গানঃ শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে ভিন্ন একটি বিষয় নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

Screenshot_20230827-074109_Chrome.jpg
আজকে আমি আপনাদের সাথে একটি গান কভার নিয়ে এসেছি। যদিও সচরাচর তেমন গান গাওয়া হয় না তবে গুনগুন করে গান গাইতে সকলেই পছন্দ করে। আমি মাঝেমধ্যে চেষ্টা করি নিজের মতো করে গান গাইতে। তবে আজকে যে গানটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই গানটি আমি গতকাল সন্ধ্যায় গেয়েছিলাম।গুনগুন করে গাইতে গাইতে ভাবলাম গানটা রেকর্ড করে ফেলি তাহলে আপনাদের সাথে এই গানটি পোস্ট আকারে শেয়ার করা যাবে। এই গানটি প্রায় সময় এটি শোনা হয়। তবে পূর্বে যে হারে গান শোনা হতো এখন আর সেভাবে গান শোনা হয় না, তেমনি গাওয়াও হয় না।

হ্যাংআউটে গান গেয়েছি অল্প কয়েকদিন, কিন্তু ঐ যে হয়তো নেট সমস্যা নয়তো বাবুর কান্নাকাটি। এসব নিয়ে আর গান গাওয়া হয় না।যাইহোক আজ গাইলাম শোনো বলি তোমায়,না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। গানটা হয়তো অনেকেই শুনেছেন,অনেক পুরনো গান।আমার আন্টির কাছে শুনেছিলাম,আর তার থেকে শুনতে শুনতেই মুখস্ত করে ফেলতাম সব গান।আমার আন্টি আবার প্রচুর গান শুনতো এবং গাইতো।এখন সংসার, বাচ্চা, কাজকর্ম নিয়ে আর তেমন গায় না।কিন্তু আমি তো সুযোগ পেয়েছি আমার কন্ঠে গান গেয়ে আপনাদের শুনানোর।তাই হাতছাড়া করি না,যখন পারি তখনই গান গাই।আর আপনাদের সাথে সব আনন্দ ভাগ করে নিতে ভালো লাগে।আর কথা না বাড়িয়ে গান শুনে আসি চলুন,যদিও আমি গেয়েছি, আমি আবার শুনবো নাকি তাই না,হাহাহা। ভালো লাগে গান শুনতে আর গাইতে।

গানের নামঃ- শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই।
কথা
গৌরীপ্রসন্ন মজুমদার।

সুর
তৌসিফ

কভারঃ
@bristy1

শোন বলি তোমায়,
না বলা কথা গুলো আজ বলে দিতে চাই
বলো কি বলতে চাও
সারাটি জনম ধরে শুনে যেতে চাই
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।
আকাশের ওই নীল ঠিকানা
মেঘলা সারা ডানা ছাড়া
মোদের এই সেই ভালবাসা
এই মনে আজ পেয়েছে ঠাই।
ভরাবো আদরে তোমাকে অনুভবে,
আকাশের চেয়ে বেশি,
তোমাকে ভালবাসি।
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।
সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি,
রূপকথার রাজ কুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি
ভালবাসি তোমায় পুরনো অনুভবে
এই মনের জগতে
রাজকুমারি তুমি
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।
শোন বলি তোমায়,
না বলা কথা আজ বলে দিতে চাই
বলো কি বলতে চাও
সারাটি জনম ধরে শুনে যেতে চাই
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।

এই ছিল আমার আজকের গানের কভার।যতটুকু গাইতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম।

গান কভার।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগান কভার
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

চমৎকার গানের কথা গুলো। ঠিক বলছেন আপু আসলে হ্যাং আউটে গান গাইতে গিয়ে খুব ঝামেলার হয়। আমারও একই অবস্থা মেয়েরা খুব বিরক্ত করে তাই গাওয়া হয় না। তবে চেষ্টা করি গান কভার শেয়ার করার। আপনি কিন্তু খুব সুন্দর গান কভার করলেন অনেক ভালো লেগেছে। তাছাড়া আপনার কন্ঠ খুবই মিষ্টি গান গাইলে আরো ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার কন্ঠে গানটি শুনে। অসাধারণ একটি গান গেয়েছেন আপনি। এই গানটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে আপনার কন্ঠে গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু,গানটি শোনার জন্য।

 3 years ago 

এই গানটা আমার অনেক পছন্দের। আমি এখনো মাঝে মাঝে এই গান শুনি।আজকে আপনার নিজের গলায় এই গান শুনে আরো ভালো লাগলো আপু।আপনি চমৎকার ভাবে গানটা গেয়েছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

আমার কাছেও ভালো লাগে গানটা। তবে এর সাথে তৌসিফ এর আরো কিছু গান ভালো লাগে।

 3 years ago 

এই গানটা একটা সময় খুব শুনতাম আপু। এখনো খুব লাগে। আজ বেশ লম্বা সময় পর আবার মনে হলো নতুন করে শুনলাম। সত্যিই খুব মিষ্টি গেয়েছেন আপু। আর ভাইয়া তো গান বেশ পছন্দ করেন, আমার বিশ্বাস এই গানটা শুনেও অনেক খুশি হয়েছেন।

 3 years ago 

হাহাহা,আপনার ভাইয়া নিজের গান গাইতে গাইতে আমার গান শোনার টাইম পায় না🤭।আর আপনার গানগুলোও দারুণ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি আপু আপনার কন্ঠ অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। আপনার কন্ঠে আজকে এই গানটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে গান শুনতে অনেক পছন্দ করে সবাই, আর আমার কাছেও অনেক ভালো লাগে গান। আপনার কন্ঠে এই গানটা একবার শুনে আমার তো বারবার শুনতে ইচ্ছে করছে। আশা করছি পরবর্তীতেও আপনার কন্ঠে রকম সুন্দর গানগুলো শুনতে পাবো।

 3 years ago 

দারুন গেয়েছেন আপু।এই গানটি শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে দিতে চাই আমার অনেক পছন্দের গান।আগে কোচিং থেকে ফেরার সময় বাটন মোবাইলে এই গানগুলোই শুনতাম। আমার কাছে সকালবেলা এই গানগুলো শুনতে সবথেকে বেশি ভালো লাগতো। নিজ কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো।যদিও বর্তমানে সময় স্বল্পতার খুব একটা গান শোনা হয় না ।তারপরও আপনার কন্ঠে এই গানটি শুনে খুবই ভালো লাগলো।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু,এত সুন্দর একটি গান এত সুন্দর করে আপনার কন্ঠে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38