শুনে আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম। ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জীবনের গল্প আছে বাকি অল্প আমার ফেভারিট একটি গান। মিতা আপনার কন্ঠে এধরনের গান গুলো শুনতে দারুন লাগে। চমৎকার ভাবে গানটি কভার করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মিতা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমরা প্রায় আপনার কাছ থেকে এভাবে সুন্দর সুন্দর গান উপহার পাই। এন্ডু কিশোরের গান আপনার কন্ঠে আরো শুনেছিলাম । তার গানগুলো খুবই সুন্দর আপনার কন্ঠে বেশ ভালই লাগে।

 3 years ago 

আপু,আমার গাওয়া গান শুনে খুব সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যি ভাইয়া এই পুরানো গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে আগের মতো আর গান শোনা হয় না। আসলে আমার বাংলা ব্লগে আলাদা করে গান আর শোনাতে হয় না। আপনার কন্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

এন্ড্রু কিশোরের গান গুলো আমার খুব ভালো লাগে শুনতে। এই গানটি ছোটবেলায় শুনতাম। আজ অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার গানের গলা খুব সুন্দর। আপনার কন্ঠে এরকম আরো সুন্দর গান শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু, আমার দেওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি গান কভার করলেন ভাইয়া। এই গানটি খুব সুন্দর গেয়েছেন। পুরোনো এই গানগুলো আপনার কণ্ঠে শুনতে ভীষণ ভালো ও লাগে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

 3 years ago 

আপনি দারুন গান গুলো কভার করেন সব সময় শুনতে অসাধারণ লাগে। হারানো দিনের গান কিংবা দুঃখের গান গুলো শুনতে অনেক ভালো লাগে। আপনার আজকের এই গান কাভার আমার কাছে অসাধারণ ভালো লেগেছে আপনার কন্ঠ শুনতে। ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত গান কভার করে আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন এবং আগামীতেও আরো শোনার অপেক্ষায় আছি।

 3 years ago 

আপু, প্রতিনিয়ত আমার গানগুলো শুনে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60118.21
ETH 1573.41
USDT 1.00
SBD 0.42