গান কভার||শোনো বলি তোমায়।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে ভিন্ন একটি বিষয় নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি গান শেয়ার করব বলে। গান গাইতে এবং শুনতে সবার কাছে ভালো লাগে। গাইতে বলতে প্রফেশনালি সবাই না গাইলেও মোটামুটি গুনগুন করে অনেকেই গান গাইতে পছন্দ করে। আর আমি ছোটবেলা থেকে যেকোনো গান গুনগুন করে গাইতে থাকি। আর এজন্যই মূলত মাঝে মাঝে আপনাদের সাথে কিছু গান শেয়ার করি। আমাদের কমিউনিটিতে কিন্তু অনেকেই আছেন যারা হ্যাংআউটে খুব দারুণ গান করেন।আমিও চেষ্টা করি আপনাদের মাঝে গান শেয়ার করার।

যাইহোক আজকের গানটা কিছুদিন আগেই গেয়েছিলাম। গত ১৮তারিখে আমরা মহামায়া লেক এ গিয়েছিলাম।সেখানে গিয়ে একপাশে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর গুনগুন করে গান গাইছিলাম।তখন ভাবলাম যে গানটা রেকর্ড করে ফেলি। যেই ভাবনা সেই কাজ,লিরিক্স নিয়ে গান গাওয়া শুরু করার পালা।আর তখনই আমার ছেলে এসে হাজির। ওর আব্বুর কাছে ছিল অনেক্ষণ যাবৎ,এদিক সেদিক হাটাহাটি করছিল।পরে আর ভালো লাগছিলোনা বিধায় আমার কাছে চলে এসেছে। যাইহোক তবুও ভাবলাম গানটা গাই,সে তো চুপ করে বসে খেলছে।ঠিক তখনই আমি রেকর্ডার অন করলাম আর সেও কথা বলছে,যেন আমার আগেই সে গান শুরু করেছে,হাহাহা। আপনারা গানটা প্লে করলে শুরুতেই তার গলা শুনতে পাবেন। যাইহোক, গানটা যেহেতু ওর পাশে বসেই গেয়েছি সেক্ষেত্রে ওকে হ্যান্ডেল করতে অনেক সময় ভয়েস সাউন্ড কিছুটা কমে গিয়েছিল। আশা করি বিষয়টা আপনারা মাথায় রাখবেন,এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন।তবে আমার ছেলের গান কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

গানের নামঃ-শোনো বলি তোমায়,

সুর
ইলিয়াস হোসেন
অরিন

কভারঃ
@bristy1

গান কভার।

এই ছিল আমার আজকের গানের কভার।যতটুকু গাইতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম।

গানের লিরিক্স ।

শোন বলি তোমায়,
না বলা কথা আজ বলে দিতে চাই
বলো কি বলতে চাও
সারাটি জনম ধরে শুনে যেতে চাই
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।
আকাশের হয়ে নীল ঠিকানা
মেঘলা সারা ডানা ছাড়া
মোদের এই সেই ভালবাসা
এই মনে আজ পেয়েছে ঠাই।
ভরাবো আদরে তোমাকে অনুভবে,
আকাশের চেয়ে বেশি,
তোমাকে ভালবাসি।
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।
সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি,
রূপকথার রাজ কুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি
ভালবাসি তোমায় পুরনো অনুভবে
এই মনের জগতে
রাজকুমারি তুমি
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।
শোন বলি তোমায়,
না বলা কথা আজ বলে দিতে চাই
বলো কি বলতে চাও
সারাটি জনম ধরে শুনে যেতে চাই
ভালবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগান কভার
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনি মহামায়া লেকের একপাশে বসে এই গানটি পরিবেশন করেছেন, জেনে অনেক ভালো লাগলো। আপনি মহামায়া লেকের একপাশে বসে বিশ্রাম করার মাঝে গানটি পরিবেশন করেছেন, তখন আপনার মনের অনুভূতি টি অনেক বেশি সুন্দর ছিল।আর এই গানটি আমাদের সকলের কাছে একটি প্রিয় এবং ভাইরাল একটি গান। আপনার কন্ঠ বেশ দারুন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ আপু আমার বাংলা ব্লগের হ্যাংআউটে অনেকে অনেক সুন্দর সুন্দর গান শেয়ার করেন। আপনি অনেক সুন্দর গান শেয়ার করেন। আজকে আপনার এই গানের কভার শুনতে পেরে বেশ ভালো লাগলো। ছোটবেলায় আপনার মত আমি নিজেও গুনগুন করে সব সময় গান গাইতাম এখনো গাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঘুরতে গিয়ে গান কভার করেছেন জেনে খুশি হলাম। শোনো বলি তোমায় এই গানটি জাস্ট অসাধারন লাগে শুনতে। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার কন্ঠ অনেক সুন্দর। আমি হ্যাংআউট এ আপনার কন্ঠে গান শুনেছি। খুব সুন্দর ভাবে আপনি গানটা কভার করেছেন। আপনার কন্ঠে এই প্রেমের গানটা শুনতে পেরে আমার খুব ভালো লেগেছে।

 2 years ago 

গুন গুন করে গান তো আমরা সবাই গান গাইতে পারি। কিন্তু এরকম যে কোন অনুষ্ঠানের গান গাইতে পারে কয়জন। ভালো করেছেন সুন্দর একটি গান রেকর্ড করেছেন। এই গান আমি আগে কখনো শুনিনি। আজকেই প্রথম শুনলাম। গানের কথাগুলো বেশ সুন্দর। আপনিও খুব সুন্দর করে গেয়েছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ ! খুবই সুন্দর গেয়েছেন আপু ৷ আপনার গানের কভার শুনে মুগ্ধ হয়ে গেলাম ৷ মহামায়া লেক এ ঘুরতে গিয়ে রেস্ট নেওয়ার সময় বেশ সুন্দর একটি গানের কভার করেছেন ৷ আসলে মাঝে মাঝে আপনাআপনি গান চলে আসে মুখে ৷ তখন গুনগুন করে সেই গানটা গাইতেও বেশ ভালো লাগে ৷ যাই হোক , অনেক ভালো লাগলো আপনার গানের কভার শুনে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর গান করেছো। তোমার গানের গলা আসলেই খুব দারুন।তোমার গলায় এই গানটি যতবার শুনি মন ভরে না। যাইহোক এত সুন্দর ও প্রিয় একটি গান সবার সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 🌺

 2 years ago 

বেশ দারুন একটি গান কভার করেছেন আজকে। আপনার কন্ঠে এমন সুন্দর একটি গান কভার শুনে ভীষণ ভালো লাগলো। এই গানটি আগে অনেক শোনা হতো। আজকে আবারও আপনার কন্ঠে শুনে ভালো লাগলো। আপনার গানের গলা দুর্দান্ত। চমৎকার ভাবে গানটি কভার করেছেন। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58361.75
ETH 1559.17
USDT 1.00
SBD 0.38