গান : আমার মত এত সুখী নয়তো কারো জীবন
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর আজ আমি যে গানটি আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি, সেই গানটি আমার কাছে খুব খুব ভালো লাগে। এত বেশি ভালো লাগে যা হয়তো বলে বোঝাতে পারবো না। শুধু এই গানটি নয় বরং এই গানটি যে ছায়াছবিতে ব্যবহার করা হয়েছে, সেই বাংলা ছায়াছবিটিও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সেই ছবিটির নাম হচ্ছে "বাবা কেন চাকর"। আমার মনে হয় এই জনপ্রিয় বাংলা ছায়াছবিটি আপনারা অনেকেই দেখে থাকবেন।
যাইহোক ছায়াছবির কথা না হয় আর নাইবা বললাম, গানের কথায় আসা যাক।আপনারা সবাই জানেন আমি গান শুনতে যতটা পছন্দ করি, ঠিক তেমনি গান গাইতেও পছন্দ করি। আর তাইতো আমার প্রিয় বাংলা ব্লগের যে সকল ভাই ও বোনেরা আমাদের মাঝে গান শেয়ার করেন, সেই গানগুলো আমি শোনার চেষ্টা করি। প্রত্যেকেরই গান আমার ভীষণ ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি আমার গাওয়া গান যেন আপনাদের কাছেও ভালো লাগে।
আমার গাওয়া গান গুলো শুনে আপনারা খুব সুন্দর মন্তব্য করেন, যা পড়ে আমি সত্যিই ভীষণ খুশি হই। নিজের সম্পর্কে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন, আমিও তার ব্যতিক্রম নই। মাঝে মাঝে তো প্রশংসায় ভেসে বেড়াই হাহাহা। যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে বন্ধুরা চলুন ,আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।
গানের কিছু তথ্য
সুরকার: আলাউদ্দিন আলী
চিত্রগ্রহণ: বাবা কেন চাকর
গানের কথা
কি আদর স্নেহ ভালবাসায় ঝরানো মায়ার বাঁধন
জানি এই বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরানো মায়ার বাঁধন
জানি এই বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন
আশা করি আমার গানের পোষ্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
আপনার কন্ঠে গান কভারগুলো ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে এই গানটি কভার করলেন।আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো।মুভিটি আমি দেখেছিলাম। আজ আপনার কন্ঠে গানটি শুনে মুভিটির কথা মনে পরে গেলো।ধন্যবাদ ভাইয়া গানটি কভার করে শেয়ার করার জন্য।
আপু, এই গানটির মুভিটা যতটা সুন্দর লেগেছিল, ঠিক ততটাই ভালো লেগেছিল গানটি শুনতে। তাই আপনাদের মাঝে পরিবেশন করেছি। ধন্যবাদ
নস্টালজিক একটি গান। রাজ্জাক স্যারের ছবিতে এ গানটি শুনেছিলাম। আপনি বরাবরই ভালো গান গেয়ে থাকেন। হ্যাংআউট এ শুনে থাকি। আজকের গানটিও দারুনভাবে কভার করেছেন ভাইয়া 🌼
ভাই, আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান গেয়ে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। হ্যাংআউটে আপনার গানগুলো খুবই ভালো লাগে। আজকে দারুন একটা গান কভার করেছেন যেটা আমার কাছে খুবই প্রিয় । ভালো লাগলো আপনার কন্ঠে।
ভাই আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন করার। আপনাদের কাছে ভালো লাগে এটাই আমার সার্থকতা। ধন্যবাদ
ভাইয়া আপনার খালি গলায় গান গুলো শুনতে বেশ ভালই লাগে। আজকেও চমৎকার একটি গান কভার করলেন। আমার তো খুবই ভালো লেগেছে শুনতে। এমন জনপ্রিয় একটি গান আপনি আমাদের সাথে কভার করে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ।
আপু, আমার গানগুলো শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লাগলো। এই গান যেমন ভালো লাগে তেমনি এই ছায়াছবি দেখতেও অনেক ভালো লাগে। এসব গান যত শুনি ততই যেন আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।
ঠিক বলেছেন আপু, এসব গান যত শুনি ততই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আমার খুবই পছন্দের একটা গানের কভার করেছেন আজকে। এই গানটা আমার কাছে খুব ভালো লাগে শুনতে। অনেক সুন্দর করে আপনি এই গানটার কভার করেছেন। আপনার কন্ঠে এই গানটা একবার শুনে আমার তো বারবার শুনতে ইচ্ছে করছে। একেবারে গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম এটি শোনার সময়। সম্পূর্ণটা অনেক সুন্দর ভাবে কভার করেছেন আপনি।
আপু সবসময় খুব সুন্দর মন্তব্য করে এতটাই উৎসাহ করেন, যার কারনে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর গানগুলো নিয়ে হাজির হই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
'বাবা কেন চাকর 'ছবিটি আমি দেখেছিলাম। এত দারুন ছবি ইমোশনাল ছবি। এরকম ছবি এই যুগে আসলে তৈরি করা হয় না এবং আপনি এত সুন্দর কণ্ঠে গানটা গিয়েছেন। গানটা আমার ভীষণ প্রিয়। বেশ ভালো লাগলো। আপনার কন্ঠটি অনেক সুন্দর।
একদম ঠিক বলেছেন ভাই, এই ছবিটা একদম ইমোশনাল ছবি ছিল। যাইহোক ভাই,আমার গানটি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
বাহ্ আপনি তো চমৎকার একটা গানের কভার দিয়েছেন। এই গান এক সময় অনেক শুনতাম।গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনার কণ্ঠে এই গান শুনে মুগ্ধ হলাম ভাই। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই, আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।