গান কভারঃ সখি || জনমে জনমে তোমারে গো চাই ❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি গান cover নিয়ে হাজির হয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম গানটি কভার করব কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই আজকে হাতে একটু সময় বের করে গানটি কভার করলাম। যাকে আমরা মন থেকে ভালবাসি তাকে আমরা এ জনমে না পেলেও পরপারে পাওয়ার বাসনা প্রকাশ করি। ভালোবাসা হয়তো এমনই।ভালোবাসার মানুষকে আমরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে থাকি। যাইহোক বন্ধুরা বেশি কথা বাড়াবো না।
আজকে আমি এই যে গানটি কভার করেছি এটি আমার খুবই পছন্দের একটি গান। আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। গানটির নাম হচ্ছে "জনমে জনমে তোমারে গো চাই।" এই গানটি একটি নাটকের। আমি সব সময় গানটি শুনে থাকি। তাই ভাবলাম আমার পছন্দের গানটি কভার করে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রফেশনাল কোন গায়িকা নই। তাই ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন।
গানঃ সখি
শিল্পীঃ ইমরান মাহমুদুল এবং কণা
মিউজিকঃ সজিব
গানের কথা
সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে (২)
সখী তোমারে রাখিবো খুব আদরে
হো… সখী তোমারে রাখিবো খুব আদরে
সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে
কি জাদু করেছ, কি মায়া দিয়েছ,
পারিনা তোমারে ভুলিতে
চোখেরি কাজলে, সুখেরি আঁচলে,
রয়েছ মিশে তুমি প্রাণেতে
জনমে জনমে তোমারে গো চাই
মরণেও পাই যেন ওপারে
সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে (২)
ডুবিলে ডুবিব, ভাসিলে ভাসিব
তোমারই দু’হাত ধরিয়া
মরিলে মরিব, বাঁচিলে বাচিবো
কখনো যাবো না ছাড়িয়া
জনমে জনমে তোমারে গো চাই
মরণেও পাই যেন ওপারে
সখা তোমারে বান্ধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারেই
সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব
বাসিব ভালো শুধু তোমারে
বাসিব ভালো শুধু তোমারেই
বাসিব ভালো শুধু তোমারেই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপু দারুন তো! প্রথমে তো ভেবেছিলাম যে কোন সিনেমার ট্রেইলার দেখছি। কিন্তু না না আমি তো আমার গায়ে চিমটি কেটে দেখি যে এই তো আমাদের শুভ ভাই আর ভাবী। দারুন রোমান্টিক ছিল কভার ফটো এবং গান দুটোই। ধন্যবাদ এত সুন্দর সিনেমাটিক একটি গান আমাদের কে উপহার দেওয়ার জন্য।
কি যে বলেন না আপু লজ্জা পেলাম তো। 🙈কই আর রোমান্টিক হতে পারলাম। চেষ্টা করছি রোমান্টিক হওয়ার। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
ওয়াও আপু অসাধারণ গেয়েছেন ৷ গানটি আমার ও অনেক প্রিয় একটি গান ৷ আর আপনি অনেক সুন্দর গেয়েছেন আপু ৷ ভালো লাগলো অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও সুন্দর একটি মন্তব্যের জন্য।
আমার প্রিয় একটা গান এটি। গান এর সাথে আপনার গান এর কভার ভিডিওটি অসাধারণ হয়েছে। আপু আপনেকে ধন্যবাদ এতো সুন্দর একটি গান আর কভার ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে অনেক ভালো লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
সত্যি আপু আমরা প্রিয় মানুষকে নিজের জীবনের চেয়ে ও বেশি ভালোবাসি।যাইহোক আপু আপনি অসাধারণ একটা গান কভার করেছেন?গান আমার কাছে অনেক ভালো লাগে তবে আপনাদের মতো গাইতে পারি না। তবে গান শোনতে মিস করি না। ধন্যবাদ আপু প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও গান শুনতে খুব ভালোবাসি।আর সেই ভালোবাসা থেকেই টুকটাক গাওয়ার চেষ্টা করি আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার গানগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও আপনি অনেক সুন্দর একটা গান কভার করেছেন। মাঝে মাঝে আপনি হ্যাংআউটে গানগুলো গেয়ে থাকেন, যেগুলো আমি শোনার চেষ্টা করি। আসলে এটা কিন্তু ঠিক, ভালোবাসার মানুষটাকে আমরা নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তাকে নিয়েই আমাদের স্বপ্ন থাকে। আপনার কন্ঠ অনেক বেশি সুন্দর। এই গানটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না।
হ্যাঁ আপু অনেকদিন হলো আর হ্যাংআউটে গান গাওয়া হয় না তাই মাঝেমধ্যে কভার করে শেয়ার করার চেষ্টা করি।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
ইমরান মাহমুদুল এবং কণার গান ভীষণ ভালো লাগে। এই গানটি অনেক বার শোনা হয়েছে। আজকে আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনার গাওয়া গান আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
এই গানটি আমিও অনেকবার শুনেছি ভাইয়া কিন্তু যতবার শুনি ততবার আরো বেশি করে ভালো লাগে এই গানটা।যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
এই গান গুলো শুনতে খুব ভাল লাগে আপু। তাছাড়া আপনার কন্ঠ টা খুবই সুন্দর। আপনার এমন সুন্দর মিষ্টি কন্ঠে গান শুনতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে যখন আপনি হ্যাংআউটে গান গুলো করেন বেশ ভালই লাগতো শুনতে। তবেই ইদানিং আপনি তেমন একটা গান করেন না। আপনার আজকের শেয়ার করা গান কভার অনেক ভালো লাগলো শুনে।
চেষ্টা করব আপু আগের মত হ্যাংআউটে রেগুলার হওয়া।এভাবেই পাশে থাকবেন আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ আপু দারুন গেয়েছেন। ইমরান আর কণার গান আমার খুব পছন্দ। দু'জনেই আমার প্রিয় শিল্পী। তাদের গাওয়া এই গান আপনার কণ্ঠে শুনতে কিন্তু খুব ভালো লেগেছে। আমরা সবাই জানি আপনি খুব সুন্দর গান গাইতে পারেন। আপনার মিষ্টি কণ্ঠে শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।