কভার গানঃ নিঠুর মনোহর || আমার বন্ধু চিকন কালিয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি গান কভার নিয়ে হাজির হয়েছি। মাঝেমধ্যে চেষ্টা করি দু-একটা গান কভার আপনাদের মাঝে শেয়ার করার। গান শুনতে যেমন আমার ভালো লাগে তেমনি গান গাইতেও ভালো লাগে। হয়তো খুব ভালো গাইতে পারি না তবে চেষ্টা করি নিজের মতো করে গাওয়ার। আজকে আমি যে গানটি কভার করছি এটি খুবই জনপ্রিয় একটি গান এবং আমার মনে হয় সবারই খুবই পছন্দের একটি গান। গানটির মধ্যে ভালোবাসা আবেগ প্রকাশ পেয়েছে। ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষায় থাকে।আর দেখা পেলে তার মনের কথা খুলে বলার আগ্রহ প্রকাশ করেছে।

অনেকদিন ধরে ভাবছিলাম গানটি কভার করব। অবশেষে আজকে কভার করেই ফেললাম। আশা করছি গানটি আপনারা উপভোগ করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন

গানের কথাঃ নিঠুর মনোহর
শিল্পীঃ ঈশান মজুমদার

বিঃদ্রঃ অনেক খোঁজাখুঁজি পরেও এই গানের বেশি তথ্য জোগাড় করতে পারেনি।

আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
কেমন আছি-
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
যদি দেখার ইচ্ছে হয়, তোমার নিঠুর মনে লয়
যমুনারই ঘাটে আইসো দুপুরের সময়
যদি দেখার ইচ্ছে হয়, তোমার নিঠুর মনে লয়
যমুনারই ঘাটে আইসো দুপুরের সময়
আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া
জল ভরিবার-
আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর
খুলিয়া কইতাম তোমারে পরানের খবর
আমি প্রেমফাঁসি লইয়া গলে যাই যদি গো মরিয়া
প্রেমফাঁসি-
আমি প্রেমফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
কেমন আছি-
আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া
দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া
আমার বন্ধু চিকন কালিয়া, দেইখো আসিয়া

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏

তো বন্ধুরা এই ছিল আজকের কভার করা গানটি।আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন গান কভার বা অন্য কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

আপু আগে আপনার কন্ঠে খুব সুন্দর সুন্দর গান কভার শুনতাম বেশ ভালই লাগতো। তবেই কেন জানিনা আপনি গান কভার গুলো একটু কমিয়ে দিয়েছেন। তাছাড়া হ্যাংআউটে ও আপনার গান গুলো তেমন শুনতে পাই না। আজকে যখন হঠাৎ করে আপনার গান কভার শুনলাম ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাই আপু প্রতিনিয়ত আশা করি গান কভার গুলো শেয়ার করবেন।

 2 years ago 

একটু সময় নিচ্ছি আপু সময় করে হ্যাংআউটে রেগুলার হওয়ার চেষ্টা করব। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি গান কভার পোস্ট শেয়ার করেছেন। দারুন লাগলো গানটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার বন্ধু চিকন কালিয়া গানটি বেশ সুন্দর কয়েক বার ইউটিউব এ শোনা হয়েছিলো। অনেক দিন থেকেই গানটি কভার করতে চেয়েছিলেন অবশেষে গানটি কভার করে আমাদের কে উপহার দিয়েছেন। আপনার গান গুলো শুনতে ভীষণ ভালো লাগে। গানটির লিরিক্স সত্যি অসাধারণ। ভালো ছিলো আপু। আশাকরি আপনার কাছে থেকে প্রতিনিয়ত গান শুনতে পারবো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া গানটি অনেক সুন্দর আর আমার শুনতে খুবই ভালো লাগে। তাই এই গানটি কভার করেছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার কণ্ঠে জনপ্রিয় একটা গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে আপু গান শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো সময় পেলে আর গান দেখলে শোনতে মিস করি না। ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু গানটি খুবই জনপ্রিয়। আর গান শুনতে আমারও খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। সম্ভবত আজকেই প্রথম আমি আপনার কন্ঠে কোন গান শুনতে পেলাম। এই গানটা আপনার কন্ঠ শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া মাঝে মধ্যে টুকটাক করে গান করার। প্রথমবার আমার কন্ঠে গান শুনতে পেরে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 2 years ago 

আপু আপনার কন্ঠে গানগুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আপনি সবসময় অনেক সুন্দর গান করে থাকেন খালি গলায়। নিঠুর মনোহর গানটার কভার এত সুন্দর করে করেছেন দেখে ভালো লেগেছে। সত্যি বলতে‌ আপনার কন্ঠে এই গানটা একবার শুনে আমার বারবার শুনতে ইচ্ছে করতেছে। এই ধরনের সুন্দর সুন্দর গান গুলোর কভার আশা করছি আপনি পরবর্তীতেও আমাদের মাঝে ভাগ করে নিবেন। আপনাকে অসম্ভব ধন্যবাদ জানাই এই গানটা শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করব আপু মাঝে মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি মনে করি ভালোবাসা সেটাই যে তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে ৷ যা হোক বেশ সুন্দর একটি গান ৷ আর আপনি গেয়েছেন ও অনেক সুন্দর করে ৷ আসলে গান হলো এমন অনুভুতির নাম যেখানে ভালোবাসা থাকে সবার মধ্যেই ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর করে গানটি উপস্থাপন করার জন্য ৷

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কে বলেছে আপু আপনি ভালো গান বলতে পারেন না। আপনার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। সত্যি আপু আপনার গান শুনে অনেক ভালো লেগেছে। দারুন ভাবে গান গেয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনারা আমাকে বেশি ভালবাসেন তাই আমার গানগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমার তো সেটাই মনে হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63401.87
ETH 1671.42
USDT 1.00
SBD 0.42