গান কভারঃ যদি বারে বারে একই সুরে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আশা করছি আজকের ব্লগটা একটু বেশি ভালো লাগবে আপনাদের। আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন আজকে আমি নতুন একটি গান cover নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গান শুনতে এবং বলতে দুটোই আমার কাছে ভালো লাগে। সময় পেলে অনেক গান শোনা হয়। কাছে পুরনো দিনের গানগুলোই বেশি ভালো লাগে। দিনের গান ভালো লাগলেই তো আর হবে না। যুগের সঙ্গে তাল মিলিয়েও চলতে হয়।তা আজকে খুবই ট্রেন্ডিং একটি গান আপনাদের সাথে শেয়ার করব। আজকের গানটা অনেকেরই ভালো লাগবে। কেমন গাইতে পেরেছি জানিনা, চেষ্টা করেছি। আমি কোন প্রফেশনাল গায়িকা না ভুল ত্রুটি মার্জনীয়। 🙏

তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন।

গানঃ যদি বারে বারে একই সুরে
শিল্পীঃ হাসান জয়
লিরিকঃ হাসান জয়
সুরঃ হাসান জয়

লালালালালা
লালালালালালালালালালালালা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয়
সব পুরানো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
তবে শুনে দেখ প্রেমিকের গানও অসহায়
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার
তবে অভিনয় হয় সবগুলো অভিসার
যদি ঝিলমিল নীল আলোতে ঢেকে দেয় আঁধার
তবে কি থাকে তোমার? বলো কি থাকে আমার?
যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয়
সব পুরানো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালা

গানটি শুনতে নিচে ক্লিক করুন।


গান আমাদের মনের খোরাক যোগায়। যখন মন ভাল থাকে তখন আমরা গান শুনি।আবার যখন মন খারাপ থাকে তখন গান শুনে মন ভালো করি।আমার আবার একটা বদ অভ্যাস আছে বদ অভ্যাস কিনা জানিনা তবে এটি আমার অভ্যাস। সেটা হচ্ছে যখন আমি ঘরের কাজ করি তখন গান বাজিয়ে দিয়ে কাজ করি। কাজে বেশ মনোযোগ আসে আমার। আমার মত আপনাদেরও কি এমনটা হয়? যদি আপনারা আমার মত গান শুনতে শুনতে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।🙏

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Sort:  
 2 years ago 

বাহ্ এত সুন্দর কন্ঠে এমন সুন্দর একটি সুন্দর আর প্রিয় গান শুনে তো পাগল হয়ে গেলাম। গানটি যদিও আমার বেশ প্রিয়। তবুও আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। আশা করি এমন সুন্দর সুন্দর গান আমাদের জন্য আরও শেয়ার করবেন। শুভ কামনা রইর আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করব আপু আপনাদের মাঝে সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করার।আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে গান ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে আপু আপনার গান শুনছি আমার মেয়ে সাথে সাথে গান করছিন।এই গান আমার মেয়ের অনেক পছন্দ। ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলে আপনার মেয়ের গান তো একদিন শুনতে হয় আপু। সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করেন। ছোট্ট মামনির জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

বেশ কিছুদিন এই গানটা জনপ্রিয়তা পেয়েছে। গানটা শুনতেও বেশ ভালো লাগে আমার তাই মাঝেমধ্যে আমি শুনে থাকি ইউটিউব থেকে। এমনকি গাইতেও ভালো লাগে আমার। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে গানটা শুনে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া গানটি এই কিছুদিনের মধ্যে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে। তাই ভাবলাম সুন্দর এই গানটি আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। গানটি কিছুদিন আগে শুনেছিলাম। আজকে আপনার কন্ঠে গানটি শুনে জাস্ট অসাধারণ লাগলো। আপনি দারুন ভাবে গানটিকে কভার দিয়েছেন। আপনার গানের গলা খুবই দুর্দান্ত ছিলো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং ভাইরাল একটা গান, গানের লাইন গুলো আমার কাছে খুবই ভালো। আপনি খুব সুন্দর একটা গান পরিবেশন করেছেন এবং আপনার কন্ঠে বেশ ভালই লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটি ভাইরাল একটি গান এবং গানের লাইন গুলো আমার কাছেও বেশ ভালো লেগেছে। তাইতো সুন্দর এই গানটি কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

আহা!! কি দারুন গান গাইলেন আপু, আর এই গানটি আমার খুব পছন্দের একটি গান। আমিও এই গানটি গেয়ে প্র্যাকটিস করেছি, রেকর্ডও করেছি তবে এখন পর্যন্ত পোস্ট করা হয়নি। আজ আপনার পোস্টে আমার পছন্দের গানটি শুনে সত্যি খুবই ভালো লাগলো। আর আপনার গানের গলা তো অসাধারণ। সব মিলিয়ে চমৎকার হয়েছে গানটি, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার কন্ঠে গানটি শোনার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আমার পছন্দের একটি গান শেয়ার করেছেন আপনি। আর আপনার কন্ঠে শুনে তো আমার কাছে বেশ ভালই লেগেছে। অসাধারণ ভাবে গানটি কভার করেছেন আপু। আপনার কন্ঠে এরকম আরো গান শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গানটি গাইতে গিয়ে বেশ কয়েকবার চেষ্টা করতে হয়েছে। বারবার সুর কেটে যাচ্ছিল। তারপরও চেষ্টা করেছি। ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

এই গানটি আমার ভীষণ পছন্দের। সারা দিনে দুবার হলেও এই গানটি শুনা হয়। সত্যি আপু আপনার গলায় এই গানটি শুনে অনেক ভালো লাগলো। দারুন গেয়েছেন আপনি। দারুন ভাবে গান গেয়ে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আমিও সারা দিনে বেশ কয়েকবার গানটি শুনি। আমারও খুবই পছন্দের একটি গান আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার কন্ঠে গানগুলো শুনলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আজকেও আপনি অনেক সুন্দর একটা গানের কভার করেছেন এবং সবার মাঝে শেয়ার করেছেন। যেটা শুনে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। এই গানটা কিন্তু ট্রেন্ডিং এই বেশ ভালোই চলতেছে। সব জায়গাতেই শুধু এই গানটা শুনতে পাচ্ছি। আশা করছি আপনি এরকম ভাবে আমাদের মাঝে সুন্দর সুন্দর গান গুলোর কভার শেয়ার করবেন।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু ছোট থেকে বড় সবার কন্ঠে গানটি বেশ ভালো সাড়া পেয়েছে। তাইতো আমি আর অপেক্ষা না করে সুন্দর এই গানটি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58987.61
ETH 1553.63
USDT 1.00
SBD 0.42