দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে ভিন্ন একটি বিষয় নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সাথে একটি গান কভার নিয়ে এসেছি। যদিও সচরাচর তেমন গান গাওয়া হয় না তবে গুনগুন করে গান গাইতে সকলেই পছন্দ করে। আমি মাঝেমধ্যে চেষ্টা করি নিজের মতো করে গান গাইতে। তবে আজকে যে গানটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই গানটি আমি কিছুদিন আগে এক সন্ধ্যায় গেয়েছিলাম। এই গানটিও প্রায় সময় শোনা হয়। তবে পূর্বে যে হারে গান শোনা হতো এখন আর সেভাবে গান শোনা হয় না, তেমনি গাওয়াও হয় না।

Photoleap_22_10_2023_10_46_55_1SgRU.jpg

যাইহোক আজ গাইলাম দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে। গানটা অনেকেরই প্রিয় হতে পারে,অনেক পুরনো গান।তবে এই গানটি আবারও নতুন করে কভার করা হয়েছে।যাইহোক এখন তো কোনো মুভি গান নাটক দেখার সুযোগই হয় না।তবে গান শুনতে এবং গাইতে সব সময় খুব ভালো লাগে। আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক সুন্দর কন্ঠের কিছু মানুষ আছে, যারা গানের পাখি হয়ে গান শোনায়।দারুণ লাগে যখন হ্যাংআউটে গান শুনি,তবে চেষ্টা করি প্রতিটি হ্যাংআউটের শেষ পর্যন্ত থাকার।কারণ এই সময়টায় বিনোদন প্রদানকারীদের গান, কবিতা খুব উপভোগ করি।যাইহোক, কথা আর না বাড়িয়ে আজকের গানটা শুরু করি।

গানের নামঃ- দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে।

গেয়েছেন
তৌসিফ।

কভারঃ
@bristy1

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে
অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা
ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে
নীল আচল নির্মল হাওয়া
এ লগনেও এলেনা
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা
ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

এই ছিল আমার আজকের গানের কভার।যতটুকু গাইতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম।

গান কভার।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগান কভার
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি গান কভার করেছেন। গানটা আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ অসাধারণ একটি গান শেয়ার করেছো।তোমার গানের গলা খুবই মিষ্টি।খুব প্রিয় একটা গান তোমার মিষ্টি গলায় শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।এইভাবে প্রতি সপ্তাহে একটি করে গান শেয়ার করলে আরো ভালো লাগবে।ধন্যবাদ তোমাকে ভালো থেকো।

 3 years ago 

অনেক ধন্যবাদ তোমাকে। সময় পেলে অবশ্যই শেয়ার করব

 3 years ago 

ওয়াও আপু ফাটিয়ে দিলেন তো। এটা তো আমার বেশ প্রিয় একটি গান। এক সময়ের ক্রাশও বলতে পারেন কিন্তু। সে যাই হোক আপনি কিন্তু দারুন সুন্দর গান কভার করলেন। আমার তো বেশ ভালো লেগেছে। আশা করি এমন আরও অনেক গান শুনতে পারবো সামনে।

 3 years ago 

ক্রাশ এখন আবার হাজির,হাহাহা।যাইহোক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু এখন মুভি বা গান শোনার মতো তেমন সময় হয় না। তবে আমার মনে হয় গান সবারই অনেক প্রিয়। অপনি অসাধারণ একটি গান কভার করেছেন। সত্যি আপু আমার বাংলা ব্লগে সুন্দর গানের পাখি রয়েছে। হ্যাংআউট বা বাংলা ব্লগে ঢুকলে গান শুনতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপু প্রিয় একটি গান কভার করার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগে যারা গান করেন সবাই খুব সুন্দর করে গাইতে পারে,আমারও ভালো লাগে।

 3 years ago 

আপু, অনেক অনেক দিন পরে আপনার কন্ঠে গান শুনতে পেলাম। এত সুন্দর গান করেন তবুও গানের পোস্ট শেয়ার করেন না কেন? আপনার মিষ্টি কন্ঠের গান শোনা থেকে আমাদেরকে বঞ্চিত করছেন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আর আমাদের নীভলু ভাই তো আপনাকে বলেই দিয়েছে প্রতি সপ্তাহে একটি করে গানের পোস্ট শেয়ার করার জন্য। তাই আশা করব পরবর্তী সপ্তাহ থেকে একটি করে গানের পোস্ট আমরা দেখতে পাবো। যাই হোক আপু অনেক কথাই বলে ফেললাম, আপনার গান শুনে সত্যিই খুব ভালো লাগলো। এই গানটি শুনতে আমার ও বেশ ভালোই লাগে। তাই আমার ভালো লাগা গানটি মিষ্টি কন্ঠে গেয়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

হাহা,মজা পেলাম ভাইয়া আপনার কমেন্ট পড়ে।তবে সত্যি বলতে আমারও ইচ্ছে করে আপনাদের সাথে প্রতি সপ্তাহে একটি করে গান শেয়ার করি। কিন্তু একদম সময় করতে পারি না গান গাওয়ার। আর এখন অনেক এলোমেলো হয়ে আছে কাজগুলো। সব কাজ গুছিয়ে শুরু করব গান।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমার অত্যন্ত পছন্দের একটি গান আপনার মিষ্টি কন্ঠে শুনতে পেরে আমি খুবই আনন্দিত। আসলে এই গানটি আমার মুঠোফোনে আমি অনেকবার শুনেছি। অনেকদিন পরে আজ আপনার কন্ঠে আমার পছন্দের এই গানটি শুনতে পেরে সত্যি আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

গানটা অনেক পুরোনো,আমার খুব ভালো লাগে।তাই অনেক সময়ই শুনি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু আপনার গানের কভার। আর এই গানটি আমার খুব প্রিয় একটি গান। আগে একা থাকলেই এই গানটি শুনতাম। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে। গানটি আপনার মিষ্টি কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

এখন তো একা নেই,ভাবীও আছে। এখন তাহলে দুজনে মিলেই শুনে নেন।

 3 years ago 

অসাধারণ একটি গান কভার করলেন আপু খুবই ভালো লেগেছে শুনে। তাছাড়া এই গানটি আমার খুব প্রিয় একটি গান। আপনার কন্ঠ তো মাশাল্লাহ দারুন একটি কন্ঠ। আপনার কন্ঠে গান শুনতে খুবই ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে একটি করে গান কভার শেয়ার করতে পারেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

সময় পাইনা আপু,ঠিকমত পোস্ট করতেও এলোমেলো হয়ে যায়।ফ্রি হলে ইনশাল্লাহ গান শেয়ার করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39